এক্সপ্লোর

Loksabha Election 2024: লোকসভা নির্বাচনে প্রার্থী বদল বামেদের, বরানগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা

Left Candidate: বারাসাতে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী করা হল সঞ্জীব চট্টোপাধ্যায়। এর আগে ওই কেন্দ্রে প্রার্থী করা হয় প্রবীর ঘোষকে।

কলকাতা: লোকসভা নির্বাচনে (Loksabha Election 2024) বারাসতে প্রার্থী বদল করল বামেরা। প্রবীর ঘোষের জায়গায় বাম প্রার্থী করা হল সঞ্জীব চট্টোপাধ্যায়কে। পাশাপাশি বরানগর বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল তারা। 

 

প্রার্থী নিয়ে বড় ঘোষণা বামেদের: বারাসাতে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী করা হল সঞ্জীব চট্টোপাধ্যায়। এর আগে ওই কেন্দ্রে প্রার্থী করা হয় প্রবীর ঘোষকে। জয়নগরে আরএসপি প্রার্থী সমরেন্দ্রনাথ মণ্ডল। ২টি লোকসভার সঙ্গে বরানগর বিধানসভা উপনির্বাচনে বামে প্রার্থী ঘোষণা করেছে। বরানগর উপনির্বাচনের সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য। তৃণমূলের সায়ন্তিকা, বিজেপির সজলের বিরুদ্ধে বাম প্রার্থী তন্ময় ভট্টাচার্য। 

এর আগে গত ৫ এপ্রিল বেশ কয়েকটি আসনে প্রার্থী ঘোষণা করেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু।  ডায়মন্ড হারবার থেকে লড়বেন বাম প্রার্থী প্রতিকুর রহমান। যিনি SFI-এর প্রাক্তন রাজ্য সভাপতি। ব্যারাকপুর থেকে সিপিএম প্রার্থী অভিনেতা দেবদূত ঘোষ। বসিরহাটে সিপিএম প্রার্থী হচ্ছেন প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার।  ঘাটাল থেকে লড়ছেন সিপিআইয়ের তপন গঙ্গোপাধ্যায়। ওই একইদিনে বারাসত থেকে ফরওয়ার্ড ব্লক প্রার্থী প্রবীর ঘোষের নাম ঘোষণা করা হয়। কিন্তু তাঁর বিরুদ্ধে বিজেপির শিক্ষক সেলের যোগ রয়েছে বলে অভিযোগ ওঠে। শেষমেশ চাপের মুখে পড়ে প্রার্থী বদলাল ফরওয়ার্ড ব্লক। নতুন প্রার্থী করা হলেন সঞ্জীব চট্টোপাধ্যায়।

অন্যদিকে বরানগর উপনির্বাচনেও প্রার্থী ঘোষণা করেছে বামেরা। ওই কেন্দ্রে সিপিএমের প্রার্থী হচ্ছেন বর্ষীয়ান নেতা তন্ময় ভট্টাচার্য। এর আগে ২০১৬ সালে দমদম উত্তর বিধানসভা কেন্দ্রে ভোটে দাঁড়িয়ে জিতেছিলেন তিনি। কিন্তু ২০২১ সালে ওই কেন্দ্রে সিপিএম তাঁকে প্রার্থী করলেও জিততে পারেননি সিপিএম নেতা। এবার তাঁকে বরানগর উপনির্বাচনে প্রার্থী করা হল। 

এবার পুরুলিয়া লোকসভা কেন্দ্রে বিজেপির জ্য়োতির্ময় মাহাতো ও তৃণমূলের শান্তিরাম মাহাতোর বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছেন কংগ্রেসের নেপাল মাহাতো ও ফরওয়ার্ড ব্লকের ধীরেন্দ্রনাথ মাহাতো। এদিন সিপিএম স্পষ্ট করে দিয়েছে পুরুলিয়া আসনে তারা কংগ্রেসকে সমর্থন করছে, বাম শরিক ফরওয়ার্ড ব্লককে নয়। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, পুরুলিয়ায় আমরা কংগ্রেসকে সমর্থন করব। আপনারা (ফরওয়ার্ড ব্লক) বাম সমর্থিত প্রার্থী বলবেন না। কারণ বামেরা সেখানে কংগ্রেসকে সমর্থন করবে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Madhyamik Result HS Result:লোকসভা ভোট আবহে কবে বেরোচ্ছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফল?

, 

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

Kali Puja 2026: কামাখ্যা মন্দিরে রীতি মেনে যজ্ঞ, ভক্তদের ভিড় | Maa Kamakhya Temple | ABP Ananda
Kalipuja 2026 | তারাপীঠে আজও ভক্ত সমাগম। চলছে মায়ের আরাধনা
Sarsuna News | কালীপুজোর রাতে সরশুনায় চলল গুলি! অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ
Raiganj News:
Suvendu Adhikari|

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget