এক্সপ্লোর

North 24 Parganas: নির্বাচনী হলফনামায় দ্বিতীয় বিয়ের তথ্য গোপন! অর্জুনের বিরুদ্ধে সরব সোমনাথ

Somnath-Arjun Tussle: এবার ব্যারাকপুরের বিজেপি প্রার্থীকে নিশানা করেছে তৃণমূল। পাল্টা কটাক্ষ করেছেন অর্জুন সিংহ 

কলকাতা: ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ভোটের (Loksabha Election 2024) আগে ফিরল হলুদ ফাইল বিতর্ক। মনোনয়ন জমা দেওয়ার সময় হলফনামায় দ্বিতীয় বিয়ের তথ্য গোপন করেছেন অর্জুন সিং। ব্যারাকপুরের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ আনলেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। শাসকদলের বিধায়কের দাবি, ব্যাঙ্গালোরের একটি সংস্থায় অর্জুনের দ্বিতীয় স্ত্রীর অ্যাকাউন্টে কোটি কোটি কালো টাকা জমা পড়ে। হিন্দু বিবাহ আইনে প্রথম স্ত্রী থাকতে দ্বিতীয় বিয়ে কী করে হয়, এই বিয়ে-বিতর্কেই এবার ব্যারাকপুরের বিজেপি প্রার্থীকে নিশানা করেছে তৃণমূল। পাল্টা কটাক্ষ করেছেন অর্জুন সিংহ। 

অর্জুনকে আক্রমণ সোমনাথের: এবারের লোকসভা ভোটে এরাজ্যে বিজেপির অন্যতম বড় হাতিয়ার নারী নির্যাতনের অভিযোগ। এবার পাল্টা দ্বিতীয় স্ত্রীর পরিচয় গোপনের অভিযোগকে হাতিয়ার করে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের বিরুদ্ধে ময়দানে নামল তৃণমূল। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জগদ্দলের তৃণমূল বিধায়ক বলেন, "আজ ওঁর পরিচয় খুঁজলাম। যদি ওঁর ব্যক্তিগত পরিচয় দিই না তাহলে আপনারা ক্যামেরাটা বন্ধ করে দেবেন। এরপর আরও আছে। হলফনামার একটা অংশ। আরও তো অনেকগুলো পাতা আছে। খুললে তো বেল নিয়ে নেবে। উনি সঠিক তথ্য দেননি। সঠিক তথ্য লাগবে। হিন্দু বিবাহ আইন অনুযায়ী, একজন স্ত্রী জীবিত থাকা অবস্থায় বা ডিভোর্স না হলে দ্বিতীয় স্ত্রী হতে পারে না। সত্যর প্রমাণ তো আমি নিয়ে বসে আছি। আমি বলেছিলাম হলুদ ফাইলে আরও তথ্য আছে। যখন জেলে যাবে তখন সেসব বের করব। শুরু করেছেন অর্জুন। আমি শেষ করব।'' 

পাল্টা কী বললেন বিজেপি প্রার্থী?

ইতিমধ্যেই অর্জুন সিংয়ের দ্বিতীয় বিয়ের নথি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল। তাঁর মনোনয়ন বাতিলের দাবি জানানো হয়েছে। আর এবার তাঁর বিরুদ্ধে সরব হলেন তৃণমূল বিধায়ক। যা নিয়ে জবাব দিয়েছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী। অর্জুন সিংহ বলেন, "মানহানির মামলা করে এঁদের গুরুত্ব বাড়াব কেন, যাঁর নিজের DNA সমস্যা আছে। ওসব হলুদ ফাইল, লাল ফাইল ডাস্টবিনে পড়ে থাকে। আমি যার ফাইল রেডি করিয়ে দেব, সে কিন্তু ভেতরেই থাকবে।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: West Midnapore: চাষের জমি থেকে মাটি কেটে পাচারের অভিযোগ, দাসপুরে কাঠগড়ায় তৃণমূল

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার
Gyanesh Kumar: SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget