এক্সপ্লোর

Murshidabad News: ভোটের আগে ফের গুলি চলল, সামশেরগঞ্জে গুলিবিদ্ধ কংগ্রেসকর্মী, অবস্থা আশঙ্কাজনক

Panchayat Elections 2023: পঞ্চায়েত নির্বাচনের আগে আগে ফের চলল গুলি। সামশেরগঞ্জ বাবুপুর অঞ্চলে তৃণমূল বিধায়কের সামনেই গুলি চালানোর অভিযোগ কংগ্রেসের। 

সামশেরগঞ্জ: মাত্র ছ'দিন বাকি পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Elections 2023)। তার আগেও অব্যাহত হিংসা, রক্তপাত। এবার গুলি চলল সামশেরগঞ্জে। সেখানে গুলিবিদ্ধ কৃহলেন কংগ্রেসকর্মী। তিনপাকুরিয়া অঞ্চলের বাবুপুরে গুলিবিদ্ধ কংগ্রেস কর্মী আরিফ শেখ গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ কংগ্রেস কর্মীকে  সামশেরগঞ্জ ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি ঘটলে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। 

পঞ্চায়েত নির্বাচনের আগে মুর্শিদাবাদের ফের চলল গুলি (Murshidabad News)। সামশেরগঞ্জ বাবুপুর অঞ্চলে তৃণমূল বিধায়কের সামনেই গুলি চালানোর অভিযোগ কংগ্রেসের।  প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভে নেমেছে হাতশিবির। এখনও অবরোধ চলছে। পঞ্চায়েত নির্বাচনের আগে এই ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল। তৃণমূল এবং কংগ্রেস পরস্পরকে দোষারোপ করছে। 

রবিবার সামশেরগঞ্জে নির্বাচনী প্রচার ছিল তৃণমূলের। সেই সময়ই গুলি চলে বলে জানা গিয়েছে। বাবুপুর অঞ্চলে গুলি চলে বলে অভিযোগ করেছেন তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম। তাঁর দাবি, তাঁর গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চলে। কোনও রকমে প্রাণে বাঁচেন তিনি। যদিও কংগ্রেসের দাবি, বিধায়কের নেতৃত্বেই ঝামেলা বাধে। তা থেকে চলে গুলি। তবে কে গুলি চালাল, কেমন এই পরিস্থিতি দেখা দিল, তা নিয়ে উঠছে প্রশ্ন।  কংগ্রেসের প্রার্থী আনারুল বিপ্লব সরাসরি আমিরুলের দিকে অভিযোগ তুলছেন। 

আরও পড়ুন: Panchayat Poll 2023: মুর্শিদাবাদে পঞ্চায়েত নির্বাচন পরিচালনা কীভাবে? দশ সদস্যের কমিটি তৈরি তৃণমূলের

যদিও আমিরুলের বক্তব্য, "আমার গাড়িতেই হামলা চালানো হয়েছিল। কোনওক্রমে প্রাণে বেঁচেছি। সামশেরগঞ্জ শান্ত এলাকা ছিল। এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে কংগ্রেসই। নির্বাচন যত সামনে আসছে, ততই অশান্তি পাকাচ্ছে। আমি কোনও দুষ্কৃতী নই। অস্ত্র নিয়ে ঘুরি না। আমাকে লক্ষ্য করেই গুলি চলে। কোনও রকমে পালিয়ে গিয়ে বাঁচি।" 

এ দিকে, রবিবার দুপুরেই সামশেরগঞ্জেই কংগ্রেস সমর্থকের বাড়িতে বিস্ফোরণের ঘটনা সামনে এসেছে। কংগ্রেস প্রার্থীর আত্মীয়ের বাড়িতে বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতায় ভাঙল বাড়ির দেওয়াল। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। উদ্ধার হয় বোমা। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। তবে নির্বাচনের আগেও জেলায় জেলায় অস্ত্র উদ্ধারের ঘটনা সামনে আসছে। রবিবার মুর্শিদাবাদেরই রানিনগরের নবির মোড় থেকে অস্ত্র ও গুলি-সহ একজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃত রাহুল শেখ সাগরপাড়ার বাসিন্দা। ধৃতের কাছ থেকে একটি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। ভোটের আগে নিজের কাছে কেন অস্ত্র রেখেছিল, খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget