এক্সপ্লোর

বিভ্রান্তি ছড়াবেন না! বসপা-সপা-আরএলডি জোট বিজেপিকে হারানোর শক্তি রাখে, কংগ্রেসকে হুঁশিয়ারি মায়াবতীর

লখনউ: বিভ্রান্তি ছড়াবেন না! কংগ্রেসকে হুঁশিয়ারি মায়াবতীর। উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি-বহুজন সমাজ পার্টি-রাষ্ট্রীয় লোকদল(সপা-বসপা-আরএলডি) জোট বিজেপিকে একার শক্তিতেই হারাতে সক্ষম বলে দাবি তাঁর। রাজ্যে তারা সপা-বসপা-আরএলডি জোটের জন্য সাতটি লোকসভা আসন ছেড়ে রাখছে বলে কংগ্রেসের ঘোষণার পরদিনই এহেন প্রতিক্রিয়া দলিত নেত্রীর। বসপা নেত্রী কংগ্রেসকে চ্যালেঞ্জ করেছেন, পারলে তারা রাজ্যের ৮০টি কেন্দ্রেই প্রার্থী দিক! রাজ্যে ৮০টি আসনেই লড়ছে মায়াবতী-অখিলেশ জোট। দফায় দফায় ট্যুইট করে বসপা নেত্রী কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের সঙ্গে জোটের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেন, তাঁদের জোট উত্তরপ্রদেশে কংগ্রেসকে হারানোর শক্তি ধরে বলে দাবি করেন। রবিবার কংগ্রেস জানায়, তারা মায়াবতীদের জন্য উত্তরপ্রদেশে সাতটি আসন ছাড়ছে। সপা-বসপা-আরএসডি জোটের জন্য সাতটি সহ অন্যদের জন্য ডজনের বেশি আসন খালি রাখছে, আপনা দলের জন্যও দুটি আসন ছাড়বে ও স্বল্প পরিচিত জন অধিকার পার্টির সঙ্গে আসনরফা করবে। উত্তরপ্রদেশ কংগ্রেস সভাপতি রাজ বব্বর জানান, কংগ্রেস সপা-র দখলে থাকা মইনপুরি, কনৌজ, ফিরোজাবাদ ও যেসব আসনে বসপা প্রধান ও আরএলডি সভাপতি অজিত সিংহ, তাঁর ছেলে জয়ন্ত চৌধুরি লড়তে পারেন, সেখানে প্রার্থী দেবে না। সপা-বসপা জোটের সনিয়া গাঁধীর রায়বরেলি, রাহুল গাঁধীর অমেঠিতে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্তের পাল্টা সৌজন্যবশতঃ এই সিদ্ধান্ত তাঁদের। পাল্টা মায়াবতীর ট্যুইট, কংগ্রেস একাই উত্তরপ্রদেশে ৮০ আসনে প্রার্থী দিক। আমাদের জোট বিজেপিকে হারাতে যথেষ্ট সক্ষম। কংগ্রেস সাতটি আসন জোটকে ছাড়ার কথা বলে বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকুক। বসপা ফের স্পষ্ট করে দিচ্ছে, কংগ্রেসের সঙ্গে উত্তরপ্রদেশ ও দেশের কোথাওই কোনও জোট বা বোঝাপড়া হচ্ছে না। কংগ্রেস প্রায় প্রতিদিনই যে বিভ্রান্তি ছড়াচ্ছে, তাতে পা দেওয়া উচিত নয় আমাদের কর্মীদের। সপা সভাপতি অখিলেশ সিংহ যাদবও ট্যুইট করেন, সপা-বসপা-আরএলডি জোট বিজেপিকে হারাতে সক্ষম উত্তরপ্রদেশে। কংগ্রেসের বিভ্রান্তি ছড়ানোর প্রয়োজন নেই।

সেরা শিরোনাম

Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম

ভিডিও

BJP Government:
Anubrata Mondal: পরিবর্তনের জমানায় বীরভূমে উলটপুরাণ,মমতার আমলের দোর্দন্ডপ্রতাপ কেষ্ট এখন হামলার মুখে
Smit Machchhar: ৯/১১-র ধাঁচে জঙ্গি হানা, জীবন বাজি রেখে বিমান হাইজ্যাক রুখলেন ভারতীয় পাইলট স্মিত মচ্ছর
Milan Pradhan News : এসেছিল মনোনয়ন প্রত্যাহারের চাপ, জেল থেকে বেরিয়েই মারাত্মক অভিযোগ মিলন প্রধানের
Rudranil Ghosh News : রাজ্যজুড়ে চলছে মায়ের আগমণীর প্রস্তুতি, এরই মধ্যে এল রুদ্রনীলের পুজো 'বার্তা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget