এক্সপ্লোর

Lok Sabha Elections 2024: লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু, রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশন

Election Commission: সবে পঞ্চায়েত নির্বাচন মিটেছে রাজ্যে। তার পরই শুরু হয়ে গিয়েছে পরবর্তী লোকসভা নির্বাচনের প্রস্তুতি।

রুমা পাল, কলকাতা: শাসক-বিরোধী, দুই তরফেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আসন্ন লোকসভা নির্বাচন (Lok Sabha Elections 2024) ঘিরে আলাপ-আলোচনা সর্বত্র। সেই আবহেই ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্য়ে আসছেন জাতীয় নির্বাচন কমিশনের তিন ডেপুটি নির্বাচন কমিশনার (Election Commission)। আগামী ১৯ অগাস্ট রাজ্যে পা রাখবেন তাঁরা। আগামী ১ আগস্ট থেকে শুরু হচ্ছে ফাস্ট লেভেল ইভিএম এবং ভিভিপ্য়াট চেকিং প্রশিক্ষণ শিবির। তার আগে জেলাশাসকদের নিয়ে শনিবার বৈঠক করলেন রাজ্য়ের মুখ্য নির্বাচনী আধিকারিকও।  

সবে পঞ্চায়েত নির্বাচন মিটেছে রাজ্যে। তার পরই শুরু হয়ে গিয়েছে পরবর্তী লোকসভা নির্বাচনের প্রস্তুতি। জাতীয় নির্বাচন কমিশনও এ ব্যাপারে তৎপর হয়ে উঠেছে। আগামী ১ অগাস্ট থেকেই রাজ্যে শুরু হচ্ছে ফাস্ট লেভেল ইভিএম এবং ভিভিপ্য়াট চেকিং প্রশিক্ষণ শিবির, যা চলবে ১০ অক্টোবর পর্যন্ত। ইভিএমের সঙ্গে ভিভিপ্য়াট ঠিক মতো কাজ করছে কিনা দেখতে করা হয় এই চেকিং।

সূত্রের খবর, মোট ৫ শতাংশ ইভিএম এবং ভিভিপ্য়াট চেক করা হয়। ১ শতাংশ ইভিএমকে ১২০০ ভোট দিয়ে চেক করা হয়, 
২ শতাংশ মেশিনে দেওয়া হয় ১ হাজার ভোট, বাকি ১ শতাংশ মেশিনে দেওয়া হয় ৫০০ ভোট। এই পদ্ধতি সম্পর্কে অবগত করতে শনিবার সব জেলার জেলাশাসকদের প্রশিক্ষণ দিলেন দিল্লিতে থেকে আসা নির্বাচন কমিশনের ইভিএম বিশেষজ্ঞ বিসি পাত্র। সেখানে উপস্থিত ছিলেন রাজ্য়ের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব।

আরও পড়ুন: Mangalahat Fire: নেপথ্যে প্রোমোটিং চক্র, আগুন লাগেনি, ধরিয়ে দেওয়া হয়েছে! মঙ্গলাহাট নিয়ে বিস্ফোরক দাবি নৌশাদের

পাশাপাশি এদিন জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন মুখ্য নির্বাচনী আধিকারিক। সূত্রের খবর, বৈঠকে ভোটার তালিকা সংশোধনের উপর জোর দেন আরিজ আফতাব। কমিশন সূত্রে খবর, আরও সরল হতে চলেছে ভোটার তালিকায় নাম তোলার পদ্ধতি। এদিনের বৈঠকে বুথ নিয়েও আলোচনা হয়।

সূত্রের খবর, সংশোধনের পর আগামী বছরের ৫ জানুয়ারি যে ভোটার তালিকা প্রকাশ করা হবে। ভোটার তালিকার উপরই নির্ভর করবে রাজ্য়ে বুথের সংখ্যা। এই মুহূর্তে রাজ্য়ে ৭৯ হাজার বুথ রয়েছে। কমিশনের নিয়ম অনুয়ায়ী ১৫০০-র বেশি ভোটার হলে বুথ ভেঙে অক্সিলিয়ারি বুথ তৈরি করা হয়। 

নির্বাচন কমিশন সূত্রে খবর, স্বচ্ছতা বজায় রাখতে পরবর্তী পর্যায়ে ইভিএম এবং ভিভিপ্য়াট চেকিং প্রশিক্ষণ শিবিরে রাজনৈতিক দলের প্রতিনিধিদেরও ডাকা হবে। এদিকে, সূত্রের খবর, লোকসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে আগামী ১৯ অগাস্ট রাজ্য়ে আসছেন জাতীয় নির্বাচন কমিশনের তিন ডেপুটি নির্বাচন কমিশনার।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?
Chaos in Jadavpur University | যাদবপুরে তাণ্ডব! তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত কর্তৃপক্ষের
Chaos in Jadavpur University | একদিকে ABVP, অন্য়দিকে SFI! জোড়া কর্মসূচি ঘিরে দিনভর উত্তেজনা
Chaos in Jadavpur University | নন্দলাল বসুর হাতে তৈরি যাদবপুরের এমব্লেমের উপর 'পা'! ভাঙল একটি অংশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget