এক্সপ্লোর

Lok Sabha Polls 2024: 'সন্দেশখালিতে আসার প্রয়োজন অনুভব করেননি..', মুখ্যমন্ত্রীকে খোঁচা শুভেন্দুর

Suvendu On Sandeshkhali Mamata : ন্যাজাট থেকে ঝড় তুললেন শুভেন্দু, মমতাকে তোপ দেগে কী বার্তা বিরোধী দলনেতার ?

উত্তর ২৪ পরগনা: তৃণমূলের জনগর্জন সভার দিনেই ন্যাজাট থেকে ঝড় তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ব্রিগেডে জনগর্জন সভায় যখন প্রার্থী ঘোষণা করে নয়া চমক। বিজেপির বিরুদ্ধে বিষোদগার করছেন তৃণমূল সুপ্রিমো, ঠিক সেই সময়েই সন্দেশখালিকাণ্ডের এতদিন পরেও ঘটনাস্থলে না যাওয়া নিয়ে তোপ দাগলেন শুভেন্দু। একদিকে যেতে চেয়েও বাধার মুখে পড়তে হয়েছে একটা সময় শুভেন্দু-সুকান্তদের। পরে হাইকোর্টের অনুপতি পেয়ে আজ ন্যাজাটে যান বিরোধী দলনেতা। কিন্তু এতকিছু হওয়ার পরেও কেন ওই স্থানে পা রাখেননি মমতা (Mamata Banerjee), তা নিয়ে নিশানা করেন তিনি। এদিনও তার মুখে শোনা যায়, 'পিসিকে প্রাক্তন করব।'

'সন্দেশখালিতে আসার মতো প্রয়োজন অনুভব করেননি'

এদিন শুভেন্দু বলেন, 'চোর মমতা ব্রিগেডে চোরেদের সভায় বলছে। ওকে ফাঁকা মাঠ ছাড়বেন? ওকে ফাঁকা মাঠে খেলতে দেওয়া হবে? সন্দেশখালি জ্বলছে, আর চোর মমতা হাঁসছে। আমার বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরার মতো মূর্তি আপনারা রণংদেহী মূর্তি জেহাদিদের বিরুদ্ধে আপনারা যে ভূমিকা নিয়েছেন শত কোটি প্রণাম জানাই। আপনারা জানেন সন্দেশখালি একা নন, সন্দেশখালির সঙ্গে গোটা ভারতবর্ষ আছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা নরেন্দ্র মোদিজি আরামবাগে, কৃষ্ণনগরে, আমাদের শিলিগুড়িতে, বারাসাতে সর্বত্র সন্দেশখালির মা-বোনেদের অত্য়াচারের প্রতিবাদ করেছেন। আপনাদের সংগ্রামকে কুর্নিশ জানিয়েছেন। তাই আজকের এই সমাবেশ আমরা চ্য়ালেঞ্জ নিয়ে করেছি। মমতা বন্দ্য়োপাধ্য়ায় এই রাজ্য়ের মুখ্য়মন্ত্রী তিনি নাকি মহিলা দরদি। তিনি নাকি পাঁচশো টাকা, হাজার টাকা অনেক কিছু দিয়েছেন। তিনি আজকে ২ মাসেরও বেশি সময় হয়ে গেল সন্দেশখালিতে আসার মতো প্রয়োজন অনুভব করেননি। '

আরও পড়ুন, যাঁরা টিকিট পেলেন না, তাঁদের জন্য কী বার্তা মমতার ?

'চোর তৃণমূলকে উৎখাত করছেন তো?'

অন্য়দিকে, শুভেন্দু বলেন,' একমাত্র বিজেপি আপনাদের সন্দেশখালির লড়াইকে সন্দেশখালি থেকে দিল্লি পর্যন্ত নিয়ে গেছি আমরা। তাই এই লড়াই চলছে, চলবে। ভারতীয় জনতা পার্টি তার শেষ রক্তবিন্দু দিয়ে সন্দেশখালির মা-বোনেদের ইজ্জত লুণ্ঠনকারী শাহজাহান আর মমতার আলালের দুলালদের ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না। এ লড়াই চলবে তো? চলবে তো? ইভিএমে বদলা হবে তো? ইভিএমে বদলা হবে তো? ইভিএমে বদলা হবে তো? ইভিএমে বদলা হবে তো? পদ্ম ফুটবে তো? সন্দেশখালি জ্বলছে । চোর তৃণমূলকে উৎখাত করছেন তো? আমরা আপনাদের সঙ্গে টোয়েন্টি ফোর ইনটু সেভেন আছি। কথা দিলাম হিঙ্গলগঞ্জ ফাঁকা করব, মীনাখাঁ ফাঁকা করব, হাড়োয়া ফাঁকা করব, বাসন্তী ফাঁকা করব, গোসাবা ফাঁকা করব, ক্য়ানিং ফাঁকা করব, ফলতা ফাঁকা করব, ভাঙড় ফাঁকা করব, বসিরহাট গ্রামীণ ফাঁকা করব, বাদুড়িয়ার ফাঁকা করব, একটাকেও ছাড়ব না।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget