এক্সপ্লোর

Lok Sabha Polls 2024: কোন ইস্যু লোকসভা নির্বাচনে ভোটারদের ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলবে ?

Lok Sabha Elections 2024: চব্বিশের ভোটে কোন বিষয়গুলি ভোটারদের মনে দাগ কাটবে ?...

কলকাতা: গত লোকসভায় (Lok Sabha Elections 2024) বড় ইস্যু ছিল নোট বাতিল এবং জিএসটি। চব্বিশের লোকসভা ভোটে নিঃসন্দেহে বড় ইস্য়ু CAA । কিন্তু এর পাশাপাশি আরও কোন বিষয়গুলি ভোটারদের মনে দাগ কাটবে ? ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলবে ? চলুন একটু দেখে নেওয়া যাওয়া যাক।

লোকসভা ভোটের আগে অন্যতম বড় ইস্যুগুলি হল-

১) সিএএ

২) রাম মন্দির উদ্বোধন।

৩) মহাকাশ বিজ্ঞান (Space Science Development), চন্দ্রযান ৩

৪) সেলা টানেল

৫) Article 370

৬) পরিবহণ-রেল বিভাগ 

৭) জ্বালানির দর

৮) সামরিক

৯) বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা

১০) ফ্রি রেশন

সিএএ

লোকসভা নির্বাচনের আগে গোটা দেশে কার্যকর হয়েছে সিএএ। ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনে সংশোধন করে,২০১৯ সালে, দ্বিতীয় বার ক্ষমতায় এসে CAA পাস করিয়েছিল কেন্দ্রের মোদী সরকার। এই আইন অনুযায়ী,পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানের  মতো মুসলিম ধর্মাবলম্বী দেশ থেকে যদি, সে দেশের সংখ্যালঘুরা ধর্মীয় উৎপীড়নের কারণে এ দেশে আশ্রয় চান, তা হলে তা দেবে ভারত। লোকসভা এবং রাজ্যসভায় পাস হওয়ার পর,২০১৯-এর ১২ ডিসেম্বর, তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের স্বাক্ষরের পর আইনে পরিণত হয় CAA। মোদি সরকারের আনা এই সংশোধনী আইন অনুযায়ী,হিন্দু, শিখ, পার্সি, বৌদ্ধ, জৈন ও খ্রিষ্টানরা ২০১৪ সালের ৩১শে ডিসেম্বরের আগে আশ্রয় চেয়েছিলেন এবং ভারতে ৫ বছর বাস করলেই তাঁরা এ দেশে নাগরিকত্বের জন্য আবেদনের যোগ্য হবেন। 

রাম মন্দির উদ্বোধন 

চব্বিশের ভোটের আগে নিঃসন্দেহে আরও একটি বড় ইস্যু হল অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন। চলতি বছরের ২২ জানুয়ারি অযোধ্যার রামলালার মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে। আর এই মন্দিরকে ঘিরেই আগামী ৫ বছরে অযোধ্যা শহরে প্রায় ২ লক্ষ মানুষ কাজ পেতে পারেন। আর এই সম্ভাবনার কথা প্রকাশিত হয় ইকোনমিক টাইমসে। 

মহাকাশ বিজ্ঞান ও চন্দ্রযান ৩

চাঁদের দক্ষিণ মেরুতে ভারতীয় মহাকাশ যানের সফল অবতরণ। ২০২৩ সালের অগাস্টে ভারতের মুকুটে নয়া পালক জোড়ে ইসরো। মহাকাশে দীর্ঘ ১ মাসের যাত্রা শেষে, ভারতের মহাকাশযান চন্দ্রযান ৩ চাঁদের বুকে সফলভাবে অবতরণ করে। 

সেলা টানেল

লোকসভা ভোটের আগে সেলা টানেল উদ্বোধনও একটি বড়সড় ইস্যু। চিন ও ভারতের সংঘাতের মাঝে এটি একটি মৌলিক সমীকরণ। এই টানেলের ফলে সহজেই ভারত-চিন সীমান্ত লাগোয়া তাংয়াং সেক্টরে পৌঁছে যেতে পারবে ভারতীয়রা।

৩৭০ ধারা

লোকসভা ভোটের আগে আরও একটি বড় ইস্যু আর্টিক্যাল ৩৭০। ২০১৯ সালের ৫ আগস্ট বিজেপি নের্তৃত্বাধীন কেন্দ্রীয় সরকার সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে দেয়।  মূলত গত বছর ডিসেম্বর মাসে সুপ্রিম কোর্টের ৫ বিচারপতি সাংবিধানিক বেঞ্চ নির্দেশ দেয়, কেন্দ্রীয় সরকারের তরফে ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্ত অসংবিধানিক নয়। দেশের শীর্ষ আদালত জানায়, জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্ত সঠিক। জম্মু ও কাশ্মীরে  ভারতীয় সংবিধানই চলবে বলেই জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট। 

পরিবহণ-রেল বিভাগ 

 লোকসভা ভোটের আগে এরাজ্যের রেলকে উন্নত করতে একাধিক খাতে বরাদ্দ কেন্দ্রের। একাধিক নতুন রেল স্টেশন, আন্ডারপাস, ফুট ওভার ব্রিজ তৈরি করবে পূর্ব রেল। বেশ কিছু নতুন প্রকল্প বরাদ্দ হয়েছে পশ্চিমবঙ্গের জন্য। গতি বাড়ছে মেট্রো প্রকল্পেও।  লোকসভা ভোটের মুখে আরও ১০টি বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আরও একটি বন্দে ভারত পেয়েছে বাংলা। নিউ জলপাইগুড়ি-পাটনা রুটে ছুটবে এই নতুন বন্দে ভারত এক্সপ্রেস। গুজরাতের আমদাবাদ থেকে সেমি হাইস্পিড ট্রেনগুলির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে আমদাবাদ-মুম্বই সেন্ট্রাল বন্দে ভারতও।

জ্বালানির দর

 লোকসভা ভোটের (Lok Sabha Polls 2024) আগে জ্বালানির দরে বড় বদল এনেছে কেন্দ্রীয় সরকার। পেট্রোল ও ডিজেলে ২ টাকা করে শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। যার দরুণ পেট্রোল ও ডিজেলের প্রতি লিটারে ২ টাকা করে কমেছে। একুশ সালে বিজেপি (BJP) শাসিত একাধিক রাজ্যে ১০০ নিচে জ্বালানির দর নেমেছিল। দর নেমেছিল আচমকাই ৫ রাজ্যের ভোটের আগেও। তারপর ২০২২ সালের পর, ফের চব্বিশে বড় বদল ধরা পড়েছে।

সামরিক

 পরমাণু অস্ত্রবহনে সক্ষম অগ্নি ৫ মিসাইলের সফল উৎক্ষেপণ করেছে ভারত ( (Nuclear Capable Ballistic Missile)। ওড়িশার চাঁদিপুরের আবদুল কালাম আইল্যান্ড থেকে পরমাণু অস্ত্রবহনে সক্ষম অগ্নি ৫ মিসাইলের উৎক্ষেপণ সফল হয়। দেশের নিরাপত্তা মন্ত্রক জানায়, রাতের আকাশে পরীক্ষামূলকভাবে উৎক্ষেপন করা হয় অগ্নি ৫ ব্যালেস্টিক মিসাইলের। ভারতে তৈরি প্রথম যুদ্ধবিমানবাহী যুদ্ধজাহাজের নাম INS বিক্রান্ত। চলতি বছরে ২ সেপ্টেম্বর, আইএনএস বিক্রান্ত-এর উদ্বোধন করা হয়।ভারতীয় সেনবাহিনীতে নিয়োগের নতুন নিয়ম-অগ্নিপথ।

বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা

বাইশ সালে ৩০০ ইউনিট অবধি বিদ্যুৎ বিলের ছাড়ের কথা জানিয়েছিল পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবান সিংহ মান। এদিকে চলতি বছরের জানুয়ারি মাসে রামন্দিরের উদ্বোধন শেষে,  মোদি জানিয়েছিলেন প্রধানমন্ত্রী সূর্যোদয় স্কিমের কথা। যাতে উপকৃত হবে ১ কোটি পরিবার।এই পরিষেবায় প্রতি মাসে ৩০০ ইউনিট করে বিদ্যুৎ বিনামূল্যে পাবে উপভোক্তা পরিবারগুলি। 

ফ্রি রেশন

ভোটের আগে ফ্রি রেশন (Free Ration) পরিষেবাও একটি বড় ইস্যু। বলার অপেক্ষা রাখে না, যা ভোটারদের উপর প্রভাব ফেলতে পারে।  

আরও পড়ুন, পশ্চিমবঙ্গের দুই কেন্দ্রে উপ নির্বাচন হবে : কমিশন

(ডিসক্লেমার: বর্তমান সমীক্ষা ও তৎলব্ধ পূর্বাভাসটি CVoter Opinion Poll Computer Assisted Telephone Interview বা 'CATI' ভিত্তিতে যে ৪১ হাজার ৭৬২ জন প্রাপ্তবয়স্কের উপর করা হয়েছিল, তা থেকে পাওয়া গিয়েছে। এঁরা প্রত্যেকে ভোটার-তালিকাভুক্ত। গত ১ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত সমীক্ষার কাজ চলে। রাজ্যভিত্তিক জনসংখ্যা সংক্রান্ত তথ্যের ভিত্তিতে এই সমীক্ষা থেকে প্রাপ্ত তথ্যের ভার বিশ্লেষণ করা হয়েছে। রাউন্ডিং এফেক্টের জন্য বহু 'টেবল'-এ যে সংখ্যা রয়েছে, তার যোগফল ১০০ হয়নি। চূড়ান্ত যে তথ্যের উপর বিশ্লেষণ হয়েছে, তা রাজ্যভিত্তিক জনসংখ্যা সংক্রান্ত তথ্যের কমবেশি ১%-র মধ্যে। আমরা মনে করি, এটিই জনমতের ধারার সবথেকে কাছাকাছি। দেশের ৫৪৩টি লোকসভা কেন্দ্র থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল। 'এরর মার্জিন' বা ভুলের মাত্রা কম-বেশি ৫ শতাংশ পর্যন্ত গ্রাহ্য করা হয়েছে এবং ৯৫ শতাংশ কনফিডেন্স ইন্টারভ্যালে আমরা আমাদের ভোট শেয়ারের পূর্বাভাস দিয়েছি।)

সেরা শিরোনাম

BHEL Recruitment : ৪১৫টি সুপারভাইজার ট্রেনি পদে নিয়োগ করছে ভেল , কারা যোগ্য, কীভাবে আবেদন করবেন ?
৪১৫টি সুপারভাইজার ট্রেনি পদে নিয়োগ করছে ভেল , কারা যোগ্য, কীভাবে আবেদন করবেন ?
Asaduddin Owaisi: উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার

ভিডিও

Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
Arjun Singh |
Kolkata Fire Eruption | মল্লিকবাজারের বহুতলে আগুন, কী বললেন দমকল প্রতিমন্ত্রী?
Asansol News: আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা | Firing | ABP Ananda
Arjun Singh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget