এক্সপ্লোর

Loksabha Elections 2024: "চোর মাচায়ে শোর", ভাঙড়ের ঘটনা নিয়ে তৃণমূলকে তোপ নৌশাদ সিদ্দিকির

Loksabha Elections 2024: তৃণমূল নিজেরা হামলা চালিয়ে দোষ আইএসএফের ঘাড়ে চাপাতে চাইছে বলে অভিযোগ করলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি। মানুষ ভোট দিতে পারলে যাদবপুরে তৃণমূল হারবে বলেও দাবি তাঁর।

কলকাতা: লোকসভা ভোটের (Loksabha Elections 2024) আগে ভাঙড়ে সংঘর্ষের (Bhangar clash) ঘটনায় তৃণমূলকে (TMC) তীব্র আক্রমণ করলেন আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি (ISF MLA Nawsad Siddique)। তৃণমূল হামলা চালানোর পর নিজেদের দোষ ধামা চাপা দিতে আইএসএফের দিকে অভিযোগের আঙুল তুলছে বলে অভিযোগ করেন তিনি।

এপ্রসঙ্গে বলেন, "চোর মাচায়ে শোর। তৃণমূল কংগ্রেস আইএসএফের উপর হামলা চালাচ্ছে। আবার নিজেদের দোষ ধামাচাপা দেওয়ার জন্য আইএসএফের উপর দোষ চাপাচ্ছে। গতকাল রাতে তৃণমূল বিধায়ক সওকত মোল্লার সাহেবের বাইক বাহিনী ভাঙড়ের একটি এলাকায় তাণ্ডব চালিয়েছে। আসলে ওরা বুঝতে পেরেছে যে ওখানে একটা ভোটও পাবে না। তাই সন্ত্রাস করে মানুষকে ভয় দেখাতে চাইছে।  তবে শুধু ওখানে নয় গোটা ভাঙড়েই ওরা জনসমর্থন হারিয়েছে তা ভালোভাবে বুঝতে পেরেছে। পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস করে ভোটে জেতার পর যতদিন গেছে ততই ভাঙড়ের বিভিন্ন জায়গায় আইএসএফের জনসমর্থন বেড়েছে। তা দেখতে পেয়ে আইএসএফ কর্মীদের বিরুদ্ধে লাগাতার মিথ্যা অভিযোগে মামলা দায়ের করছে তৃণমূল। কখনও বোমা ছুঁড়ে কখনও বা নিজেদের পার্টি অফিস ভাঙচুর করে আইএসএফ কর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের করছে। দুঃখের বিষয় আজ কলকাতা পুলিশও নিজেদের সুনামটা ধরে রাখতে পারছে না। তারাও আজ শাসকের দলদাসে পরিণত হয়েছে। তৃণমূল হামলা চালালেও আইএসএফ কর্মীদের গ্রেফতার করছে, তাঁদের নামে মামলা দায়ের করছে।"

আরও পড়ুন: Lok Sabha Election 2024: যাদবপুরের সিপিএমের পোলিং এজেন্টের স্বামী সহ প্রবীণ নাগরিকদের মারধর, অভিযুক্ত তৃণমূল

সওকত মোল্লাকে চ্যালেঞ্জ জানিয়ে নৌশাদ আরও বলেন, "শান্তিপূর্ণভাবে ভোট হলে শুধু ভাঙড় নয় যাদবপুর লোকসভার একটি বিধানসভাতেও জিততে পারবে না তৃণমূল। সেটা বুঝতে পেরেই গণ্ডগোল করছে। আরও পুলিশ সমস্ত কিছু জানা সত্ত্বেও আমাদের কর্মীদের নামে মিথ্যা মামলা করছে, তাঁদের গ্রেফতার করছে। কিন্তু, তাতেও আইএসএফের জনসভাগুলোতে লোকের ভিড় বাড়ছে। জনগণ আমাদের সমর্থন করছে। আমরাও লড়াই ছাড়ব না। দুর্নীতিমুক্ত ভাঙড় গড়তে, দুর্নীতিমুক্ত বাংলা গড়তে তৃণমূলের বিরুদ্ধে আমাদের এই লড়াই চলবে।"

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Loksabha Election 2024: বিজেপির বুথ এজেন্টের বাড়ির সামনে সাদা থান, ভোটের আগের দিন চাঞ্চল্য খড়দায়

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার
Gyanesh Kumar: SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন

ভিডিও

Mahalaya Event in Kolkata | মহালয়ায় 'মেগা ইভেন্ট', উপস্থিত রয়েছে মুখ্যসচিব Manoj Agarwal
Gyanesh Kumar | CJP-র আন্দোলনের সমর্থনে পথে নামলেন নেহা বোরা, সঙ্গে আইসার সদস্য-সমর্থকরা
Kolkata Metro | বেলেঘাটা থেকে সেক্টর ৫ পর্যন্ত শুরু হল ট্রায়াল রান | #abpananda
Mamata Banerjee Detained | ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক | CJP Delhi Protest
Flydubai Scare | ককপিটে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাইকাণ্ডে তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget