এক্সপ্লোর

Loksabha Election 2024 : 'একটিও ছাপ্পা ভোট নয়, মানুষকে সিদ্ধান্ত নিতে দিন' তাপস রায়কে পাশে বসিয়ে বললেন কুণাল ঘোষ

Kolkata Uttar Constituency : ভোটের মধ্যেই একমঞ্চে তাপস রায় ও কুণাল ঘোষ। কলকাতা উত্তরের বিজেপি প্রার্থীর প্রশংসায় পঞ্চমুখ তৃণমূলের কুণাল ঘোষ

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : ১ মে ছুটির দিন। প্রচার কর্মসূচি চলছে চুটিয়ে।  সারা বাংলার সঙ্গে কলকাতা উত্তর কেন্দ্রেও চলছে জোরকদমে প্রচার।  একদিকে তৃণমূলের হয়ে ব়্য়ালি করছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আর অন্যদিকে বিজেপির হয়ে ভোট প্রচারে তাপস রায়। দুজনেই হেভওয়েট। টক্কর হবে জোরদার, এমনটাই পর্যবেক্ষণ রাজনৈতিক মহলের। এরই মধ্যে উত্তর কলকাতায় এক নেতার সঙ্গে মঞ্চে তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি তৃণমূল প্রার্থীর প্রচারে থাকবেন, এমনটাই মনে হওয়া স্বাভাবিক। কিন্তু তা না করে তিনি রইলেন বিজেপি প্রার্থীর সঙ্গে। একই মঞ্চে। 

পয়লা মেয়ে। ছুটির সকালের ছবি। ভোটপ্রচার জমজমাট। তারই মধ্যে এক মঞ্চে দেখা গেল তাপস রায় ও কুণাল ঘোষকে। এক রক্তদান শিবিরের অনুষ্ঠানে কলকাতা উত্তরের বিজেপি প্রার্থীর প্রশংসায় পঞ্চমুখ হলেন তৃণমূলের কুণাল ঘোষ। তাপস যাতে তৃণমূলে থাকেন তার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন কুণাল। দল-ছাড়ার দিনও তাপসের বৌবাজারের বাড়িতে ছুটে গিয়েছিলেন তিনি। বলেছিলেন, দাদা-ভাইয়ের মধ্যে যেমন কথা হয়, তেমনই কথা হয়েছে। কিন্তু কুণালদের অনুরোধ রাখতে পারেননি তাপস। তিনি যোগ দেন বিজেপিতে। 

তারপর ফের এক মঞ্চে দেখা গেল তাপস রায় ও কুণাল ঘোষকে। মঞ্চে ছিলেন অন্যান্য বিজেপি নেতাও। সেখানে দাঁড়িয়েই কুণাল ঘোষ বললেন, 'একটিও ছাপ্পা ভোট নয়, মানুষকে সিদ্ধান্ত নিতে দিন'। তাপস রায়কে পাশে বসিয়ে বললেন কুণাল ঘোষ। 

প্রসঙ্গত, কুণাল ঘোষের সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের 'দূরত্ব' বহুচর্চিত। মাস ২ আগে,  তৃণমূলের দু'টি পদে ইস্তফা দিয়ে  সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়কে আক্রমণ করেন কুণাল ঘোষ।সাম্প্রতিক অতীতে একাধিকবার সুদীপের বিরুদ্ধে সরব হয়েছিলেন কুণাল। কখনও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারি দাবি করেছেন। কখনও বিজেপির লোক বলে আক্রমণ করেছেন। আদি-নব্য দ্বন্দ্বের পর, তাপস রায়ের দলত্যাগের প্রেক্ষাপটে, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের প্রকাশ্য়ে সরব হন কুণাল ঘোষ। পরে সুদীপের আমন্ত্রণে তাঁর বাড়িতে চা খেতে যান কুণাল। পরে ইফতার পার্টিতেও তাঁদের দু-জনকে দেখা যায় পাশাপাশি। কিন্তু বুধের সকালে তিনি সুদীপের ব়্যালিতে নয়, রইলেন তাপসের সঙ্গে।  

উল্লেখ্য, কিছুদিন আগেই কুণাল ঘোষ দাবি করেন, কলকাতা উত্তর কেন্দ্রে তৃণমূলকে সাহায্য় করছেন সেখানকার বিজেপি সভাপতি । পাল্টা কুণাল ঘোষের বিরুদ্ধেও আবার বিজেপিকে সাহায্য় করার অভিযোগ তোলেন উত্তর কলকাতার বিজেপি সভাপতি তমোঘ্ন ঘোষ। এখন উত্তর কলকাতার মানুষ তাঁদের প্রতিনিধি হিসেবে কাকে বেছে নেন, সেটাই দেখার।  

আরও পড়ুন :

শনিবার বিকেল থেকেই ঘনাবে মেঘ ? বড় সুখবর আবহাওয়া দফতরের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana
Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget