এক্সপ্লোর

Exit Poll 2024: "বিরোধীরা ভোটারদের মনে ছাপ ফেলতেই পারেনি", এক্সিট পোলের পরেই কটাক্ষ প্রধানমন্ত্রী মোদির

Exit Poll 2024: এক্সিট পোল অনুযায়ী বিজেপির নেতৃত্বাধীন এনডিএ ফের বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দেশের ক্ষমতা ফিরছে বলে উল্লেখ করা হয়েছে। তারপরই প্রতিটি বিজেপি কর্মীকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী মোদি।

নয়াদিল্লি: শনিবার লোকসভা সপ্তম তথা অন্তিম দফার ভোটগ্রহণের পরেই বিভিন্ন সংস্থার তরফে এক্সিট পোল (Exit Poll) প্রকাশ করা হয়েছে। তা প্রকাশ পাওয়ার পরেই দেখা যায় যে ফের বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দেশের ক্ষমতা আসীন হতে চলেছে বিজেপির (BJP) নেতৃত্বাধীন এনডিএ (NDA) সরকার। যা দেখার পরেই বিরোধীদের ইন্ডিয়া জোট (INDIA Alliance) নিয়ে কটাক্ষ করে নিজের এক্স হ্যান্ডেল থেকে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)।

ওই টুইটে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটকে কটাক্ষ করে তিনি লেখেন, "সুযোগসন্ধানী ইন্ডি জোট ভোটারদের মধ্যে কোনও ছাপ ফেলতে ব্যর্থ হয়েছে। ওরা হল জাতিবাদী, সাম্প্রদায়িক ও দুর্নীতিগ্রস্ত। এই জোটের লক্ষ্য ছিল মুষ্টিমেয় রাজতন্ত্রকে রক্ষা করা, দেশের ভবিষ্যতের জন্য নির্দিষ্ট কোনও পরিকল্পনা তারা তৈরি করতে ব্যর্থ হয়েছে। ফলে তারা মানুষের মনে কোনও ছাপই ফেলতে পারেনি। লোকসভা ভোটের প্রচারের সময় তারা একমাত্র একটি বিষয়েই নিজেদের দক্ষতা বাড়াতে চেয়েছিল। তাহল কীভাবে মোদিকে গালিগালাজ করা যায়। তাদের এই ধরনের পিছনে হাঁটার রাজনীতি মানুষের দ্বারা প্রত্যাখিত হয়েছে।"

 

আরও পড়ুন: Exit Poll Result : এককভাবে কতগুলি আসন পাবে BJP ও কংগ্রেস ? দেখুন C VOTER সমীক্ষার ফল

এগজিট পোলে বিজেপির বিশাল জয়ের কথা প্রকাশ পেতেই দেশজুড়ে থাকা বিজেপির নেতা-কর্মীদের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এপ্রসঙ্গে নিজের এক্স হ্যান্ডেলে তিনি টুইট করেন, "আমি ভারতের প্রতিটি প্রান্তে থাকা এনডিএ নেতা-কর্মীদের ধন্যবাদ জানাতে চাই। কারণ অতিরিক্ত গরমকে উপেক্ষা করে তাঁরা সারা দেশজুড়ে যেভাবে দলকে জেতানোর জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন তা অত্যন্ত প্রশংসনীয়। বিজেপির নেতা-কর্মীরা জনগণের কাছে আমাদের উন্নয়নের বিষয়গুলি যেরকম সূক্ষ্মভাবে ব্যাখ্যা করে তাঁদের ভোট দিতে অনুপ্রাণিত করেছেন। তার জন্য আমি তাঁদের অভিনন্দন জানাই।"

প্রসঙ্গত উল্লেখ্য, শনিবার সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণের পর বিভিন্ন সংস্থার তরফে এক্সিট পোল প্রকাশ করা হয়। প্রায় প্রতিটি সমীক্ষাতেই দেখা যায় ৪০০ না হলেও ৩০০-র বেশি আসন পেয়ে ফের দেশের শাসন ক্ষমতায় ফিরছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: ABP-CVoter Exit Poll Results: কেরলে খাতা খুলবে BJP! শূন্য হতে পারে বাম! সি ভোটার সমীক্ষায় বড় চমক

সেরা শিরোনাম

Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ

ভিডিও

Durga Puja 2026: নতুন সৃষ্টির আনন্দ দুর্গাপুজোর আবহে, কেমন সেজে উঠেছে কলকাতার অন্যতম সেরা দুই পুজো মণ্ডপ...
Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget