এক্সপ্লোর

Mamata Banerjee: ‘BJP রোজ সেলাম ঠোকে, ইতিহাস ক্ষমা করবে না’, নির্বাচন কমিশনের ভূমিকায় প্রশ্ন মমতারও

Election Commission: রবিবার পুরুলিয়ায় শান্তি মাহাতর প্রচারে জনসভা করেন মমতা।

পুরুলিয়া: লোকসভা নির্বাচনের মুখে বিরোধীদের সমান জায়গা দেওয়া হচ্ছে না বলে লাগাতার অভিযোগ তুলছেন বিরোধীরা। সেই আবহে এবার সরাসরি নির্বাচন কমিশনকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানালেন, কমিশনের কাছে নিরপেক্ষ অবস্থান আশা করেন সকলে। কিন্তু তা না হলে, দেশের গণতন্ত্র নষ্ট হলে, ইতিহাস কখনও ক্ষমা করবে না। (Election Commission)

রবিবার পুরুলিয়ায় শান্তি মাহাতর প্রচারে জনসভা করেন মমতা। সেখান থেকেই নির্বাচন কমিশনকে নিশানা করেন মমতা। তিনি বলেন, "নির্বাচন কমিশনকে সেলাম জানাচ্ছি আমি। বিজেপি রোজ সেলাম ঠোকে, আমি আগেই দিয়ে দিলাম। আমরা চাই আপনারা নিরপেক্ষ হয়ে কাজ করুন। যদি না করেন, দেশের গণতন্ত্র যদি ধ্বংস হয়ে যায়, কেউ ক্ষমা করবে না। আমরা দেশকে ভালবাসি। তাই এখনও মুখ খুলিনি। যখন খুলব, দেখবেন ৩২ পাটি পড়ে গিয়েছে।" (Lok Sabha Elections 2024)

ভূপতিনগরে NIA-র ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। NIA-BJP আঁতাত নিয়ে কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছে তারা। সেই আবহে এদিন ভূপতিনগরের প্রসঙ্গও টেনে আনেন মমতা। তিনি বলেন, "মধ্যরাতে মহিলারা ঘুমাচ্ছেন, সেখানে NIA-কে ঢুকিয়ে দিচ্ছে। গদ্দারের এলাকায়। আগে সিঙ্গুর এবং নন্দীগ্রামেও করেছে। মা, বোনেরা কী করে বুঝবে? প্রতিবাদ করল বলে ডায়েরি করেছে। আবার রামনবমী আসছে। একটা চকোলেট বোম পড়লেও NIA ঢুকিয়ে দেবে।"

আরও পড়ুন: Bhupatinagar Case: সাদা প্যাকেটে টাকার লেনদেন, ঝামেলার আগে NIA সুপারের বাড়িতে BJP, নথি দেখিয়ে দাবি তৃণমূলের

নির্বাচনমুখী রাজ্যে NIA বেছে বেছে তৃণমূল নেতাদের খোঁজ নিচ্ছে বলেও এদিন অভিযোগ তোলেন মমতা। তিনি বলেন, "কোন হোটেলে, তৃণমূলের কে থাকছে, গিয়ে খোঁজ নিচ্ছে। তোমার কী? থাকবে কি তোমার মাথায়? এটা কি NIA-র কাজ? একদিকে NIA, অন্য দিকে CBI, BJP-র ভাই ভাই। আর ED, আয়কর হচ্ছে টাকা তোলার বাক্স। আমাদের আছে লক্ষ্মীর ভাণ্ডার, ওদের ED-র ভাণ্ডার। বলছে BJP করতে হবে। কেন BJP করবে? একটা দানবীয় সরকার, অশুভ সরকার, অনাচারের সরকার।"

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে এদিন প্রশ্ন তোলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়ও। অভিষেক জানান NIA এবং BJP-র মধ্যে যোগসাজশ রয়েছে। নির্বাচনী আচরণবিধি কার্যকর থাকাকালীন NIA এবং BJP মিলে তৃণমূল নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আর সব দেখেও কমিশন নির্বিকার, নীরব, নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করছে না বলে অভিযোগ তোলেন অভিষেক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget