এক্সপ্লোর

Loksabha Elections 2024: সপ্তম দফায় ১ হাজার ৯০০ বাহিনী ক্যুইক রেসপন্স টিম মোতায়েনের সিদ্ধান্ত কমিশনের

Loksabha Elections 2024: সপ্তম ও শেষ দফার ভোটগ্রহণ উপলক্ষে মোট ৯৬৭ কোম্পানি ক্যুইক রেসপন্স টিম মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে শুধু কলকাতাতেই মোতায়েন করা হবে ৬০০ কোম্পানি।

কলকাতা:   

 

লোকসভা নির্বাচনের (Loksabha Elections 2024) ষষ্ঠ দফার ভোটগ্রহণে সেভাবে সক্রিয় হতে দেখা যায়নি কেন্দ্রীয় বাহিনীকে। ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়, কাঁথির সৌমেন্দু অধিকারী ও মেদিনীপুরের অগ্নিমিত্রা পাল শুক্রবার সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকেই রাজ্য পুলিশ, কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে অসযোগিতার অভিযোগ তোলেন। দাবি করেন, বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীরা বিজেপির পোলিং এজেন্টের বুথ বসতে না দেওয়ার পাশাপাশি তাঁদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে। 

প্রশাসন বা কমিশনকে এই বিষয়ে অভিযোগ জানালেও কোনও প্রতিকার হচ্ছে না। ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ তো আবার অসযোগিতার অভিযোগ জানিয়ে কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তোপও দেগেছেন। কেশপুরে বিভিন্ন বুথে বিজেপির পোলিং এজেন্টদের বসতে না দেওয়ার অভিযোগ করার পাশাপাশি রাতের বলে বিজেপি সমর্থকদের বাড়িতে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগও করেছেন। বিষয়টি নিয়ে অভিযোগও জানিয়েছেন নির্বাচন কমিশনে। বিজেপির পাশাপাশি ষষ্ঠ দফার ভোটে ক্যুইক রেসপন্স টিমের (QRT) সদস্যদের ভোটগ্রহণের সময় দেখা মেলেনি বলেও অভিযোগ করেছে বিরোধীরা।

আরও পড়ুন: Loksabha Election 2024: সপ্তম দফা ভোটের আগে দু'দফায় রাজ্যে প্রচারে আসছেন প্রধানমন্ত্রী

এই পরিস্থিতিতে সপ্তম অর্থাৎ শেষ দফার ভোটে আরও কড়া ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। তাদের তরফে জানানো হয়েছে পয়লা জুন লোকসভা ভোটের সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণে মোতায়েন থাকবে ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তার মধ্যে শুধু কলকাতাতেই মোতায়েন থাকবে ৬০০ কোম্পানি কিউআরটি। এছাড়া কলকাতার বুথগুলিতে মোতায়েন করা হবে ২৪৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বারুইপুরে ১৬০ কোম্পানি, সুন্দরবন পুলিশ জেলায় ১১৪ কোম্পানি ও ডায়মন্ডহারবারের জন্য বরাদ্দ করা হয়েছে ১১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

প্রসঙ্গত উল্লেখ্য, চতুর্থ দফার থেকে পঞ্চম দফায় কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা ৫৬ শতাংশ বাড়িয়ে ছিল নির্বাচন কমিশন। তারপরও ঘাটালের প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় অভিযোগ করেন, পুলিশ, কমিশন ও কেন্দ্রীয় বাহিনী তাঁকে হারানোর জন্য একজোট হয়ে কাজ করেছে। কিছুটা তাঁরই সুরে অভিযোগ জানিয়েছেন সৌমেন্দু অধিকারী ও অগ্নিমিত্র পাল।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Abhijit Ganguly: 'চ্যালেঞ্জ করে কোর্টে যাব', কমিশনের সেন্সর নিয়ে পাল্টা হুঁশিয়ারি BJP প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

 

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget