এক্সপ্লোর

Loksabha Election 2024: 'মা-মাটি-মানুষের অধিকার লুঠ করেছে তৃণমূল' আক্রমণ মোদির

narendra Modi: ২০১১ সালে ক্ষমতায় আসার আগে মা-মাটি-মানুষের সরকার গড়ার ডাক দিয়েছিল তৃণমূল। এবার তাকেই হাতিয়ার করলেন নরেন্দ্র মোদি।

কলকাতা: এবার তৃণমূলের স্লোগানকে হাতিয়ার করে আক্রমণ শানালেন নরেন্দ্র মোদি। পুরুলিয়ায় নির্বাচনী সভা থেকে মোদি বলেন, "মা-মাটি-মানুষকে রক্ষার কথা বলে ক্ষমতায় এসেছিল তৃণমূল। কিন্তু মা-মাটি-মানুষের অধিকার লুঠ করেছে তৃণমূল।''

ভোটপ্রচারে তৃণমূলকে নিশানা মোদির: ভোটের প্রচারে আজ ফের বাংলায় এসেছেন প্রধানমন্ত্রী। পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর, এই ৩ জেলায় ৩টি জনসভা রয়েছে তাঁর। প্রথম সভা পুরুলিয়া শহর লাগোয়া গাঙরা ময়দানে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর সমর্থনে। আর সেই সভা থেকে মনে করালেন তৃণমূলের স্লোগান। এদিন নরেন্দ্র মোদি বলেন, "তৃণমূল আর কংগ্রেসের ভোটব্যাঙ্ক নয় বলে আপনাদের পরোয়া করে না। তৃণমূল মা মাটি মানুষের রক্ষার কথা বলে ক্ষমতা এসেছে। এখন মা মাটি মানুষকেই ভক্ষণ করছে। সন্দেশখালিতে যে পাপ হয়েছে, বাংলার বোনেদের ভাবতে বাধ্য করেছে। SC ST দের মানুষ বলে মনে করে না। শাহজাহানকে বাঁচাতে সন্দেশখালির মানুষকেই দোষী করছে। চরিত্র নিয়ে প্রশ্ন করছে। ভোট দিয়ে তৃণমূলকে ধ্বংস করবে বোনেরা।''          

২০১১ সালে ক্ষমতায় আসার আগে মা-মাটি-মানুষের সরকার গড়ার ডাক দিয়েছিল তৃণমূল। এবার তাকেই হাতিয়ার করলেন নরেন্দ্র মোদি। একইসঙ্গে পুরুলিয়ার সভা থেকে শিক্ষা দুর্নীতি নিয়েও সরব হয়েছেন তিনি। মোদি বলেন, "যে বাংলায় স্বরসতীর পুজো হয় সেখানে তৃণমূল শিক্ষাতেও চুরি করে। নিয়োগে যুবকের ভবিষ্যৎ নষ্ট করেছে। তৃণমূলকে পয়সা দিতে গিয়ে দেনায় ডুবেছে এই যুবকরা। গ্রামের স্কুলে আজ শিক্ষক নেই। ভবিষ্যতও চুরি করেছে। তৃণমূল নেতাদের বাড়ি থেকে নোটের পাহাড় উদ্ধার হয়েছে। আমি নিজের চোখের সামনে এত নোট দেখিনি। চোর লুঠেরাদের এত টাকা। তৃণমূলের মন্ত্রী নেতাদের ঘরেও টাকা। ওরা দুর্নীতি করবে আর মোদিকে দোষারোপ করবে। ১৪, ১৯-এ বলেছিলাম আমি দুর্নীতিবাজদের ধরব। ২৪-এ বলছি এদের জেলের বাইরে থাকতে দেব না। ৪ জুনের পর দুর্নীতিবাজদের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ নেওয়া হবে। লুঠের টাকা যাঁদের থেকে নিয়েছে তাঁদের ফেরানোর চেষ্টা করব। তার জন্য রাস্তা খুঁজছে মোদি।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: West Midnapore: চাষের জমি থেকে মাটি কেটে পাচারের অভিযোগ, দাসপুরে কাঠগড়ায় তৃণমূল

সেরা শিরোনাম

Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের

ভিডিও

PM Narendra Modi | প্রধানমন্ত্রীর বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক প্রায় ২ ঘণ্টা ধরে বৈঠক
Delimitation Bill 2026 | NCPI সাংসদদের ভোট দেওয়া রুখতে স্পিকারকে চিঠি Abhishek Banerjee-এর
Rahul Gandhi |
Delimitation Bill 2026 | “২৭ বছর ধরে আটকে, এটা সুবর্ণ সুযোগ”, বললেন Saayoni Ghosh
NCPI News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget