এক্সপ্লোর

Loksabha Election 2024: ভোটের রাজনীতিতে 'সাধু-সন্ন্যাসী-মহারাজ'! মমতা ও মোদি জোরালো বাগযুদ্ধ

Loksabha Election: সাধু-সন্ত-সন্ন্যাসীদের নিয়ে মমতার মন্তব্যের সমালোচনার ঝড়। সেই আবহে সংরক্ষণ নিয়ে কংগ্রেস-তৃণমূলকে মোদির আক্রমণের জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: সাধু-সংঘাত নিয়ে তোলপাড়ের মধ্যেই কি এবার খানিক ড্যামেজ কন্ট্রোলের (Damage Control) চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)? সংরক্ষণ নিয়ে কংগ্রেস-তৃণমূলকে মোদির (Narendra Modi) আক্রমণের জবাব দিলেন মমতা। 'সংরক্ষণ সংবিধান প্রদত্ত, কেউ কাড়বে না', কড়া আক্রমণ মুখ্যমন্ত্রীর।

সাধু-সংঘাত নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি

সাধু-সন্ত-সন্ন্যাসীদের নিয়ে মমতার মন্তব্যের সমালোচনার ঝড়। সেই আবহে সংরক্ষণ নিয়ে কংগ্রেস-তৃণমূলকে মোদির আক্রমণের জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 'মোদি বলছেন, মুসলিমরা এখানে জিতলে তফশিলিদের সংরক্ষণ কেড়ে নেবে। আমি চ্যালেঞ্জ করে বলছি, কোনও মুসলিম আপনার গায়ে হাত দেবে না। সংরক্ষণ নিয়ে মিথ্যে বলছেন নরেন্দ্র মোদি। সংরক্ষণ সংবিধান প্রদত্ত, কেউ কাড়বে না', সংরক্ষণ নিয়ে মোদির আক্রমণের জবাব মমতার। 

১৮ মে গোঘাটের সভা থেকে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সঙ্ঘ এবং ইসকনের সাধু-সন্ত-সন্ন্যাসীদের একাংশকে আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে তোলপাড় পড়ে যায় রাজনীতিতে। প্রচারে এসে মুখ্যমন্ত্রীকে নিশানা করেন খোদ প্রধানমন্ত্রী। গতকালও রাজ্যে প্রচারে এসে এ নিয়ে সরব হন নরেন্দ্র মোদি। (Loksabha Election 2024)

এই ঘটনায় সরব হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও। তিনি বলেন, 'সাধুর কথা বলে হিন্দু ভোট নেবে, সাধুর বিরোধিতা করে মুসলমান ভোট নেবে। এই একটা অদ্ভুত, ঘৃন্য, রাজনৈতিক খেলা চলছে বাংলায় বলে আমি মনে করি।'

ভোটের রাজনীতিতে 'সাধু-সন্ন্যাসী-মহারাজ'! মমতা-মোদি জোরালো বাগ্‍যুদ্ধ

তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত শনিবার বলেন, 'ভারত সেবাশ্রম সঙ্ঘকে আমি আগে খুব শ্রদ্ধা করতাম। কিন্তু, যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেব না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে। আমি রামকৃষ্ণ মিশনকে কী সাহায্য করিনি? যখন আমি শুনলাম আসানসোলের একটি মিশন আছে। ইস্কনও মনে রাখবেন ৭০০ একর জমি দিয়েছি। দিল্লি থেকে নির্দেশ আসে, বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো।'

এই প্রসঙ্গে রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ বলেন, 'আমাদের যাঁরা সন্ন্যাসী, যাঁরা ব্রহ্মচারী, তাঁরা রাজনীতিতে অংশগ্রহণ করেন না। ভক্তরা স্বতন্ত্র ভোটের ব্যাপারে এবং সে ব্যাপারে আমরা ভক্তদের কী করণীয়, কী করণীয় নয়, কোনওভাবেই কোনও উপদেশ আমরা দিই না। কোনও ফতোয়া আমরা জারি করি না।'

এই প্রসঙ্গে রবিবার মমতাকে আক্রমণ করেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, 'আমার সরাসরি অভিযোগ, এখানকার মুখ্যমন্ত্রী মুসলিম কট্টরপন্থীদের চাপে ভোট পেতে আমাদের সাধুদের, আমাদের মহান সংগঠনকে সবার সামনে গালাগালি করছেন, বদনাম করছেন।'

'সাধু' প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় 'ব্যাখ্যা' দিয়ে বলেন, 'আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নই, আমি কেন একটা ইন্সস্টিটিউশনের বিরুদ্ধে হব? আর আমি অসম্মানই বা কেন করব? আমি আজ নয়, গঙ্গাসাগরে ভারত সেবাশ্রম সঙ্ঘের অফিস আছে, আশ্রম আছে, ওরা এত ভাল, ওরা সত্যি আমাকে খুব ভালবাসে এবং মানুষের কাজ করে। আমি একটি লোকের নাম করে বলেছিলাম, তাঁর নাম কার্তিক মহারাজ। তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি তৃণমূল কংগ্রেসের, ভোটের দু-দিন আগে, মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন, তার হোতা ছিলেন উনি, আমি সেই জন্য বলেছিলাম।'

হঠাৎ কেন ভোটের ময়দানে 'সাধু-সন্ন্যাসী'? রাজনৈতিক কৌশল? মুখ্যমন্ত্রী বলেন, 'স্বামী বিবেকানন্দ বাড়ি এক দিনে আমরা কিনিয়ে নিয়েছিলাম। বাগবাজারে সিস্টার নিবেদিতার বাড়ি পুরসভার টাকায় কিনিয়ে নিয়েছি। দার্জিলিংয়ে নিবেদিতার বাড়ি আমরা বিমল গুরুংয়ের সঙ্গে কথা বলে করে দিয়েছিলাম। রামকৃষ্ণ মিশনের কাছে সেই বাড়ি দেওয়া হয়েছে।'

বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেন, 'আমাদের যে তিরিশের কাছে সিট, ওদিকে এগোচ্ছি। দিদিমণি এখন ২২ থেকে নেমে ১৫-র কাছে চলে এসেছেন। আমি জানি না আর কতদূর নামবে, সিঙ্গল ডিজিট হয়ে যেতে পারে। এতে ওর যে টেনশন বাড়ছে, এটা দেখুন প্রত্যেকটা ফেজে কথাবার্তায় বোঝা যাচ্ছে। ভগবান এটা ওঁর মুখ দিয়ে বলাচ্ছেন, কারণ ওঁর পতন এসে গেছে সামনে।'

আরও পড়ুন: Suvendu Adhikari: 'অস্ত্র, মাদক বাড়িতে নিয়ে গিয়ে ফাঁসানোর চেষ্টা করছিল', পুলিশের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে থানায় শুভেন্দু অধিকারী

বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী বলেন, 'যেদিন থেকে পশ্চিমবঙ্গে বিজেপি দলের প্রবেশ শুরু হয়েছে এবং বিজেপি দলের প্রবেশ এই বাংলায় সম্ভব হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে। সেদিন থেকে এই বাংলার রাজনীতিতে ধীরে ধীরে সাম্প্রদায়িকতা মাথা চাড়া দিচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রী এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী উভয়ই সাম্প্রদায়িক রাজনীতির দুটো মেরু হতে চাইছে, দুটো পোল হতে চাইছে।' সব মিলিয়ে বিতর্ক তুঙ্গে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট

ভিডিও

Rajarhat News | CPM ও Congress-র পার্টি অফিসে ভাঙচুর, রাজারহাটে উত্তেজনা
Kolkata Durga Puja Stampede | ১৬ ফুটের রাস্তা, তার মধ্যে অঝোরে বৃষ্টি, তাতেই কি বিপত্তি চোরবাগানে?
Chorbagan Stampede |
Municipal Corporation Election | নভেম্বরে পুর-ভোট, এই মাসেই প্রার্থী ঘোষণা করতে পারে BJP
NCPI MPs | আরও সময় চায় NCPI, কড়া ভাষায় আক্রমণ করলেন Kunal Ghosh

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget