এক্সপ্লোর

Lok Sabha Polls 2024: জেলাশাসকের দফতরে যেতে 'বাধা', মনোনয়ন ঘিরে উত্তপ্ত জলপাইগুড়ি

Jalpaiguri nomination submission Chaos: শুক্রবার বর্ণাঢ্য মিছিল করে মনোনয়ন জমা দিতে যায় দু'দলই, সিপিএম পার্থী দেবরাজ বর্মন মনোনয়ন জমা দিতে গেলে গন্ডগোল শুরু হয়...

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র উত্তপ্ত জলপাইগুড়ি (Jalpaiguri)। সিপিএম প্রার্থীর সঙ্গে নেতাদেরকে জেলাশাসকের দফতরে যেতে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। এরজন্য বিশেষ অনুমতি নিতে হয় বলে দাবি অতিরিক্ত পুলিশ সুপারের। 

১৯ এপ্রিল, প্রথম দফায় ভোট জলপাইগুড়ি লোকসভা আসনে। জলপাইগুড়ি আসনে ধূপগুড়ির বিধায়ক নির্মলচন্দ্র রায়কে প্রার্থী করেছে তৃণমূল। তাঁর উল্টোদিকে নতুন মুখ দেবরাজ বর্মনকে প্রার্থী করেছে সিপিএম। শুক্রবার বর্ণাঢ্য মিছিল করে মনোনয়ন জমা দিতে যায় দু'দলই। জলপাইগুড়ি তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায় বলেন, আমরা সব সময় মানুষের পাশে থাকি আমাদের সম সময় অ্যাডভানটেজ। জলপাইগুড়ি সিপিএম প্রার্থী  দেবরাজ বর্মন বলেন, আমাদের ইস্যু নিয়ে লড়াই আমরা ইস্যু নিয়ে প্রচার করছি। সিপিএম পার্থী দেবরাজ বর্মন মনোনয়ন জমা দিতে গেলে গন্ডগোল শুরু হয়। দেবরাজ জেলা শাসকের কার্যালয়ে যাওয়ার অনুমতি পেলেও পুলিশ বাধা দেয় বাকি সিপিএম কর্মী-সমর্থকদের।

 জলপাইগুড়ি জেলা সিপিএম যুবনেতা  শুভময় ঘোষ বলেন, পুলিশ দলদাস, পুলিশকে সামনে রেখে ভোট করাচ্ছে তৃণমূল। জলপাইগুড়ি জেলা তৃণমূল সম্পাদক বিকাশ মালাকার বলেন, আমরা সব নিয়ম মেনেই মনোনয়ন দিয়েছি। ওদের অনুমতি ছিল কিনা জানা নেই। প্রশাসনের সঙ্গে এই ব্যবহার দুর্ভাগ্যজনক। ২০১৯ সালের লোকসভা ভোটে এই আসন থেকে জয়ী হয়েছিলেন বিজেপির জয়ন্তকুমার রায়। সেই আসনে এবার এখনও প্রার্থী ঘোষণা করেনি গেরুয়া শিবির। 

 জলপাইগুড়ি জেলা তৃণমূল সম্পাদক বিকাশ মালাকার বলেছেন, আমরা সব নিয়ম মেনেই মনোনয়ন দিয়েছি। ওদের অনুমতি ছিল কিনা জানা নেই। প্রশাসনের সঙ্গে এই ব্যবহার দুর্ভাগ্যজনক। ২০১৯ সালের লোকসভা ভোটে জলপাইগুড়ি থেকে জয়ী হয়েছিলেন বিজেপির জয়ন্তকুমার রায়। এবার এই আসনে এখনও প্রার্থী ঘোষণা করেনি গেরুয়া শিবির। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূল।

আরও পড়ুন, যতোই করো কান্নাকাটি, ধরা পড়েছে মাফলার, এবার যাবে হাওয়াই চটি : শুভেন্দু

জলপাইগুড়ি জেলা তৃণমূল সভানেত্রী মহুয়া গোপ বলেন, তোমার দেখা নাই। বিজেপি বলছে এটা মোদী বনাম মমতার লড়াই তা হলে মোদীর প্রার্থী কোথায় এটা ভোটের আগেই হার একরকম। জলপাইগুড়ি জেলা বিজেপি সম্পাদক শ্যাম প্রসাদ বলেন, আপনাদের বিজেপিকে নিয়ে চিন্তা করতে হবে না আপনারা নিজেদের নিয়ে চিন্তা করুন। আপনারা মানুষের পাশে দাঁড়াতে গেলে মানুষ আপনাদের বেঁধে রাখবে। শনিবার দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ হতে পারে বলে খবর বিজেপি সূত্রে। সেখানে কি জলপাইগুড়ির প্রার্থীর নাম থাকবে? সেটাই দেখার।

সেরা শিরোনাম

Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget