এক্সপ্লোর

Loksabha Elections 2024: সাঁইথিয়ায় ছাপ্পা ভোটে মদত দেওয়ার অভিযোগ, পুলিশের সঙ্গে তুমুল বচসা বিজেপি সভাপতি ধ্রুব সাহার

Loksabha Elections 2024: সাঁইথিয়ায় পুলিশের মদতে দেদার ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন ধ্রুব সাহা।

সাঁইথিয়া: লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণকে (Loksabha Elections 2024 phase 4) কেন্দ্র করে গোটা রাজ্যজুড়েই বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে (West Bengal)। কোথাও বিরোধীদের দলের এজেন্টদের বুথ বসতে না দেওয়ার অভিযোগ তো কোথাও বিরোধীদের মারধর করে ভোটগ্রহণ কেন্দ্র থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সব ক্ষেত্রেই রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের (TMC) দিকে অভিযোগের আঙুল তুলেছেন বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। সোমবার বীরভূম লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাঁইথিয়ায় দেদার ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের স্থানীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে। আর তাতে মদত দেওয়ার অভিযোগ জানিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন বিজেপির (BJP) বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের বিক্ষোভের মুখেও পড়তে হয় তাঁকে। শুনতে হয় জয় বাংলা স্লোগান।

এপ্রসঙ্গে তিনি বলেন, "সকাল থেকেই বিভিন্ন জায়গায় ছাপ্পা ভোট দেওয়ার চেষ্টা চালাচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা,কর্মী ও সমর্থকরা। আর তাদের সেই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে পুলিশ। সাঁইথিয়াতেও প্রচুর ছাপ্পা ভোট দিয়েছে তৃণমূল। এই কাজে তাদের সম্পূর্ণ সহযোগিতা করেছে পুলিশ। তারা পুরো দলদাসের মতো ব্যবহার করছে। বারবার প্রশাসন ও নির্বাচনের দায়িত্বে থাকা আধিকারিকদের এই বিষয়ে অভিযোগ জানালেও কোনও সুরাহা হয়নি। আমরা এই বিষয়ে পুলিশের কাছে অভিযোগ জানালেও তারা কোনও ভ্রুক্ষেপ করছে না। আসলে সাধারণ মানুষ ঠিকঠাক ভোট দেওয়ার সুযোগ পেলে ওদের উৎখাত করবে এই ভয় থেকেই ছাপ্পা ভোট করিয়ে জয়ী হতে চাইছে তৃণমূল। আর এই কাজে তাদের সম্পূর্ণ সহযোগিতা করছে পুলিশ। আমরা ইতিমধ্যেই এই বিষয়ে অভিযোগ জানিয়েছি নির্বাচন কমিশনে।" 

আরও পড়ুন: Mamata Banerjee: 'মোদির গ্যারান্টি ফোর টোয়েন্টি' আক্রমণ মুখ্যমন্ত্রীর

প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে বীরভূমের হাসন। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ জানিয়ে পুলিশকে ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখানো হয় বিজেপির তরফে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ধরনের ঘটনার সংখ্যা বাড়তে থাকে রাজ্যজুড়ে। দুপুরে বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের উপর প্রথমে মন্তেশ্বরে ও পরে বর্ধমানে চড়াও হওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। চাকদহতেও রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারকে রাজ্যের শাসকদলের কর্মীরা হেনস্থা করে বলে অভিযোগ। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন:

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget