এক্সপ্লোর

TMC On Amit Shah: 'বালুরঘাট শাহি পরিযায়ী পাখির একটি ঝলক দেখল আজ' কটাক্ষ তৃণমূলের

Loksabha Election 2024: দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী সুকান্ত মজুমদার। তাঁর সমর্থনে বুনিয়াদপুরে সভা করেন অমিত শাহ।

কলকাতা: NIA-BJP আঁতাঁতের অভিযোগ ঘিরে সরগরম বাংলা। সেই আবহেই এদিন রাজ্যে ভোটের প্রচারে (Loksabha Election 2024) আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বিজেপির রাজ্য সভাপতির গড় থেকেই শুরু হল তাঁর প্রথম প্রচার। আর যা নিয়ে কটাক্ষ করল তৃণমূল। পরিযায়ী পাখির সঙ্গে তুলনা রাজ্যের শাসক দলের। 

কটাক্ষ করল তৃণমূল: দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট (Balurghat) লোকসভা কেন্দ্রের প্রার্থী সুকান্ত মজুমদার। তাঁর সমর্থনে বুনিয়াদপুরে সভা করেন অমিত শাহ। আর সেই সভা নিয়েই সোশাল মিডিয়ায় পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস। এদিন সোশাল মিডিয়ায় তারা লেখে, "বালুরঘাট শাহি পরিযায়ী পাখির একটি ঝলক দেখল আজ। যে বাংলার হৃদয়কেও জানেন না, ভাষাও জানেন না।'' একইসঙ্গে এদিন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের প্রতিক্রিয়া 'বাংলায় বিজেপির সংগঠন নেই, পাশে মানুষ নেই। তৃণমূলের লড়াই বিজেপির সঙ্গে নয়, অমিত শাহর এজেন্সির সঙ্গে।'

 

 

 

রাজ্যে এসে কী বললেন অমিত শাহ?

২০২৪-এর লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর বুধবার প্রথমবার রাজ্যে প্রচারে এলেন অমিত শাহ। আর এদিনই বঙ্গ বিজেপিকে নতুন করে জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন তিনি বলেন, “আমি এখানে মোদি গ্যারান্টি দিতে এসেছি। বিজেপিকে ৩০ সিট দিয়ে দিন। বাংলায় বিজেপি সরকার এনে দিন, এখানে একটাও অনুপ্রবেশ হবে না।’’

অমিত শাহ টার্গেট বেঁধে দিয়ে যাওয়ার পর রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হয়েছে। এবার দুয়ারে লোকসভা নির্বাচন। আর ভোটের প্রচারে এসে ফের একবার টার্গেটের কথা শোনা গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর গলায়। বঙ্গে এবার বিজেপির লক্ষ্যমাত্রা ৪২টি সিটের মধ্যে তিরিশটিতে জয়। ঠিক এক বছর আগে অনুব্রতহীন বীরভূমে এসে ২০২৪-এর লোকসভা নির্বাচনে দলকে বিয়াল্লিশটি সিটের মধ্যে ৩৫টিতে জয়ের টার্গেট দিয়েছিলেন অমিত শাহ। তিনি বলেছিলেন, আমাদের ৭৭ আসনের সঙ্গে ৩৮ শতাংশ ভোট দিয়েছেন। ২০২৪-এর ভোটে বাকিটা দিয়ে দিন। বাংলায় ৩৫-এর থেকে বেশি আশন দিয়ে মোদিকে প্রধানমন্ত্রী বানান।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Loksabha Election 2024: লোকসভা নির্বাচনে প্রার্থী বদল বামেদের, বরানগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা

সেরা শিরোনাম

Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত

ভিডিও

SFI News | কলেজ স্ট্রিটে SFI-এর কর্মসূচি ঘিরে উত্তেজনা | ABP Ananda
Kolkata News: তারাপীঠ থানায় ঘুষ নেওয়ার অভিযোগ, SI ও সিভিক ভলান্টিয়ারকে ক্লোজ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৬.১১.২০২৬) পর্ব ২: এনকাউন্টার-কালচারের বাড়বাড়ন্ত নিয়ে প্রশ্ন বিরোধীদের
Hanuman Chalisa: ব্রিগেডে গীতাপাঠের পর এবার হনুমান চালিশা পাঠ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৬.১১.২০২৬) পর্ব ১: ৬ মাসে ৫ বার! ফের এনকাউন্টার ঘিরে তোলপাড় রাজ্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget