এক্সপ্লোর

Nagaland Results 2023: নজির নাগাল্যান্ডের! রাজ্যের মর্যাদা পাওয়ার ৬০ বছরের মাথায় নির্বাচিত প্রথম ২ মহিলা বিধায়ক

MLA Hekhani Jakhalu: রেকর্ড গড়ল নাগাল্যান্ড। বিধানসভা নির্বাচনে এই প্রথম দুই মহিলা বিধায়ককে জিতিয়ে আনলেন নাগাল্যান্ডের বাসিন্দারা যা কিনা রাজ্যের মর্যাদা পাওয়ার পর প্রথম।

ডিমাপুর: রেকর্ড গড়ল নাগাল্যান্ড (nagaland)। বিধানসভা নির্বাচনে (assembly election 2023) এই প্রথম দুই মহিলা বিধায়ককে (Women MLA) জিতিয়ে আনলেন নাগাল্যান্ডের বাসিন্দারা যা কিনা রাজ্যের মর্যাদা পাওয়ার পর প্রথম। এর মধ্যে এক জন হেকানি জাখালু, দ্বিতীয় জন সালহউতুওনুও ক্রুজে (Salhoutuonuo Kruse)। দুজনেই এনডিপিপি-র টিকিটে জিতেছেন। 

আর যা...
সালহউতুওনুও জিতেছেন ওয়ের্স্টান অঙ্গামি নির্বাচনী কেন্দ্র থেকে। স্থানীয় এক হোটেলের মালিক ওই যুবতী কেনেইঝাখো নাখরো নামে এক নির্দলের বিরুদ্ধে লড়েন। তাঁর হয়ে প্রচার করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। একই মঞ্চে ছিলেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও। অন্য দিকে, হেকানি লড়েছিলেন ডিমাপুর-থ্রি নির্বাচনী কেন্দ্র থেকে। ৪৮ বছরের এই আইনজীবী-আন্দোলনকারী  লোক জনশক্তি পার্টির আজহেতো ঝিমোনিকে হারিয়ে জিতেছেন এই বিধানসভা নির্বাচনে। চলতি বছর নাগাল্যান্ড বিধানসভা ভোটে যে ১৮৩ জন প্রার্থী লড়েছিলেন, তাঁদের মধ্যে মোটে চার জন ছিলেন মহিলা। সেই চার জনের মধ্য়েই দুজনকে জেতালেন উত্তর-পূর্বের এই রাজ্যের মানুষ। 

সার্বিক পরিস্থিতি...
এখনও পর্যন্ত যা ট্রেন্ড তাতে ফের ক্ষমতায় ফিরতে চলেছে এনডিপিপি ও বিজেপির জোট। ২০১৮ সালের বিধানসভা নির্বাচন থেকেই এনডিপিপিপ-র সঙ্গে জোট করেছে বিজেপি। নাগাল্য়ান্ডের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী নেইফিউ রিও-র সেই জোটের নেতৃত্বে। গত নির্বাচনে ওই জোট ৩০টি আসন পেয়েছিল। প্রসঙ্গত, বুথফেরত সমীক্ষায় অবশ্য একপ্রকার বলাই ছিল যে নাগাল্যান্ডে জয়ের হাসি হাসতে পারে বিজেপি। ৬০ আসন বিশিষ্ট নাগাল্যান্ড বিধানসভায় ম্যাজিক ফিগার হল ৩১। এখানেওন্যাশনাল ডেমোক্র্যাটিক পিপলস পার্টি (NDPP) ও বিজেপি যৌথভাবে ম্যাজিক ফিগার পেরিয়ে সরকার গড়বে বলেই বুথ ফেরত সমীক্ষা রিপোর্টে উঠে এসেছে। এই রিপোর্ট অনুযায়ী, বিজেপি জোট পাবে ৩৮-৪৮টি আসন এনপিএফ পেতে পারে ৩-৮টি আসন, কংগ্রেস ১-২টি আসন এবং অন্যান্যরা ৫-১৫টি আসন পেতে পারে। উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি নাগাল্যান্ডে ১৩ লক্ষ ভোটার ১৮৩ জন প্রার্থীর ভবিষ্যৎ নির্ধারণ করেন। ওই রাজ্যে ২৮টি আসনে প্রার্থী দিয়েছিল কংগ্রেস। এবারে ভোটের প্রচারে এসেছিলেন মোদি , শাহ ও নাড্ডারা। বাংলাদেশ ও মায়ানমার থেকে যাতে কেউ এখানে প্রবেশ না করতে পারে, সেজন্য ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা জারি করেছিল কমিশন। তবে ৬০ বছরের ইতিহাসে এই রাজ্যে কোনও মহিলা বিধায়ক আসেন কিনা, সেটির দিকে নজর ছিল অনেকেরই। রেকর্ড গড়ল নাগাল্যান্ড।

আরও পড়ুন:'মমতা বন্দ্যোপাধ্যায় অপরাজেয় নয়', সাগরদিঘির ফলাফল দেখে হুঙ্কার অধীরের

সেরা শিরোনাম

Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO

ভিডিও

NCPI News : কেন সাংসদ পদ খারিজ নয়? এবার জবাব দিতে NCPI-কে শেষ সময়
Democratic TMC X Handle :
Indranil Khan : বাবুঘাটে গঙ্গার স্রোতে তলিয়ে যাচ্ছিল কুকুর, মন্ত্রী ইন্দ্রনীল খাঁ-র তৎপরতায় উদ্ধার
Democratic TMC X Handle News : আচমকাই সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডল
Kunal Ghosh : আদালত অবমাননা মামলায় বড় স্বস্তি কুণাল ঘোষের, হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget