এক্সপ্লোর

Loksabha Election Result 2024:'দিলীপ ঘোষের আসন পরিবর্তন করা ঠিক হয়নি,' সরব রানাঘাটের জয়ী বিজেপি প্রার্থী

Jagannath Sarkar: 'দিলীপ ঘোষের আসন পরিবর্তন করা ঠিক হয়নি' মত জগন্নাথ সরকারের

কলকাতা: দিলীপ, সৌমিত্রর পর এবার জগন্নাথ সরকার। বঙ্গে দলের বিপর্যয় (Loksabha Election Result 2024) নিয়ে এবার সরব রানাঘাটের জয়ী বিজেপি প্রার্থী। এবার বেসুরো রানাঘাটের জয়ী বিজেপি প্রার্থী। নির্বাচনে দিলীপ ঘোষের আসন পরিবর্তন করা ঠিক হয়নি বলে মত তাঁর। 

সরব রানাঘাটের জয়ী বিজেপি প্রার্থী: এদিন জগন্নাথ সরকার বলেন, "আমার মনে হয় কিছু কিছু জায়গায় আমরা এখনও শক্তিশালী হতে পারিনি। দুর্বলতা তো আছেই, সেটা অস্বীকার করে লাভ নেই। এই অভিজ্ঞতা আমাদের ভবিষ্য়তে মজবুত করতে সহযোগিতা করবে। একটা প্রার্থীকে হঠাৎ করে যাঁর জায়গা রয়েছে, তাঁকে বদল করাটা এটা আমার মনে হয় ভাল ফল আসেনি। আমরা উভয় ক্ষেত্রে তাই-ই দেখতে পাচ্ছি। দিলীপদা তাঁর নিজস্ব জায়গা ছিল। আর সেই জায়গা থেকে সরিয়ে একটা আনকোড়া জায়গায় প্রার্থী হয়ে তিনি পা রাখলেন প্রচারের জন্য নামলেন। এই জায়গাটায় একটা ঘাটতি, যতই তিনি রাজ্য সভাপতি থাকুন, রাজ্য সভাপতি হিসেবে কটা জায়গায় যাওয়া যায়। আর তিনি যদি একজন সাংসদ তাঁর এলাকায় বহুবার ঘুরেছেন। বৈঠক করেছেন, কর্মীদের সঙ্গে যোগাযোগ আছে। এখটা ভাল চেনা। আনকোড়া লোককে দাঁড় করিয়ে দিলেন, যিনি ছিলেন সরিয়ে দিলে, সবাই ভোট দিয়ে দেবে, এটা ঠিক বলে আমার মনে হয় না।''

লোকসভা নির্বাচনে দিলীপ ঘোষকে মেদিনীপুরের বদলে বর্ধমান-দুর্গাপুর থেকে প্রার্থী করে বিজেপি।  লক্ষাধিক ভোটে হেরে গিয়েছেন তিনি। আর ভোটে হারের পর এবং সামগ্রিকভাবে বাংলায় বিজেপির ভরাডুবিতে রাজ্য নেতৃত্বকে নিশানা করেছেনন দিলীপ ঘোষ। গতকাল তিনি বলেন, "চক্রান্ত-কাঠিবাজি ছিল, পরিশ্রম করেছি, সাফল্য আসেনি। ২০২১ অবধি এগিয়েছি, তারপর আটকে গেছে। গত ৩-৪ বছরে এগোতে পারিনি, বাড়েনি প্রাপ্ত ভোটও। কেন এক জায়গায় দাঁড়িয়ে, সেটা ভাবার দরকার আছে। দিলীপ ঘোষের কাজে এক শতাংশও ফাঁক ছিল না। হারা আসনে লড়াই করেছি।''অন্যদিকে, বিষ্ণুপুরে নিজের গড় ধরে রাখার পর, দলকে তুলোধনা করেছেন  সৌমিত্র খাঁ। বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বকে নিশানা করে সৌমিত্র বলেন, "দলীয় সংগঠন নয়, RSS-এর জন্য বিষ্ণুপুর দ্বিতীয়বার জিতেছি। কেন্দ্রীয় নেতৃত্বকে ভুল বোঝানো হয়েছে। দিলীপ ঘোষের কেন্দ্র বদলও উচিত হয়নি। এবার দলে গুরুত্ব না পেলে অন্য কথা ভাবব।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Abhishek Banerjee: 'দ্য গেম চেঞ্জার দাদা' শহরজুড়ে অভিষেকের ছবি দিয়ে পোস্টার

সেরা শিরোনাম

Asaduddin Owaisi: উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget