এক্সপ্লোর

Kolkata Municipal Election 2021: কারা দফতরের চাকরি ছেড়ে তৃণমূল প্রার্থী, ক্ষিতি-কন্যা বসুন্ধরার প্রশংসা মমতার

Kolkata Municipal Election: ১৯ ডিসেম্বর কলকাতায় পুরভোট (Kolkata Municipal Election)। এদিন বাঘাযতীনে ভোটপ্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,  “নতুনদের মধ্যে বসুন্ধরা আছে। ক্ষিতিদার মেয়ে। চেনেন সবাই।’’

কলকাতা: “মাস্ক খুলে মুখটা দেখাও।’’ বাঘাযতীনে ভোটপ্রচারে ৯৬ ওয়ার্ডের প্রার্থী বসুন্ধরা গোস্বামীর উদ্দেশে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বসুন্ধরা প্রয়াত বাম নেতা ক্ষিতি গোস্বামীর (Khiti Goswami) মেয়ে।

১৯ ডিসেম্বর কলকাতায় পুরভোট (Kolkata Municipal Election)। এদিন বাঘাযতীনে (Baghajatin0 ভোটপ্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)বলেন,  “নতুনদের মধ্যে বসুন্ধরা আছে। ক্ষিতিদার মেয়ে। চেনেন সবাই।’’ এরপরই প্রার্থী পরিচিতির জন্য এদিন মাস্ক খুলে বসুন্ধরাকে মুখ দেখাতে বলেন তৃণমূলনেত্রী। তিনি বলেন, “ওঁকে আমরা আমাদের দলের হয়ে অনেক কাজ করিয়েছি বিধানসভা নির্বাচনে। ওঁ নিজে কারা দফতরে চাকরি করত। এই বয়সে তৃণমূল কংগ্রেসের (TMC) জন্য চাকরি ছেড়ে দিয়েছে। চাকরি ছেড়ে দিয়েছে মানুষের সেবা করবে বলে। এখানে কাজ করতে এসেছে।’’ 

বাবা ছিলেন বাম নেতা। দীর্ঘদিনের মন্ত্রী। আর তাঁর মেয়ের নাম এবার কলকাতা পুরসভা নির্বাচনের তৃণমূলের প্রার্থী তালিকায়। তিনি ক্ষিতি গোস্বামীর (Khiti Goswami) মেয়ে বসুন্ধরা গোস্বামী (Basundhara Goswami)। চাকরি ছেড়ে মানুষের সেবা করতে এগিয়ে এসেছেন বসুন্ধরা। এমন প্রশংসা শোনা গেল খোদ তৃণমূলনেত্রীর গলাতেই। 

কীভাবে সম্ভব হল? বসুন্ধরা আগেই জানিয়েছিলেন, “ ফোন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আশ্বাস দিয়েছেন দল সবরকম ভাবে পাশে আছে।’’ “দিদি ডাকলেন আমায়, বাবার সঙ্গে যারা ছিলেন তারা কখনও সেভাবে দেখেননি আর কী। এত কাছে ছিলাম যে দেখতে পাননি। নৈকট্যের অন্ধত্ব যাকে বলে,’’ বললেন বসুন্ধরা গোস্বামী।  প্রয়াত বাম নেতা ক্ষিতি গোস্বামীর মেয়ে এবারে ৯৬ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী। 

উল্লেখ্য, ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর বসুন্ধরার মা মহিলা কমিশনের চেয়ারপার্সন হয়েছিলেন। তখন থেকেই মনোভাব বদলের শুরু? তৃণমূল প্রার্থী জানালেন, "মায়ের সঙ্গে তারও বছর ২০ আগে থেকে আরএসরপি-র সম্পর্ক ছিল না। তখন কেউ খোঁজও রাখতেন না। সাসপেন্ড করা হয়েছিল। সেটা তোলা হয়নি।'' বামেদের ভবিষ্যত প্রসঙ্গে বসুন্ধরার মত, “ যতক্ষণ পর্যন্ত না আসল শত্রুকে চিনবে, বিজেপিকে হটাতে তৃণমূলের হাত ধরবে ততক্ষণ পর্যন্ত কেন মানুষ ওদের বিশ্বাস করবে?’’

আরও পড়ুন: Kolkata Municipal Election 2021: পরের বছর দুর্গাপুজোয় স্পেশাল ফেস্টিভ্যাল, UNESCO-কে ধন্যবাদ: মমতা

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget