এক্সপ্লোর

Mamata Banerjee: ‘এখনও বার কাউন্সিলের সদস্য আমি...’ চাকরি বাতিল নিয়ে কাকে তুলোধনা করলেন মমতা?

SSC Scam Case: রবিবার মালদা দক্ষিণের সুজাপুরে তৃণমূলের হয়ে প্রচার করেন মমতা।

সুজাপুর: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিলে শোরগোল পড়ে গিয়েছে। কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গিয়ে পৌঁছেছে মামলা। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার, SSC এবং মধ্যশিক্ষা পর্ষদের তরফে শীর্ষ আদালতে আবেদন জানিয়েছে। সোমবার সেই মামলার শুনানির আগে রবিবার ফের বিষয়টি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিজেপি আদালতকে পরিচালনা করছে বলে অভিযোগ করলেন। (SSC Scam Case)

রবিবার মালদা দক্ষিণের সুজাপুরে তৃণমূলের হয়ে প্রচার করেন মমতা। সেখানে ফের চাকরি বাতিলের নির্দেশ নিয়ে মুখ খোলেন তিনি। মমতা বলেন, "মানুষ খেকো বাঘের কথা সকলে শুনেছেন, এরা (বিজেপি) হল চাকরিখেকো বাঘ। যখন দেখছে আর কিছু করার নেই, অমনি সব চাকরি খেয়ে নাও। প্রধানমন্ত্রী এসে নাটক করে বলে গেলেন, সব তৃণমূলের জন্য হয়েছে। অর্থাৎ আপনি জানতেন? আপনার দল আগে থেকে চাকরি খাওয়ার নির্দেশ দিয়ে রেখেছিল?"

মমতা এদিন আরও বলেন, "আমি বিজেপি-র মতো বাজে কথা বলি না। ভাত দেওয়ার ক্ষমতা নেই, কিল মারা গোঁসাই। আমরা আপনাদের পক্ষে ছিলাম, আছি, থাকব। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তদন্ত হবে, নিশ্চয়ই সংশোধন হবে। কিন্তু ২৬০০০ ছেলেমেয়ের চাকরি খাওয়া মেনে নেওয়া যায় না। আজ আদালতকেও নিয়ন্ত্রণ করছে।"

আরও পড়ুন: Mamata Banerjee: ‘CPM-এর সামনে আত্মসমর্পণের প্রশ্ন নেই, কংগ্রেসকে বারণ করেছিলাম, কিন্তু শোনেনি’, বললেন মমতা

আদালতের ভূমিকা নিয়ে মমতা বলেন, "সরি, কোর্টের বিরুদ্ধে অভিযোগ নেই। কিন্তু মানুষ সব শেষে যে বিচারের দরজায় যান, আজ সেটাও যদি বিজেপি বন্ধ করে দেয়, তাহলে কোথায় যাবেন মানুষ? আমি নিজে আইনজীবী ছিলাম, এখনও বার কাউন্সিলের সদস্যতা রয়েছে। আমি আবেদন করছি, ভাবুন, আজ যদি আপনার ঘরের ছেলেমেয়েদের চাকরি চলে যেত, পারতেন সাত বছর কাজ কাজ করে বেতনের টাকা ১২ শতাংশ সুদ-সহ ফেরত দিতে? আমরা আইনে যাচ্ছি। কিন্তু এটা হচ্ছে দেশের প্রধানমন্ত্রী, যিনি লোকের চাকরি খান।"

২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করে সম্প্রতি ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর যাঁরা চাকরি পেয়েছিলেন, ১২ শতাংশ সুদ-সহ বেতনের টাকা ফেরত দিতে বলা হয়েছে তাঁদের। কিন্তু অযোগ্য চাকরিপ্রাপকের সংখ্য়া যেখানে ৫০০০ বলে ইঙ্গিত মিলেছে, সেখানে ২৬ হাজারের চাকরি বাতিল হল কেন সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহল থেকে। রাজ্য সরকারও বিষয়টি নিয়ে সর্বোচ্চ আদালতে গিয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget