এক্সপ্লোর

হরিদেবপুর: আক্রান্ত শিশুর বাড়িতে গিয়ে ক্ষোভের মুখে, বেরিয়ে অভিযুক্তকে সঙ্গে নিয়ে সভা, বিতর্কে শোভন

দক্ষিণ ২৪ পরগনা: প্রথমে হরিদেবপুরে আক্রান্ত শিশুর বাড়িতে গিয়ে ক্ষোভের মুখে। তারপর শিশুর ওপর হামলায় অভিযুক্তকে সঙ্গে নিয়েই সভা। জোড়া ঘটনা ঘিরে সোমবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে কলকাতার মেয়র তথা বেহালা পূর্ব কেন্দ্রের তৃণমূল প্রার্থী শোভন চট্টোপাধ্যায়। শনিবার হরিদেবপুরের দড়িরচক গ্রামে হামলার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। লাঠির ঘায়ে মথা ফেটে যায় সাত বছরের এই শিশুর। অভিযুক্তরা থানা থেকেই জামিন পেয়ে যান। এনিয়ে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের পারদ চড়ছিলই। সোমবার আক্রান্ত শিশুর বাড়িতে গিয়ে তার আঁচ টের পেলেন শোভন চট্টোপাধ্যায়ও। দরজার গোড়াতেই তাঁকে বাড়িতে ঢুকতে বাধা দিলেন শিশুর মা। সেখান থেকে ঘরের দিকে এগোতেই আবার অপ্রস্তুত মেয়র। এবার সামনে আক্রান্ত শিশুর ঠাকুমা। শেষমেশ সেখানেই চেয়ার নিয়ে বসেন শোভন চট্টোপাধ্যায়। তবে এসব কথায় আক্রান্ত শিশুর পরিবারের ক্ষোভের আঁচ একটুও কমেনি। উল্টে তাঁরা একের পর এক প্রশ্ন ছুড়ে দেন মেয়রের দিকে। প্রশ্নবাণ এখানেই শেষ হয়নি। মেয়রের কাছে হুমকির কথা জানান তিনি। তবে মেয়রের এই অভয় আশ্বাস আদৌ কতটা আন্তরিক তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে কিছুক্ষণের মধ্যেই। কারণ, শিশুর ওপর হামলায় অভিযুক্ত তৃণমূলের ব্লক সভাপতি সর্বেশ্বর মণ্ডলকে নিয়েই তিনি এদিন সভা করেছেন। তাও আক্রান্ত শিশুটির বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে। এই এলাকার বহু ভোটারের দীর্ঘদিন ভোট না দিতে পারার পিছনে নতুন তত্ত্বও খাড়া করেছেন তিনি। বলেন, উন্নয়নের জন্য তৃণমূলকে ভোট দিতে চাইছিল লোকজন। কিন্তু, ওরাই বলে আপনারা কি বিশ্বাস করবেন? তাই ভোট দেব না। আক্রান্ত শিশুর পরিবারের প্রশ্ন, এরপর কি আর শোভন চট্টোপাধ্যায়ের ওপর অভয় আশ্বাসের ওপর ভরসা করে বসে থাকা যায়! আক্রান্ত শিশুর মা বাসন্তী বর বলেন, চলে গেলে কী হবে সেটাই তো ভয়। ৫০ শতাংশ ভয় এখনও আছে। হুমকি আছে। ভয় তো থাকবেই। হরিদেবপুরকণ্ডে অভিযুক্তরা থানা থেকেই জামিন পেয়ে গিয়েছেন। তারপর আবার তৃণমূল প্রার্থীই তাদের নিয়ে সভা করছেন। এই ঘটনার পর নিরাপত্তা নিয়ে আশ্বস্ত হওয়া তো দূরের কথা, বরং সংশয় আরও জোরাল স্থানীয় বাসিন্দাদের।

সেরা শিরোনাম

দুর্গাপুজো নিয়ে বিরাট পরিকল্পনা বিজেপি সরকারের, রাজ্যে এবার 'শক্তিপীঠ সার্কিট', বড় ঘোষণা বাজেটে
দুর্গাপুজো নিয়ে বিরাট পরিকল্পনা বিজেপি সরকারের, রাজ্যে এবার 'শক্তিপীঠ সার্কিট', বড় ঘোষণা বাজেটে
West Bengal Budget 2026: উচ্চশিক্ষায় অবিবাহিত ছাত্রীদের এককালীন ৫০,০০০ টাকা, বাজেটে বড় ঘোষণা রাজ্য়ের
উচ্চশিক্ষায় অবিবাহিত ছাত্রীদের এককালীন ৫০,০০০ টাকা, বাজেটে বড় ঘোষণা রাজ্য়ের
Narendra Modi: প্রধানমন্ত্রীর হাতে তিন যুদ্ধজাহাজের উদ্বোধন কলকাতায়, আজই আন্দামান রওনা দেবে ২টি যুদ্ধজাহাজ
প্রধানমন্ত্রীর হাতে তিন যুদ্ধজাহাজের উদ্বোধন কলকাতায়, আজই আন্দামান রওনা দেবে ২টি যুদ্ধজাহাজ
West Bengal Budget: মাসে ৩ হাজার টাকা থেকে সরকারি চাকরি, পিঙ্ক কার্ডে একাধিক সুবিধা, মহিলাদের জন্য ঢালাও বরাদ্দ বাজেটে, কী কী সুবিধা পাবেন?
মাসে ৩ হাজার টাকা থেকে সরকারি চাকরি, পিঙ্ক কার্ডে একাধিক সুবিধা, মহিলাদের জন্য ঢালাও বরাদ্দ বাজেটে, কী কী সুবিধা পাবেন?

ভিডিও

Aroop Biswas:
Shankar Ghosh on WB Budget 2026:
Shankar Ghosh on West Bengal Budget 2026:
Suvendu Adhikari: '৫০০০ কোটি টাকা বরাদ্দ থাকবে, যাঁরা কর্মসংস্থান তৈরিতে কাজ করবে',বললেন মুখ্যমন্ত্রী
WB Budget 2026: 'একটা দুর্নীতিমুক্ত প্রশাসন গঠন করাই আমাদের লক্ষ্য', বললেন অর্থমন্ত্রী | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
দুর্গাপুজো নিয়ে বিরাট পরিকল্পনা বিজেপি সরকারের, রাজ্যে এবার 'শক্তিপীঠ সার্কিট', বড় ঘোষণা বাজেটে
দুর্গাপুজো নিয়ে বিরাট পরিকল্পনা বিজেপি সরকারের, রাজ্যে এবার 'শক্তিপীঠ সার্কিট', বড় ঘোষণা বাজেটে
West Bengal Budget 2026: উচ্চশিক্ষায় অবিবাহিত ছাত্রীদের এককালীন ৫০,০০০ টাকা, বাজেটে বড় ঘোষণা রাজ্য়ের
উচ্চশিক্ষায় অবিবাহিত ছাত্রীদের এককালীন ৫০,০০০ টাকা, বাজেটে বড় ঘোষণা রাজ্য়ের
Narendra Modi: প্রধানমন্ত্রীর হাতে তিন যুদ্ধজাহাজের উদ্বোধন কলকাতায়, আজই আন্দামান রওনা দেবে ২টি যুদ্ধজাহাজ
প্রধানমন্ত্রীর হাতে তিন যুদ্ধজাহাজের উদ্বোধন কলকাতায়, আজই আন্দামান রওনা দেবে ২টি যুদ্ধজাহাজ
West Bengal Budget: মাসে ৩ হাজার টাকা থেকে সরকারি চাকরি, পিঙ্ক কার্ডে একাধিক সুবিধা, মহিলাদের জন্য ঢালাও বরাদ্দ বাজেটে, কী কী সুবিধা পাবেন?
মাসে ৩ হাজার টাকা থেকে সরকারি চাকরি, পিঙ্ক কার্ডে একাধিক সুবিধা, মহিলাদের জন্য ঢালাও বরাদ্দ বাজেটে, কী কী সুবিধা পাবেন?
BJP Government Budget: রাজ্যে মদের দোকান নিয়ে বড় ঘোষণা বিজেপি সরকারের! জারি হল কঠোর নিয়ম
রাজ্যে মদের দোকান নিয়ে বড় ঘোষণা বিজেপি সরকারের! জারি হল কঠোর নিয়ম
West Bengal Budget 2026: রাজ্যের ব্যবসায়ীদের জন্য জরুরি ঘোষণা বাজেটে, কোন আইন আনার কথা বললেন অর্থমন্ত্রী ?
রাজ্যের ব্যবসায়ীদের জন্য জরুরি ঘোষণা বাজেটে, কোন আইন আনার কথা বললেন অর্থমন্ত্রী ?
West Bengal Budget : শুধু মহিলা, যুবা নয় ! বয়স্কদের ভাতায় বিরাট লাফ, বাজেটে বড় ঘোষণা অর্থমন্ত্রীর
শুধু মহিলা, যুবা নয় ! বয়স্কদের ভাতায় বিরাট লাফ, বাজেটে বড় ঘোষণা অর্থমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনায় ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ, রাজ্য বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর
অন্নপূর্ণা যোজনায় ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ, রাজ্য বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর
Embed widget