এক্সপ্লোর

Loksabha Election 2024: যত বেশি আক্রমণ করবে হিরণ, তত বেশি ভোটে জিতব: দেব

Loksabha Poll 2024: ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী দেব। যিনি আবার ওই লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ। ওই কেন্দ্রেই বিজেপির টিকিটে লড়ছেন আরেক অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়।

কলকাতা: রিলের কোনও অ্য়াকশনের সিন নয় লোকসভার রিয়েল ভোটযুদ্ধে এবার তাঁরা মুখোমুখি। রাজনীতির ময়দানে সম্মুখ সমরে বাংলার দুই অভিনেতা। তাও আবার একই লোকসভা কেন্দ্রে (Loksabha Election 2024) একে অপরের বিপক্ষে লড়াই। যা নিয়ে চলছে বাকযুদ্ধ। কখনও তীব্র আক্রমণ, আবার কখনও তার পাল্টা। 

রাজনীতির ময়দানে সম্মুখ সমরে: ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী দেব। যিনি আবার ওই লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ। ওই কেন্দ্রেই বিজেপির টিকিটে লড়ছেন আরেক অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। এদিন ঝাড়গ্রামে তৃণমূল প্রার্থী কালীপদ সরেনের সমর্থনে রোড শোর ঘাটালের তৃণমূল প্রার্থী। আর তারপরই স্পষ্ট ভাষায় বুঝিয়ে দেন জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী তিনি। দেব বলেন, "কুকথা বলে জেতা যায় না, হিরণ এটা জানে না। যত বেশি আক্রমণ করবে হিরণ, তত বেশি ভোটে জিতব। মানুষ জবাব দেবে, হিরণ ৪ জুন বুঝতে পারবে।''

এদিকে এদিন ঘাটালের তৃণমূল প্রার্থীর হার নিয়ে ভবিষ্য়দ্বাণী শোনা গিয়েছে রাজ্যের বিরোধী দলনেতার গলায়। এদিন তিনি বলেন, "দশ বছরে দশদিনও পার্লামেন্ট করেননি। এক লক্ষ ভোটে হারবেন দেব।'' পাল্টা তোপ দাগেন দেবও। এদিন তিনি বলেন, "শুভেন্দু অধিকারী ভগবান নাকি, উনি সব জানেন! ২০১৯ সালের থেকে অনেক বেশি আসন পবে তৃণমূল কংগ্রেস।''

২৫ মে, লোকসভা ভোটের ষষ্ঠ দফায় ঘাটাল কেন্দ্রে ভোট হবে। দেবের সংসদীয় এলাকায় চাকরি বিক্রির অভিযোগ ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে ইতিমধ্যেই। গঙ্গেশ সাঁতরা নামে এক ব্যক্তি অভিযোগ করেছেন, আশাকর্মী পদে মেয়ের চাকরির জন্য সত্যরঞ্জন ঘোষ নামে স্থানীয় একজনের মাধ্যমে দেবের প্রতিনিধি রামপদ মান্নাকে ২ লক্ষ টাকা দিয়েছেন। ঘাটালের ওই বাসিন্দা আরও অভিযোগ করেন, ঘটনার পর চন্দ্রকোণা থানায় FIR করতে গেলে ফিরিয়ে দেওয়া হয় তাঁকে। বাধ্য হয়ে ইমেল মারফৎ থানায় অভিযোগ জানান তিনি। যদিও যার বিরুদ্ধে মূল অভিযোগ, ঘাটালের তৃণমূল সাংসদ দেবের প্রতিনিধি সেই রামপদ মান্না, বিষয়টি জানেন না বলেই দাবি করেন। এদিকে চন্দ্রকোণা থানার তরফে দাবি করা হয়, চাকরি দেওয়ার নামে প্রতারণা সংক্রান্ত কোনও অভিযোগ তাঁদের কাছে জমা পড়েনি। এমনকী এরকম অভিযোগ জানিয়ে কোনও ইমেল-ও তারা পাননি বলে দাবি করেছেন OC।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Amit Shah: 'BJP ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারে আরও ১০০ টাকা বাড়বে' আশ্বাস অমিত শাহের

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget