এক্সপ্লোর

Lok Sabha Polls 2024: ভোটের মুখে বড় ধাক্কা, তৃণমূলের ১০ কোটিরও বেশি টাকা বাজেয়াপ্ত করল ED

ED On TMC Mamata : 'অ্যালকেমিস্টের টাকায় কপ্টার ব্যবহার করেছিলেন মমতা, মুকুল, মুনমুন, নুসরতরা' , দাবি ইডির..

কলকাতা: ভোটের মুখে বড় ধাক্কা, তৃণমূলের ১০ কোটিরও বেশি টাকা বাজেয়াপ্ত। তৃণমূলের তহবিল থেকে ১০ কোটি ২৯ লক্ষ সাময়িকভাবে বাজেয়াপ্ত করল ইডি (ED)।

তৃণমূলের প্রায় ১০ কোটিরও বেশি টাকা সাময়িকভাবে বাজেয়াপ্ত করে ইডির দাবি,  'লগ্নিকারীদের প্রতারিত করে ১৮০০ কোটির সম্পত্তি অ্যালকেমিস্টের। অ্যালকেমিস্টের সেই টাকা থেকেই তৃণমূলের ভোট প্রচারের কপ্টারের বিল। ২০১৪-র ভোটের সময় তৃণমূলের হয়ে বিল হিসেবে টাকা দিয়েছিল অ্যালকেমিস্ট। তৃণমূলের ভোটের প্রচারের (TMC Vote Campaign) জন্য কপ্টার, বিমানের বিল মিটিয়েছিল অ্যালকেমিস্ট। অ্যালকেমিস্টের টাকায় কপ্টার ব্যবহার করেছিলেন মমতা, মুকুল, মুনমুন, নুসরতরা।' 

অ্যালকেমিস্ট চিট ফান্ড মামলার তদন্তে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দলীয় তহবিল থেকে 10 কোটি 29 লক্ষ টাকা সাময়িকভাবে বাজেয়াপ্ত করেছে ইডি। কেন্দ্রীয় এজেন্সির দিল্লি জোনাল অফিসের তরফে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে আজ এই খবর জানানো হয়েছে। ইডি জানিয়েছে একটি ডিমান্ড ড্রাফট আকারে 10 কোটি 29 লক্ষ টাকা সাময়িকভাবে বাজেয়াপ্ত করা হয়েছে। ইডি র দাবি অ্যালকেমিস্ট চিটফান্ড মামলার তদন্তে জানা গিয়েছে সংস্থাটি বিনিয়োগকারীদের কাছ থেকে ১৮০০ কোটি টাকারও বেশি টাকা তুলেছিল। অ্যালকেমিস্ট হোল্ডিং লিমিটেড অ্যালকেমিস্ট টাউনশিপ ইন্ডিয়া লিমিটেড নামের একাধিক সংস্থার মাধ্যমে চড়া সুদে টাকা ফেরত দেবার এবং বাড়ি ফ্ল্যাট ভিলা জমি ইত্যাদি দেওয়ার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে টাকা তুলে তা নয় ছয় করা হয়, আত্মসাৎ করা হয়।  বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়া হয় না।

আরও পড়ুন, 'ঐতিহাসিক..', দেশজুড়ে সিএএ কার্যকর হতেই ট্যুইট শুভেন্দুর, বললেন..

ইডি তাদের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে যে , অভিযুক্ত অ্যালকেমিস্ট সংস্থা সাধারণ মানুষকে প্রতারণা করে যে টাকা তুলেছিল সেই টাকারই একটি অংশ তারা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে বিভিন্ন এভিয়েশন কোম্পানিকে দিয়েছিল। ইডি র দাবি তদন্তে উঠে এসেছে, ১০ কোটি ২৯ লক্ষ টাকা অ্যালকেমিস্ট এয়ারওয়েস প্রাইভেট লিমিটেড সংস্থার তরফে দেওয়া হয়েছিল বিভিন্ন বিমান এবং হেলিকপ্টার পরিবহন সংস্থাকে। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে প্রচারের সময় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এর তারকা প্রার্থীদের বিমান ও হেলিকপ্টার ব্যবহারের জন্য খরচ বাবদ ওই টাকা alchemist এর শাখা সংস্থার তরফে দেওয়া হয়েছিল। ইডি আরো জানিয়েছে যে ওই নির্বাচনে যারা বিমান হেলিকপ্টার ব্যবহার করেছিলেন ,তাঁদের মধ্যে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন রেলমন্ত্রী মুকুল রায় মুনমুন সেন এবং নুসরত জাহান- এর মতন সাংসদরা।

 

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার
Gyanesh Kumar: SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget