এক্সপ্লোর

Lok Sabha Election 2024: যাঁরা টিকিট পেলেন না, তাঁদের জন্য কী বার্তা মমতার ?

Mamata On TMC Candidate : লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থী তালিকায় যাঁরা সুযোগ পাননি, এবার তাঁদের জন্য এবার কী বার্তা দিলেন মমতা ?

কলকাতা: তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ্যে আসতেই শুরু হয়ে গিয়েছে ক্ষোভ-বিক্ষোভ। ইতিমধ্যেই টিকিট না পেয়ে আফশোসের সুর শোনা গিয়েছে তৃণমূল নেতা অর্জুন সিংহের গলায়। ইতিমধ্যেই তিনি জানিয়েছেন, এমনটা হবে আগে জানলে তিনি তৃণমূলে ফিরে আসতেন না। যদিও ছবিটা নতুন নয়। প্রায় প্রতিটা নির্বাচনের আগেই প্রার্থী ঘোষণার পর জলঘোলা হয়। চলে অদলবদল। এবারেও তাঁর অন্যথা হয়নি। এর আগে দলের টিকিট পাবেন কারা, এনিয়ে অতীতে বেশ কড়া বার্তাই দিয়েছিলেন অভিষেক। তবে সেটা শুধুই এই নির্বাচনকে ঘিরেই নয়। এসব ছবিই চেনা। কিন্তু যেটা চেনা নয়, সেখানেই এবার চমক। লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থী তালিকায় যাঁরা সুযোগ পাননি, এবার তাঁদের জন্য এবার বিশেষ বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'মনে রাখবেন আমরা যতদূর সম্ভব, প্রার্থী দেওয়ার চেষ্টা করেছি মনের মতো। দুই একজনকে হয়তো দিতে পারিনি। তাঁদের জন্য আমি দুঃখিত। তাঁদের আমি, বিধানসভার ইলেকশন আসছে, বা  দলের অন্যান্য পদে নিশ্চয় আমি দেব। কোথাও না কোথাও সুযোগ করে দেব।' মূলত এদিন তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ্যে আসতেই দেখা যায়, নাম নেই অর্জুন সিংহ, মিমি, নুসরত, অপরূপা পোদ্দারের। টিকিট পাননি সুনীল মণ্ডল, চৌধুরী মোহন জাটুয়াও। 

ব্যারাকপুর থেকে তৃণমূল প্রার্থী করা হয়েছে পার্থ ভৌমিককে। এদিকে তৃণমূলের প্রার্থী তালিকায় নাম নেই, জানতে পেরেই এদিন সাংবাদিকদের সামনে বিস্ফোরক তিনি। এদিন তিনি বলেন, 'ব্যারাকপুরের টিকিট দেওয়া হবে বলেছিল। আগে জানলে তৃণমূলে ফিরতাম না।' এদিকে, অর্জুন সিংহ টিকিট না পাওয়ার প্রতিবাদে, বিক্ষোভে নেমেছে অনুগামীদের দল। এদিকে, মমতার পর পার্থ ভৌমিকের গলাতেও শোনা গিয়েছে আশ্বাসের সুর। বলেছেন, 'নিপীড়িত, বঞ্চিত মানুষের জন্য যে লড়াই সেই লড়াইতে আমি, অর্জুন সবাই পাশপাশি থাকব। হয়তো আগে ও  MP ছিল আমি MLA ছিলাম। এখন আমি লোকসভাতে দাঁড়াচ্ছি, ও নিশ্চয় অন্য কিছু সম্মান জনক, দল নিশ্চয় ওর জন্য অন্য কিছু একটা ভাববে। নিশ্চিত ভাবে ও সম্মানজনক কিছু পাবে।'

 আরও পড়ুন, বহরমপুরে ঘাসফুলের প্রার্থী ইউসুফ পাঠান, কোন চোখে দেখছেন অধীর চৌধুরী ?

অপরদিকে এদিন মমতা বলেন,' মনে রাখবেন তৃণমূল বনাম বিজেপি। এখানে কংগ্রেস, সিপিএম ওদের সঙ্গে লড়াই চলবে। তৃণমূল কংগ্রেস বাংলায় একা লড়বে। অসমেও লড়বে। উত্তরপ্রদেশেও লড়বে। একটা সিটে অখিলেশের সঙ্গে কথা হয়েছে। মেঘালয়ে আমরা বিরোধী দল, মেঘালয়েও আমরা লড়ব। আর দেশ কোন পথে চলবে তৃণমূল কংগ্রেস ঠিক করবে, বাংলা ঠিক করবে। বাংলাই দিশা দেখাবে, বাংলাই পথ দেখাবে। বাংলাই রাস্তা দেখাবে।'

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget