এক্সপ্লোর

WB Election 2021: মুখ্যমন্ত্রী বিয়েতে যেতেই ছিল জল্পনা, তৃণমূলেই নীল-তৃণা

তৃণমূলে আরও তারকা যোগ। আজ ঘাসফুলের পতাকা হাতে তুলে নিলেন ছোটপর্দার অভিনেতা-অভিনেত্রী নীল ভট্টাচার্য ও তৃণা সাহা।

কলকাতা: তৃণমূলে আরও তারকা যোগ। আজ ঘাসফুলের পতাকা হাতে তুলে নিলেন ছোটপর্দার অভিনেতা-অভিনেত্রী নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হন ছোটপর্দার জনপ্রিয় এই জুটি। তাঁদের বিয়েতে হাজির হয়েছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই জল্পনা ছড়িয়েছিল তাঁদের যোগদানের। যদিও কিছুদিন আগে যোগদান জল্পনা উড়িয়ে দিয়েছিলেন তৃণা নিজেই। 

আজ সাদা পোশাকে তৃণমূলভবনে হাজির হন নীল-তৃণা। হাতে তুলে নেন তৃণমূল সরকারের পতাকা। যোগদানের পরে এবিপি আনন্দকে তৃণা বলেন, 'এটা অনুষ্ঠানিক যোগদান। আমরা চিরকালই দিদির পাশে ছিলাম, থাকব। দিদির সঙ্গে থেকে কাজ করব।' কথা বলতে বলতেই তৃণার পাশে হাজির নীল। বললেন, 'দিদি আমাদের অনুপ্রেরণা। ওনাকে দেখে অনেক কিছু শিখেছি।'

চলতি বছরের ৪ ফেব্রুয়ারি বিয়ে করেছেন নীল-তৃণা। দীর্ঘ ১০ বছরের প্রেম পরিণতি পেয়েছে দাম্পত্যে। রাজনীতির ময়দানেও একসঙ্গে পা রাখলেন তাঁরা। রূপোলি পর্দার বাইরে প্রচারেও কী পাশাপাশি দেখা যাবে 'তৃনীল'-কে? নীল বলছেন, ' আমরা ছোটবেলা থেকেই স্বপ্ন দেখেছি একসঙ্গে জীবনটা কাটানোর। সেই মতই ৪ তারিখ বিয়ে করি। এরপর যখন দেখি মানুষের পাশে থাকার, মানুষের জন্য কাজ করার সুযোগ পেয়েছি, তখন পিছপা হইনি। কারন, আমরা এমন একটা ছত্রছায়ায় এই সুযোগ পেয়েছি, যাঁকে আমরা সবসময় ভালোবেসে এসেছি। এর থেকে বড়দিন আর হতে পারে না।'

ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা হয়ে গিয়েছে তৃণমূলের। নীল বলছেন, 'আমরা কিছুর আশায় যোগদান করিনি। এই দলের সদস্য হতে পেরে আমরা সম্মানিত বোধ করছি। দিদি অনেকদিন আগেই সোনার বাংলা গড়ার কথা বলেছেন, আমরাও তাই চাই। সেই কাজেই আমরা সামিল হতে চাই। উন্নয়নের কোনও শেষ নেই। এটা একটা শিক্ষার মত।'

নির্বাচনী প্রচারে দেখা যাবে তারকা দম্পতিকে। নীল বলছেন, ‘অবশ্যই প্রচারে থাকব। আর মানুষের কাছে শুধু সত্যি কথাটা পৌঁছে দেব। যা যা দিদি করেছেন কেবল সেটাই বলব মানুষকে।‘

 

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার
Gyanesh Kumar: SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন

ভিডিও

Mamata Banerjee Detained | ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক | CJP Delhi Protest
Flydubai Scare | ককপিটে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাইকাণ্ডে তদন্তে NIA
CJP Protest Delhi News : আটক Dipke, Asutosh, Sourav-রা, দিল্লিতে পা রাখার মুখেই আটক করল পুলিশ
Chandigarh AAP Protest : দিল্লির পাশাপাশি বিক্ষোভের আঁচ চণ্ডীগড়েও | প্রতিবাদ মিছিলে উত্তেজনা
Dhruv Rathee Detained | CJP বিক্ষোভের মধ্যেই পুলিশের হাতে আটক ইউটিউবার ধ্রুব রাঠি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget