এক্সপ্লোর

WB Election 2021: নন্দীগ্রামে মহারণ, মনোনয়ন মমতার, রোড শো শুভেন্দুর

যদিও এই কেন্দ্রে এখনও সংযুক্ত মোর্চা প্রার্থী ঘোষণা করেনি।  সূত্রের খবর, নন্দীগ্রামে সংযুক্ত মোর্চার প্রার্থীর নামও আজ ঘোষণা করা হতে পারে। 

কলকাতা: রাজ্যে ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে হাইভোল্টেজ লড়াই এবার নন্দীগ্রামে।  মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী।  আজ নন্দীগ্রাম কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়ন জমা দেবেন। তৃণমূল সূত্রে খবর, বেলা ১২টায় নন্দীগ্রাম শিবমন্দিরে পুজো দেবেন তিনি। তারপর চলে যাবেন হলদিয়ায়। সেখানে দুপুর ২টো থেকে রোড শো করবেন। এরপর দুপুর সাড়ে ৩টেয় হলদিয়ায় মহকুমা শাসকের দফতরে মনোনয়ন জমা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কলকাতায় ফেরার কথা থাকলেও আজ তিনি ফিরছেন না বলে খবর। 

অন্যদিকে আজই নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয়ের উদ্বোধন করবেন শুভেন্দু অধিকারী। এরপর নন্দীগ্রামে রোড শো করবেন বিজেপি প্রার্থী। ঘটনাচক্রে, আজ একই দিনে নন্দীগ্রামে দু’জায়গায় দুই প্রধান প্রতিদ্বন্দ্বী ভিন্ন সময়ে উপস্থিত থাকবেন। 

যদিও এই কেন্দ্রে এখনও সংযুক্ত মোর্চা প্রার্থী ঘোষণা করেনি।  সূত্রের খবর, নন্দীগ্রামে সংযুক্ত মোর্চার প্রার্থীর নামও আজ ঘোষণা করা হতে পারে। 

উল্লেখ্য, এবারের হাইভোল্টেজ বিধানসভা ভোটের মুখে সেই নন্দীগ্রামকেই যুদ্ধক্ষেত্র হিসাবে বেছে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রার্থী হওয়ার পর গতকাল মঙ্গলবার প্রথম নন্দীগ্রামে পা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের তালিকা প্রকাশের পর প্রথমবার নন্দীগ্রামে পা রেখে তাঁর সঙ্গে হলদি নদীর পাড়ের এই জনপদের পুরনো সম্পর্কের কথাই বারবার তুলে ধরার চেষ্টা করলেন তৃণমূল নেত্রী। জমি আন্দোলনের ১৪ বছর পর, আবারও হেভিওয়েটদের লড়াই ঘিরে পূর্ব মেদিনীপুরের এই জনপদ এখন গোটা দেশের নজরে।  কেউ বলছেন গুরু-শিষ্যের লড়াই। কেউ দাবি করছেন ভূমিপুত্র-বহিরাগতের লড়াই। কেউ বলছেন দলনেত্রীর সঙ্গে দলছুটের লড়াই। তবে যে যাই বলুন না কেন, লড়াই যে জোরদার, তা নিয়ে কোনও সন্দেহ নেই

ইতিমধ্যে নন্দীগ্রামে তৃণমূলের জন্য  দুটি হেলিপ্যাড তৈরি করা হয়েছে। তার মধ্যে একটি থেকে, মাত্র ৫০০ মিটার দূরেই অস্থায়ী ঠিকানা মমতা বন্দ্যোপাধ্যায়ের।

সেরা শিরোনাম

Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget