এক্সপ্লোর

WB Election 2021: করোনা নেগেটিভ রিপোর্ট ছাড়া গণনাকেন্দ্রে প্রবেশ নয়, গাইডলাইন জারি কমিশনের

আদালতের তিরস্কারের পর টনক নড়ল কমিশনের। করোনা নেগেটিভ রিপোর্ট ছাড়া গণনাকেন্দ্রে প্রবেশ নয়। নেগেটিভ রিপোর্ট ছাড়া ঢুকতে দেওয়া হবে না প্রার্থী ও এজেন্টদের।

কলকাতা : গণনাকেন্দ্রে ভিড় এড়াতে নয়া নির্দেশ জারি করল নির্বাচন কমিশন। নতুন নির্দেশিকায় ছাড় পাননি খোদ প্রার্থীরা। কমিশন বলেছে, গণনাকেন্দ্রে ঢুকতে গেলে প্রার্থীদের কাছে থাকতে হবে দুটি কোভিড টিকা নেওয়ার প্রমাণ। অথবা কোভিড নেগেটিভ হওয়ার সার্টিফিকেট। অন্যথা, গণনাকেন্দ্রে যেতে পারবেন না তাঁরা।

আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। ২ মে, রবিবার ঘোষিত হতে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল। আগেভাগেই কোভিড পরিস্থিতি এড়াতে বেশকিছু নির্দেশ জারি করেছে নির্বাচন কমিশন। সম্প্রতি কমিশনের তরফে বলা হয়েছে, ভোটের ফল বেরনোর পর কোনও বিজয় উৎসব করতে পারবে না কোনও দল। অসম, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, কেরালা ও পুদুচেরির নির্বাচন নিয়েই এই ঘোষণা করা হয়েছে।

বুধবার নতুন করে আরও কিছু নির্দেশিকা জারি করেছে কমিশন। যাতে বলা হয়েছে, প্রার্থী ও এজেন্টের আরটিপিসিআর টেস্টে নেগেটিভ এলেই ঢুকতে দেওয়া হবে গণনাকেন্দ্রে। তবে এক্ষেত্রে রয়েছে কিছু নিয়ম। গণনা শুরু হওয়ার ৪৮ ঘণ্টা আগের রিপোর্ট দেখাতে হবে কমিশনকে। কোনওভাবে আরটিপিসিআর টেস্টের রিপোর্ট না হলে Rapid Antigen test রিপোর্টও গণ্য করা হবে। এই দুইয়ের কিছু না থাকলে প্রার্থীকে দেখাতে হবে ভ্যাকসিনেশন রিপোর্ট।

এবার থেকে প্রার্থীদের তিনদিন আগে কাউন্টিং এজেন্টদের তালিকা দিতে হবে কমিশনকে। দেশের বর্তমান পরিস্থিতি বলছে, করোনাকালে রাজনৈতিক দলগুলির ভিড়ে ঠাসা মিছিল বা সভা ভাল চোখে দেখেনি মানুষ। যা বেশ উপলব্ধি করেছেন নেতারাও। অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে, মাস্ক না পরে মিছিলে চলে এসেছেন কর্মী-সমর্থকরা। সামাজিক দূরত্ব মানা তো দূরের বিষয়, সভায় গা ঘেঁষে দাঁড়িয়েছেন রাজনৈতিক দলের কর্মীরা।

গত সপ্তাহেই নির্বাচনী সভায় ৫০০ জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা জারি করে কমিশন। এরপরই বঙ্গে নির্বাচনী সভা বাতিল করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি দেশের ঊর্ধ্বমুখী কোভিড পরিস্থিতির জন্য নির্বাচন কমিশনের দিকে আঙুল তোলে মাদ্রাজ হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ, কোভিডের দ্বিতীয় ঢেউয়ের জন্য একমাত্র নির্বাচন কমিশন দায়ী। বিভিন্ন রাজ্যে যখন নির্বাচনী মিছিল হচ্ছিল, তখন তাঁরা কি অন্য গ্রহে ছিলেন? কমিশনের অফিসারদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা উচিত।

সেরা শিরোনাম

Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়

ভিডিও

CM Suvendu Adhikari:
TMC News: বিধানসভার লবিতে কাজল শেখকে মিষ্টি খাওয়ালেন মমতা তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়, ফের জল্পনা
DA Hike News | উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্র। আরও ৩% DA বাড়াল কেন্দ্রীয় সরকার
DA Hike News | ৬০% থেকে DA বেড়ে হল ৬৩% , উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্র
Rahul Gandhi | টাটা গোষ্ঠীকে অন্যায় ভাবে ধ্বংস করার চেষ্টা চলছে, অভিযোগ রাহুলের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget