এক্সপ্লোর

Dilip Ghosh On Dev : 'বাংলা সিনেমাকে তো গলায় পা দিয়ে ডুবিয়ে দিয়েছেন', দেবকে আক্রমণ দিলীপের

Loksabha Election 2024: তৃণমূল কর্মীরা পতাকা হাতে দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। রুখে দাঁড়ান বিজেপি কর্মীরাও।

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর :  আন্দামান থেকে ফিরেই নিজের নির্বাচনী কেন্দ্রে ফের লড়াকু মেজাজে দিলীপ ঘোষ ( Dilip Ghosh )। হুঙ্কার - হুঁশিয়ারি দিয়ে শুরু করলেন সকাল। আর সোমবার  চা-চক্রে গিয়ে পড়লেন তৃণমূলের ( TMC ) বিক্ষোভের মুখে। বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থীকে লক্ষ্য করে উঠল গো ব্যাক স্লোগান। বিজেপি ( BJP ) কর্মীরাও পাল্টা জয় শ্রীরাম স্লোগান দেন।

এই ঘটনাকে কেন্দ্র করে কিছুক্ষণের মধ্যেই উত্তেজনা ছড়ায়। দু’পক্ষের হাতাহাতি বেধে যায়। তৃণমূল কর্মীরা পতাকা হাতে দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। রুখে দাঁড়ান বিজেপি কর্মীরাও। পরে নিউটাউনশিপ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।   

এদিন দুর্গাপুর পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের ফুলঝোর মোড়ে চা-চক্র সেরে পাশের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের অভিভাবকদের সঙ্গে দেখা করতে যান দিলীপ ঘোষ। তখনই এই ঘটনা ঘটে। তৃণমূলকে দায়ী করেছেন দিলীপ ঘোষ। প্রতিবাদে নিউটাউনশিপ থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। 

'বান্ডিল বান্ডিল নোট আছে সব ঘরে'

এদিন বিভিন্ন প্রসঙ্গে কথা বলতে গিয়ে রাজ্যের শাসক দল ও তাদের নেতা কর্মীদের একের পর এক আক্রমণ করেন দিলীপ ঘোষ। কথা বলেন ভূপতিনগর ইস্যু নিয়ে। ভূপতিনগরে NIA-র ওপর হামলায় বাংলাদেশের যোগও থাকতে পারে বলে রবিবার দাবি করেছিলেন দিলীপ। এবার বললেন, 'শাহজাহানের মতই হাল হবে, যারা বোমা বন্ধুক পিস্তল নিয়ে দেশদ্রোহিতার মতো বিভিন্ন কাজে যুক্ত থাকবে। ঘর থেকে তুলে নিয়ে আসবে, অনেকেই ভোট দিতে পারবে না, বান্ডিল বান্ডিল নোট আছে সব ঘরে তাই এত এজেন্সির ভয়'। দিলীপের  হুঁশিয়ারি, মুরগির বাচ্চার মতন তুলে নিয়ে যাবে, মহিলাদের এগিয়ে দিয়ে কোনও লাভ হবে না। 

কেন্দ্র টাকা না দিলে, ৩১ ডিসেম্বরের মধ্যে ঘাটাল মাস্টারপ্ল্যান তৈরি করবে রাজ্য সরকার। দেবের সমর্থনে ঘাটালে প্রচারে গিয়ে রবিবার এমনটাই আশ্বাস দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ একযোগে আক্রমণ করেন অভিষেক ও দেবকে। বলেন, ' ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে গত ১২ বছরে কিছুই কাজ করেননি , শুধুই প্রতিশ্রুতি। ' ঘাটালের তৃণমূল প্রার্থী দেবকে নিয়ে দিলীপের মন্তব্য, 'দেব পার্ট টাইম পলিটিশিয়ান ফুল টাইম অ্যাক্টর, বাংলা সিনেমা তো গলায় পা দিয়ে ডুবিয়ে দিয়েছেন , দুটো ব্যালেন্স করতে অসুবিধা হচ্ছে। ভালো করে অ্যাক্টিংটাই করুন' 

রবিবার জলপাইগুড়িতে জনসভা করেন প্রধানমন্ত্রী। গেরুয়া শিবির সূত্রে খবর, ১০ এপ্রিল দক্ষিণ দিনাজপুরে প্রচারে আসার সম্ভাবনা রয়েছে অমিত শা-র।  এবার দিলীপের কেন্দ্রে কেন্দ্রীয় নেতৃত্বর কে প্রচারে আসবেন, তা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'সে তো তারাই ঠিক করবে, দিলীপ ঘোষ কোনও অংশে কম নয়, মানুষ দিলীপ ঘোষকে দেখে ভোট দেবে, আমার উপর আস্থা আছে সবার' 

সবমিলিয়ে, ভোট যত এগিয়ে আসছে রাজনীতির ময়দানে বাগযুদ্ধের পারদ তত চড়ছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget