এক্সপ্লোর

৫ বছরে ৪ কোটির লাফ ! স্মৃতির আছে ব্যাঙ্ক লোনও, দেখুন অমেঠির বিজেপি প্রার্থীর সম্পত্তির হিসেব

BJP Candidate Smriti Irani: কমিশনে দেওয়া তথ্য অনুসারে, স্মৃতি জানিয়েছেন, তিনি ও তাঁর স্বামী জুবিন ইরানি দুজনেই কোটিপতি।

অমেঠি : উত্তরপ্রদেশের অমেঠি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি। ২০২৯ এর লোকসভা ভোটে কংগ্রেসের গড় অমেঠি ছিনিয়ে এনেছিলেন স্মৃতি। আর সেই অমেঠি থেকেই এবারও প্রতিদ্বন্দ্বিতা করছেন স্মৃতি। ভোটপ্রচারে নিজের কেন্দ্র চষে বেরিয়েছেন স্মৃতি। কখনও হেঁটে , কখনও স্কুটিতে। ২৯ এপ্রিল, মনোনয়ন জমা করেন স্মৃতি। 

কমিশনে দেওয়া তথ্য অনুসারে, স্মৃতি জানিয়েছেন, তিনি ও তাঁর স্বামী জুবিন ইরানি দুজনেই কোটিপতি। মনোনয়ন জমা দেওয়ার সময় দেওয়া হলফনামায় নিজের ও স্বামীর মোট সম্পত্তির কথা উল্লেখ করেছেন স্মৃতি। এই হিসব অনুসারে স্মৃতি ইরানির আছে ৮.৭৫ কোটি টাকার সম্পত্তি। তাঁর স্বামীর মোট সম্পত্তির পরিমাণ ৮.৮১ কোটি টাকা। ২০২৯ এর লোকসভা নির্বাচনে, স্মৃতির মোট সম্পত্তির পরিমাণ ছিল ৪.৭১ কোটি টাকা । তাঁর স্বামীর সম্পত্তির পরিমাণ ছিল ছিল ৪.৬৭ কোটি টাকা।

সেই হিসাবে দেখতে গেলে গত পাঁচ বছরে স্মৃতির সম্পত্তি বেড়েছে ৪ কোটি ৪ লাখ ২২ হাজার ৩৪৮ টাকা। স্বামীর সম্পত্তির পরিমাণ বেড়েছে ৪ কোটি ১৪ লাখ ১৯ হাজার ৯৭৬ টাকা। স্মৃতি ইরানিরও ব্যাঙ্কের লোন রয়েছে। তার প্রায় ১৬.৫ লক্ষ টাকা ঋণ রয়েছে।

স্মৃতি যখন মনোনয়ম জমা দেন , তখন তাঁর হাতে ক্যাশ টাকা ছিল, ১ লাখ ৮ হাজার, ৭৪০ টাকা। স্বামী জুবিন ইরানির হাতে ছিল ৩ লাখ ২১ হাজার ৭০০ টাকা। স্মৃতির ব্যাঙ্কে জমা রয়েছে ২ কোটি, ৫৪ লাখ, ৮ হাজার, ৪৯৭ টাকা। তাঁর স্বামীর ব্যাঙ্কে রাখা আছে ৩ কোটি, ৯৪ লাখ, ৯ হাজার ৮৯৮ টাকা। স্মৃতি বন্ডে বিনিয়োগ করেছেন, ৮৮ লক্ষ ১৫ হাজার ১০৭ টাকা। আর তাঁর স্বামীর বন্ডে বিনিয়োগের পরিমাণ, ৪৯ লক্ষ ১৫ হাজার, ৬৫৮ টাকা। এছাড়াও আছে পোস্ট অফিসে জমানো টাকা। পোস্ট অফিসে জমানোও রয়েছে ৩০ লাখ টাকার বেশি। তাঁর স্বামীও ৩ লাখ টাকা জমিয়েছেন ব্যাঙ্কে। স্মৃতির গয়নাগাটি রয়েছে ৩৭,৪৮,৪৪০ টাকার। স্মৃতির মোট স্থাবর সম্পত্তি - ৫ কোটি, ৬৬ লক্ষ, ৩০ হাজার টাকা।  আর স্মৃতির অস্থাবর সম্পত্তির পরিমাণ , ৩ কোটির বেশি। 

২০১৯ সালে দাখিল করা হলফনামা অনুসারে, তাঁর কোনো ঋণ ছিল না। কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি সোমবার অমেঠি লোকসভা কেন্দ্র থেকে মনোনয়ন জমা দেন সোমবার। হলফনামা অনুসারে, স্মৃতি ইরানি ১৯৯৪ সালে স্নাতক স্তরে পড়াশোনা করার জন্য বাণিজ্য বিভাগেভর্তি হয়েছিলেন, যা তিনি সম্পূর্ণ করতে পারেননি। তারপর তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের ওপেন লার্নিং স্কুলে ভর্তি হন। এর আগে, তিনি সিবিএসই বোর্ড থেকে ১৯৯১ সালে হাই স্কুল এবং ১৯৯৩ সালে ইন্টারমিডিয়েট পরীক্ষায় উত্তীর্ণ হন।  

সেরা শিরোনাম

Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget