এক্সপ্লোর

Abhishek Banerjee: 'দ্য গেম চেঞ্জার দাদা' শহরজুড়ে অভিষেকের ছবি দিয়ে পোস্টার

TMC: দক্ষিণ কলকাতার হাজরা মোড়, ভবানীপুর, কালীঘাট রোড থেকে উত্তর কলকাতার কলেজ স্ট্রিট, শ্যামবাজার পাঁচমাথার মোড়ে বৃহস্পতিবার চোখে পড়েছে এমনই একাধিক পোস্টার।

কলকাতা: লোকসভা ভোটে সবুজ ঝড়, কলকাতায় অভিষেকের (Abhishek Banerjee) ছবি দিয়ে কাটআউট। শহর জুড়ে 'দ্য গেম চেঞ্জার দাদা' নামে কাটআউট। ওয়েবকুপার নামে বিভিন্ন জায়গায় অভিষেকের ছবি দিয়ে কাটআউট। কালীঘাট রোড, হাজরা মোড়, ভবানীপুর, ক্যামাক স্ট্রিটে কাটআউট। শ্যামবাজার, কলেজ স্ট্রিটেও ওয়েবকুপার কাটআউট। 

অভিষেকের ছবি দিয়ে পোস্টার: ৪৮ ঘণ্টা আগে প্রকাশিত হয়েছে লোকসভা নির্বাচনের ফল। যাতে স্পষ্ট হয়েছে রাজ্যের মানুষ ভরসা রেখেছেন মমতা-অভিষেকের উপরই। আর সেই ফল প্রকাশের দুদিন পর শহর জুড়ে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের ছবি দেওয়া পোস্টার। পাশে বড় বড় করে লেখা, 'দ্য গেম চেঞ্জার দাদা।' পাশে তৃণমূল কংগ্রেসের প্রতীকও রয়েছে। কিন্তু কে বা কারা এই পোস্টার দিল? পোস্টারের নিচে নাম রয়েছে তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার সহ সভাপতি মণিশঙ্কর মণ্ডলের তরফে। দক্ষিণ কলকাতার হাজরা মোড়, ভবানীপুর, কালীঘাট রোড থেকে উত্তর কলকাতার কলেজ স্ট্রিট, শ্যামবাজার পাঁচমাথার মোড়ে বৃহস্পতিবার চোখে পড়েছে এমনই একাধিক পোস্টার।

এবিষয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে অভাবনীয় ফল করেছে তৃণমূল কংগ্রেস। সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুমুল জনপ্রিয়তা এবং উন্নয়নের পদক্ষেপগুলি এবং অভিষেকের এই ভোটে যে ভূমিকা তাতে নিশ্চিতভাবে মানুষ দেখেছেন। দলের কর্মীরা সকলেই খুব উচ্ছ্বসিত। তারই কোনও বহিঃপ্রকাশ।''

২০২১ সালের বিধানসভা ভোটের সময় থেকেই তৃণমূলের তারকা প্রচারক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। পঞ্চায়েত ভোটের আগে নবজোয়ার যাত্রা করে চষে ফেলেছিলেন গোটা রাজ্য়। এবারও মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রচারে ঝড় তুলেছেন তিনি। সেই সঙ্গে বিজেপির আক্রমণের পাল্টা জবাব দেওয়ার ক্ষেত্রেও সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন দলকে। বিজেপি যখন একশো দিনের কাজ কিংবা আবাসের মতো কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতির অভিযোগে সরব হয়েছে, তখন মোদি সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় কখনও দিল্লি পৌঁছে গেছেন, কখনও রাজভবনের সামনে ধর্নায় বসেছেন।  লোকসভা ভোটের প্রচারে এরাজ্য়ে এসে, বারবার অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে নিশানা করেছেন নরেন্দ্র মোদি, অমিত শাহরা।

বিজেপির এই আক্রমণের জবাব দেওয়ার সঙ্গে সঙ্গেই, দলের সংগঠনকে শক্তিশালী করে তোলার কাজ করে গেছেন অভিষেক। সূত্রের দাবি, লোকসভা ভোটে প্রার্থী ঠিক করা থেকে প্রচারের ব্লু প্রিন্ট তৈরি, সবেতেই গুরুত্বূপূর্ণ ভূমিকা ছিল অভিষেকের। নিজের কেন্দ্রে প্রচারের পাশাপাশি, দলের অন্য়ান্য় প্রার্থীর প্রচারে ছুটে বেরিয়েছেন রাজ্য়জুড়ে। আর তার থেকেও গুরুত্বপূর্ণ হল, ভোটের আগে জেলায় জেলায় গিয়ে, সাংগঠনিক বৈঠক করেছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। ফল ঘোষণার দু'দিন আগেও, ভার্চুয়াল বৈঠকে দলীয় প্রার্থী ও তৃণমূলের জেলা সভাপতিদের সঙ্গে বৈঠক করেন তিনি। এসবের ফলই লোকসভা ভোটে তৃণমূলের প্রাপ্ত আসন সংখ্য়ায় দেখা গেল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: WBJEE Result: খুঁটিয়ে পড়তে পাঠ্য বই, সঙ্গে হাতিয়ার কঠোর পরিশ্রম, টিপস দিলেন জয়েন্টের কৃতীরা

সেরা শিরোনাম

West Bengal News Live : 'সাধারণ মানুষের পরিষেবা সংক্রান্ত আবেদন সময়ে নিষ্পত্তি করতে হবে', চিঠি দিয়ে নির্দেশিকা মুখ্যসচিবের
'সাধারণ মানুষের পরিষেবা সংক্রান্ত আবেদন সময়ে নিষ্পত্তি করতে হবে', চিঠি দিয়ে নির্দেশিকা মুখ্যসচিবের
Madan Mitra : 'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget