এক্সপ্লোর

Panchayat Election : গণপিটুনি পুলিশকে, কমিশনের নিরাপত্তা ব্যবস্থাপনার বেআব্রু চিত্র, জমছে ক্ষোভ

Police Attacked : যেভাবে বুথ থেকে কার্যত তাড়া করে নিয়ে গিয়ে কলকাতা পুলিশের দুই কনস্টেবলকে মারধর করা হয়েছে, সেখানে অন্য কোনও নিরাপত্তাকর্মী বা রাজ্য পুলিশের কর্মীরা কেন ছিলেন না। প্রশ্ন উঠছে।

অতনু হালদার ও সন্দীপ সরকার, কলকাতা : ক্ষোভ জমছে কলকাতা পুলিশ (Kolkata Police) বাহিনীর অন্দরে। প্রশ্ন উঠছে রাজ্য পুলিশ ও রাজ্য  নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে। নদিয়ার গাংনাপুরে বুথ থেকে টেনে নিয়ে গিয়ে গণপিটুনি দেওয়া হয়েছে কলকাতা পুলিশের ২ কনস্টেবলকে। প্রায় ২০-২৫ মিনিট ধরে উন্মত্ত দুষ্কৃতীরা বেধড়ক মারধর চালায়। যে সময় তাঁদের বাঁচাতে পৌঁছতে পারেনি অন্য পুলিশ বাহিনী। দেখা মেলেনি কমিশনের কথামতো কিআরটি টিমের (Quick Response Team)। আর যার পরই কার্যত রাজ্য পুলিশ ও নির্বাচন কমিশনের পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Elections 2023) নিরাপত্তা ব্যবস্থাপনার দুর্দশার ছবিটা বেআব্রু হয়ে গিয়েছে।

যেভাবে বুথ থেকে কার্যত তাড়া করে নিয়ে গিয়ে কলকাতা পুলিশের দুই কনস্টেবলকে মারধর করা হয়েছে, সেখানে অন্য কোনও নিরাপত্তাকর্মী বা রাজ্য পুলিশের কর্মীরা কেন ছিলেন না। প্রশ্ন উঠছে। তার থেকেও বড় প্রশ্ন, ভোটের নিরাপত্তার জন্য যাওয়া উর্দিধারীদের যদি এমন গণপিটুনির মুখে পড়তে হয়ে থাকে, তাহলে কোথায় সাধারণ ভোটারদের নিরাপত্তা ! গ্রাম বাংলা দখলের ভোটে কার্যত রক্তের স্রোত বয়ে চলেছে। বারবার প্রশ্ন উঠছে, নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে। আর যা নিয়ে কাঠগড়ায় উঠছে রাজ্য পুলিশ ও রাজ্য নির্বাচন কমিশনের (State Election Commmission) ভূমিকা। কলকাতা পুলিশ বাহিনী সঙ্ঘবদ্ধ এক সংস্থা। তাই সেখানে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ সেভাবে দেখা যায় না। তবে যেভাবে দুই সহকর্মীকে মার খেতে হয়েছে, তা নিয়ে প্রশ্ন, উষ্মা ঘুরছে তাঁদের মধ্যে।

নদিয়ার গাংনাপুরের বুথের বাইরে পুলিশকে গণপিটুনিতে ভেঙেছে হাত। থেঁতলে গেল শরীরের বিভিন্ন অংশ। বুথের সামনেই পুলিশকে বেধড়ক মারের জেরে প্রাণ বাঁচাতে বাড়িতে আশ্রয়। একজন খাটের নিচে লুকিয়ে বাঁচলেও, রেহাই পেলেন না আরেক কনস্টেবল। মাটিতে ফেলে বাঁশ, লাঠি দিয়ে কলকাতা পুলিশকর্মী রাজু দাসকে বেধড়ক মার। আশঙ্কাজনক অবস্থায় কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি কনস্টেবল। পালিয়ে একটি বাড়িতে ঢুকে খাটের তলায় লুকিয়ে প্রাণ বাঁচালেন আরও ১ কনস্টেবল। বুথে ঢুকে তৃণমূলের ছাপ্পা, জনরোষের শিকার পুলিশ, দাবি সিপিএমের ।
একজন পালিয়ে যাচ্ছিল, ছেড়ে দেওয়ায় জনরোষের গণপিটুনি, দাবি সিপিএমের । পুলিশের হামলায় জড়িত বাম-বিজেপি, পাল্টা অভিযোগ তৃণমূলের । কনস্টেবলের উপর হামলায় অস্ত্র-সহ ৯জন গ্রেফতার, ধৃতদের জেল হেফাজত।

আরও পড়ুন- ভোটকেন্দ্রের বাইরে কেন্দ্রীয় বাহিনী, ভিতরে রাজ্য পুলিশ, তার মাঝেই হাসিমুখে চলছে ছাপ্পা !

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget