এক্সপ্লোর

Loksabha Elections 2024: সরকারি শিক্ষকরা কাউন্টিং এজেন্ট হতে পারবেন না, নির্দেশ কমিশনের

Loksabha Elections 2024: সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির স্থায়ী ও অস্থায়ী শিক্ষকরা কাউন্টিং এজেন্ট হিসেবে নিযুক্ত থাকতে পারবেন না। শেষ দফার ভোটের আগে নির্দেশ নির্বাচন কমিশনের।

কলকাতা: পয়লা জুন লোকসভা নির্বাচনের শেষ তথা অন্তিম দফার ভোট (Loksabha Elections 2024 Phase 7)। তার ঠিক দুদিন আগেই কাউন্টিং এজেন্ট (counting agent) নিয়ে নয়া নির্দেশিকা দেওয়া হল নির্বাচন কমিশনের (Election Commission of India) তরফে। তাতে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, সরকারি বা সরকারের সাহায্যপ্রাপ্ত কোনও স্কুলের স্থায়ী বা অস্থায়ী শিক্ষক কোনও প্রার্থীর কাউন্টিং এজেন্ট হতে পারবেন না। ফল প্রকাশের পাঁচ দিন আগে এই নির্দেশিকায় রাজনৈতিক দলগুলি অসুবিধায় পড়লেও নিরপেক্ষতা বজায় রাখার জন্য এই পদক্ষেপ অত্যন্ত জরুরি ছিল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: Ration Scam: রেশন দুর্নীতি মামলায় অভিনেত্রী ঋতুপর্ণাকে তলব ইডির! নজর আর্থিক লেনদেনে

বৃহস্পতিবার নির্বাচন কমিশনের তরফে প্রকাশিত নির্দেশিকা উল্লেখ করা হয়েছে, আগামী ৪ জুন গণনা কেন্দ্রে কোনও সরকারি বা সরকারের সাহায্যপ্রাপ্ত স্কুলের স্থায়ী বা অস্থায়ী শিক্ষক-শিক্ষিকারা কাউন্টিং এজেন্ট হতে পারবেন না। 

আরও পড়ুন: CAA: দীর্ঘ প্রতীক্ষার অবসান, ভারতীয় নাগরিকত্ব পেলেন নদিয়ায় আশ্রয় নেওয়া বাংলাদেশের যুবক

লোকসভা নির্বাচনের দিন ঘোষণার পর থেকে পুরো প্রক্রিয়াটি নিরপেক্ষ রাখার জন্য বিভিন্ন বিধিনিষেধ জারি করেছে জাতীয় নির্বাচন কমিশন। তবে শেষ দফার ভোটের আগে তাদের এই সিদ্ধান্তে পশ্চিমবঙ্গের অনেক রাজনৈতিক দলই অসুবিধা পড়তে পারে বলে মনে করা হচ্ছে। কারণ, পশ্চিমবঙ্গে অনেকদিন ধরেই শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের বিভিন্ন রাজনৈতিক দলগুলির সঙ্গে সরাসরি যুক্ত থাকতে দেখা গেছে। যাঁরা ভোটের প্রচার থেকে শুরু করে সমস্ত ভোট প্রক্রিয়াটির মধ্যেই জড়িয়ে থাকতেন। এই শিক্ষকদের মধ্যেই অনেকেই আবার গণনা কেন্দ্রে বিভিন্ন দলের কাউন্টিং এজেন্ট হিসেবে কাজ করতেন। তাতে নিরপেক্ষতা বজায় থাকত না বলেই অভিযোগ উঠেছে নানা সময়ে। সেই নিরপেক্ষতা বজায় রাখার জন্যই এবার এই বিষয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করল নির্বাচন কমিশন। গণনার পাঁচদিন আগে তাদের এই কড়া নির্দেশ রাজনৈতিক দলগুলির অস্বস্তি বাড়াবে। তবে নির্বাচন কমিশনের এই নির্দেশ নিয়ে এখনও পর্যন্ত প্রতিক্রিয়া দেয়নি কোনও দলই। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: India-China Conflict: সহজে ধরা পড়ে না রেডারে, সিকিমের অদূরে অত্যাধুনিক চিনা যুদ্ধবিমান! দেখা গেল স্যাটেলাইট-ছবিতে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget