এক্সপ্লোর

Panchayat Election: পোস্টারে ছয়লাপ এলাকা, নিশানায় বিদায়ী তৃণমূল প্রধান

North 24 Parganas: পোস্টার দেওয়ার পিছনে বিজেপি ও সিপিএমের চক্রান্ত রয়েছে বলে অভিযোগ প্রধান ও তাঁর অনুগামীদের। পাল্টা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের দিকেই আঙুল তুলেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: তৃণমূল প্রধানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ। আর সেই অভিযোগেই পোস্টারে ছয়লাপ গোটা এলাকা। এমনই ছবি উত্তর ২৪ পরগনার জেটিয়ায়। ভোটের আগে বিদায়ী প্রধানের বিরুদ্ধে এমন পোস্টারে সরগরম গোটা এলাকা। এই ঘটনা ঘিরে তুমুল রাজনৈতিক তরজা শুরু হয়েছে। পোস্টার দেওয়ার পিছনে বিজেপি ও সিপিএমের চক্রান্ত রয়েছে বলে অভিযোগ প্রধান ও তাঁর অনুগামীদের। পাল্টা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের দিকেই আঙুল তুলেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। 

কী কী অভিযোগ:
পুকুর ভরাট থেকে মাটি পাচার, আবাস যোজনায় দুর্নীতি। তৃণমূলের বিদায়ী প্রধানের বিরুদ্ধে এমন একাধিক অভিযোগ করা হয়েছে পোস্টারে। এই পোস্টার ঘিরেই পঞ্চায়েত ভোটের মুখে শোরগোল পড়েছে উত্তর ২৪ পরগনার জেটিয়ায়। 

নৈহাটির কাঁপা-চাকলা গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান রবীন্দ্রনাথ নিয়োগী। তিনি তৃণমূলের ব্যারাকপুর ১ নম্বর ব্লকের সভাপতির দায়িত্বেও রয়েছেন। আগে নাকি পেশায় কাঠের মিস্ত্রি ছিলেন তিনি। এখন তাঁর প্রাসাদের মতো বাড়ি, তার দাম নাকি ৩ কোটি টাকা, এমনটাই অভিযোগ করা হয়েছে পোস্টারে। রাতের অন্ধকারে এলাকায় মাটি পাচার হচ্ছে, তার পিছনেও ইনিই রয়েছেন বলে অভিযোগ করা হয়েছে পোস্টারে। এলাকায় নাকি বেআইনিভাবে পুকুর বুজিয়ে ফ্ল্যাট তৈরি হচ্ছে। সেটাও এই নেতার মদতেই হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। পঞ্চায়েত ভোটের আর কয়েক দিন বাকি। তার মধ্যে তৃণমূল নেতা ও বিদায়ী প্রধানের বিরুদ্ধে পোস্টার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক কাজিয়া। 

কাঁপা-চাকলা গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান এবং তৃণমূল নেতা রবীন্দ্রনাথ নিয়োগীর অভিযোগ, বিজেপি-সিপিএম চক্রান্ত করেই এই কাজ করেছে। 

পাল্টা তোপ দেগেছে বিজেপিও। ব্যারাকপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি রূপক ঘোষ বলেন, 'তৃণমূলের যারা টিকিট পায়নি তারাই এই পোস্টার দিয়েছে। গোষ্ঠীকোন্দলের ফলেই এই ঘটনা ঘটেছে।'

মাস তিনেক আগে, রবীন্দ্রনাথ নিয়োগীকে ব্লক সভাপতি পদে নিয়োগ করার পরই দলের অন্দরে অসন্তোষ তৈরি হয়। পুকুর ভরাট, বালি পাচার, কাটমানি, তোলাবাজি-সহ একাধিক দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ তোলেন তৃণমূলেরই নেতা-কর্মীরা। আর এবার পঞ্চায়েত ভোটের মুখে তৃণমূলের বিদায়ী প্রধানের বিরুদ্ধে পোস্টার পড়ল। পঞ্চায়েত ভোটের আবহে বিভিন্ন জায়গায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ছবি সামনে এসেছে। এটাও কী গোষ্ঠীদ্বন্দ্ব? নাকি নেপথ্যে রয়েছে বিরোধীরা। উত্তর মিলতে পারে পঞ্চায়েত ভোটের ফলে।

আরও পড়ুন: 'রাজ্য়পাল পকেটমার টিমের সদস্য়', TMC-BJP গোপন আঁতাতের তত্ত্ব, বোসের সমালোচনা সেলিমের

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget