এক্সপ্লোর

Loksabha Election 2024: শারীরিক প্রতিবন্ধকতা উপেক্ষা, দুই প্রার্থীর সমর্থনে প্রচারে গৌতম দেব

CPM Campaign: লোকসভা ভোটের আগে শারীরিক প্রতিবন্ধকতা উপেক্ষা করেও প্রচারে নামলেন সিপিএম নেতা ও প্রাক্তন মন্ত্রী গৌতম দেব।

অনির্বাণ বিশ্বাস, কলকাতা: দীর্ঘদিন পর রাজনীতির আঙিনায় নামলেন সিপিএম নেতা গৌতম দেব (CPM Laeder Goutam Deb)। দমদম লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী ও বরানগর বিধানসভা উপনির্বাচনের সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যর সমর্থনে প্রচারে অংশ নিলেন তিনি। আক্রমণ শানালেন মোদি-মমতাকে।

রাজনীতির আঙিনায় গৌতম দেব: অসুস্থতার কারণে দীর্ঘদিন সক্রিয় রাজনীতির বাইরে। কিন্তু লোকসভা ভোটের আগে শারীরিক প্রতিবন্ধকতা উপেক্ষা করেও প্রচারে নামলেন সিপিএম নেতা ও প্রাক্তন মন্ত্রী গৌতম দেব। দমদম লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী ও বরানগর বিধানসভা উপনির্বাচনের সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যর সমর্থনে প্রচার করলেন তিনি। আক্রমণ শানালেন নরেন্দ্র মোদি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এদিন বর্ষীয়ান সিপিএম নেতা বলেন, “ছেলে মেয়েরা যদি চাকরি না পায়, তাহলে কী করে কী হবে? কিছুই হবে না। মোদি ও মমতা যদি বক্তৃতা দেয়, শুনতে পারবেন সেসব কথাবার্তা? কী কথা বলছেন তাঁরা? লাগামহীন যে সমস্ত খিস্তি খেউর করছে, এসমস্ত ভোটের সময় এরা বেরোয় এবং এসব প্রচার করেছে। কী করবেন তাঁরা, সেটা আপনারা বুঝতে পারছেন না। কী তাঁদের অভিসন্ধি আছে সেটাও বলতে পারছেন না। ফলে মানুষের থেকে বিচ্ছিন্ন হচ্ছেন তাঁরা, আরও হবেন। দমদমে সুজনকে আর বরানগরে তন্ময়কে পাঠাতে হবে, এই কাজ আপনারা করবেন।’’


সিপিএমের দুই প্রার্থীর সমর্থনে এদিন সিঁথির মোড় থেকে আলমবাজার বিএসএফ ক্যাম্প পর্যন্ত মিছিল হয়। সেখানে অশক্ত শরীর নিয়েও হাজির হলেন বামফ্রন্টের প্রাক্তন মন্ত্রী গৌতম দেব। তাঁদের সমর্থনে গৌতম দেব প্রচারে নামায় উজ্জীবিত হলেন সিপিএম নেতা-কর্মীরা। দমদম লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী বলেন, “যারা গণতন্ত্র প্রিয় মানুষ তাঁদের কাছে বার্তা, বাংলাকে যদি বাঁচাতে হয়, তাহলে বামপন্থার বিকল্প নেই। গৌতমদার এই বার্তাটা রাজ্যের মানুষ সমার্থক ভাবেই নেবেন। উনি তো যা যা বলেছিলেন সব মিলে গেছে। সেই লিপস অ্যান্ড বাউন্ডস, কাকুর কণ্ঠস্বর স্পষ্ট হয়ে গেছে।’’ বরানগর বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যের কথায়, “পরিস্থিতির মূল্যায়ন করতে পারেন ওঁর চাইতে ভাল পারেন, এমন মানুষ খুব কম আছে। এই ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তির পথ যে বামপন্থা সে সম্পর্কে প্রত্যেক দিন সচেতন করার কাজ করে যাচ্ছেন।’’

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Mamata Banerjee: 'কেন্দ্রীয় বাহিনী গুন্ডামি করতে এলে রুখে দাঁড়াবেন' দ্বিতীয় দফা ভোটের আগে বার্তা মমতার

সেরা শিরোনাম

Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget