এক্সপ্লোর

Lok Sabha Election 2024: ঘাটালের হিরোকে জিরো করব হিরণকে দিয়ে : শুভেন্দু অধিকারী

Suvendu Attacks Dev: দেবের উদ্দেশে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেল শুভেন্দু অধিকারীর গলায়, কী বললেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব ?

শিবাশিস মৌলিক, বিটন চক্রবর্তী ও অমিত জানা, কলকাতা: শনিবার পাঁচকুড়ির সভা থেকে দেবের উদ্দেশে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেল শুভেন্দু অধিকারীর গলায়। বললেন, 'ঘাটালের হিরোকে জিরো করব। ২৩ তারিখ এমন জিনিস আমি ছাড়ব, আর ঘর থেকে ওই দিন বেরোবে না।' যদিও এতে গুরুত্ব দিতে নারাজ দেব। পাশাপাশি, ভাইরাল অডিও বিতর্কেও এদিন হুঁশিয়ারির সুর শোনা গেছে দেবের গলায়। দেবকে পাল্টা আক্রমণে নেমেছেন হিরণও। 

ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের শেয়ার করা ভাইরাল অডিও ক্লিপ ঘিরে যখন ভোটের আগে তোলপাড় রাজ্য রাজনীতি, তখন ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায়। পাঁচকুড়ির সভা মঞ্চে শুভেন্দু অধিকারী বলেন,  ঘাটালের  হিরোকে জিরো করব, হিরণকে দিয়ে। ২৩ তারিখ সকালবেলা এমন জিনিস আমি ছাড়ব ঘাটালের প্রার্থীর সম্পর্কে আর ঘর থেকে ওই দিন বেরোবে না।২৩ তারিখ সকালবেলা।ফলো করবেন। ৯টার সময় এক্স হ্যান্ডেল। সোশাল মিডিয়া।'

পাল্টা ঘাটাল তৃণমূল প্রার্থী দেব বলেন, দেখবো। দেখবো। শুধু আমি না বাংলা দেখবে। দেখা যাক।এটা ভোটে জেতা রাজনীতি চমকানো ধমকানোর রাজনীতি এবং আমি এটাতে ঊর্ধ্বে হয়ে গেছি। দেবের সংযোজন, এইসবের মধ্য়ে মাথা ঘামাতে পারছি না। আর এইসবের মধ্যে, টাইম নষ্ট করতে পারছি না। কারণ ২৩ তারিখ আমাদের সবারই জন্য খুব গুরুত্বপূর্ণ। যতটা শুভেন্দু অধিকারীর জন্য। কারণ সেদিনটা শেষ প্রচার হবে। ততটা আমার জন্য ততটা প্রত্য়েকের জন্য়। তো আমার মনেহয় সবাইকে শুভেচ্ছা।

 পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী, অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের এক্স হ্যান্ডলে শেয়ার করা এই অডিও ক্লিপ ঘিরে রাজ্য রাজনীতিতে আলোড়ন পড়ে গেছে। এই প্রেক্ষাপটেই শনিবার ভাইরাল অডিও বিতর্কে হুঁশিয়ারির সুর শোনা গেছে দেবের গলায়। দেব বলেন, 'অনেকটাই সহ্য করেছি। আজকে আমরা একটা FIR দায়ের করছি অডিও ভাইরালের জন্য। এবং যারা যারা এর সঙ্গে যুক্ত আছেন, তাদেরকে আমার মনেহয় চিহ্নিত করা উচিত। সন্ধেবেলাকালকে বাড়ি ফেরার পর হিরণদা বলছিলেন, তাহলে দেব ভয় পাচ্ছে কেন? আমি বলছি, পুলিশ কেন ED,CBI, FBI, যে যে এজেন্সি আছে পৃথিবীজুড়ে তাদেরকে লাগিয়ে দিন। এবং যারা যারা এই যে ভোট জেতার রাজনীতি যিনি করছেন, হিরণবাবু থেকে আরম্ভ করে তার যে সাঙ্গপাঙ্গ যারা আছে, তাদেরকে আমার মনেহয় তদন্তে চিহ্নিত করা হবে, এই যে ভুল প্রচার করা হচ্ছে, মানুষ জেতার জন্য়ে এতটা নীচে নেমে যাচ্ছে, এটা শুধু রাজনীতি না, দেশ পিছিয়ে যাচ্ছে।' 

আরও পড়ুন, 'কংগ্রেসকে খতম করবে, আমি তাঁকে খাতির করব ?' কাকে বললেন অধীর ?

হিরণ চট্টোপাধ্যায় বলেন, 'আজকে রোজভ্য়ালির যে CBI চার্জশিট জমা দিল, সেখানে দেখলাম যে এই মাননীয় প্রাক্তন সাংসদের নামও দেখলাম সেখানে আছে। উনি সবসময় বলেন যে, উনি কিছু জানেন না। তো যদি নাই জানতেন তাহলে রামপদ মান্নার টাকাটা ফেরত দিল কেন? রামপদ মান্না মার্কেট থেকে টাকা তুলছে, ৭কোটি টাকা তুলে ওনাকে দিয়েছে। সেটা তো ওনার পার্টির নেতা সুদীপ মণ্ডল, ঘাটাল সাংগঠনিক জেলার যুব সভাপতি তিনি বলেছেন।' ২৫ মে ষষ্ঠ দফায় ভোট হবে ঘাটাল লোকসভা কেন্দ্রে। তার আগে, ২৩ তারিখ সকাল ৯টায় কী হবে? কীসের ইঙ্গিত দিলেন বিরোধী দলনেতা? সেটাই এখন প্রশ্ন। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget