এক্সপ্লোর

Panchayat Election 2023: ভাঙড়ে TMC কর্মী খুনে গ্রেফতার আরও ১ ISF কর্মী

Bhangar ISF arrested in TMC leader murder Case : ভাঙড়ে তৃণমূল কর্মী খুনে গ্রেফতার আরও এক আইএসএফ কর্মী। কিন্তু আইএসএফ কর্মী খুনে এখনও কেউ গ্রেফতার হল না কেন ? উঠেছে প্রশ্ন।

দক্ষিণ ২৪ পরগনা: ১৬দিনেই ১০জনের মৃত্যু। কোর্টের ধাক্কায় সন্ত্রাস বিধ্বস্ত ভাঙড়ে এল কেন্দ্রীয় বাহিনী (Central Force)। মনোনয়ন-সন্ত্রাসে উত্তপ্ত হয়ে ওঠে বিজয়গঞ্জ-সহ ভাঙড়ের বিভিন্ন এলাকা, মৃত্যু হয় ৩ জনের। ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে সিআইডি। এখনও ভাঙড়ে দগদগে সন্ত্রাসের ক্ষত, পড়ে রয়েছে পোড়া গাড়ি। আর এবার ভাঙড়ে তৃণমূল কর্মী খুনে গ্রেফতার আরও এক আইএসএফ কর্মী। কিন্তু আইএসএফ কর্মী খুনে এখনও কেউ গ্রেফতার হল না কেন ? উঠেছে প্রশ্ন।

প্রসঙ্গত, মনোনয়ন পর্বে দুষকৃতীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছিল ভাঙড় ১ নম্বর বিডিও অফিস চত্বর। সেখানেই ভোটের আগে ৯টি গ্রাম পঞ্চায়েতের একাধিক অঞ্চলের ৭টিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল নিল তৃণমূল। ক্যানিং-এও একাংশে ধরা পড়েছে এই ছবি। সন্ত্রাস করে বিরোধী শূন্য় করার অভিযোগে সরব হয়েছে বিজেপি থেকে সিপিএম। 
 
মনোনয়ন-পর্বে ভাঙড়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ছবি ধরা পড়লেও লাস্ট ল্যাপে অনেকটাই পিছিয়ে বিরোধীরা। নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ার কারণ দেখিয়ে রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশে বাম, আইএসএফ প্রার্থীদের একাধিক মনোনয়ন বাতিল করা হয়েছে। এর ফলে ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির ৩০টি আসনের মধ্যে ১৪টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল। 

অপরদিকে, মনোনয়ন পর্ব শেষ হলেও অশান্তি অব্যহত জেলায় জেলায়। বাদুড়িয়ায় সিপিএমের পার্টি অফিস ভাঙচুর। অভিযোগ, দলীয় কর্মীদের নিয়ে সিপিএম প্রার্থীর বৈঠকের সময় হামলা চালানো হয়। রড-লাঠি নিয়ে মারধর করা হয়। অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় আহত চার সিপিএম কর্মী হাসপাতালে ভর্তি। তাঁদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক। এনিয়ে অবশ্য তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

দিনকয়েক আগে হুগলির গোঘাটের কামারপুকুরে সিপিএম নেতার বাড়িতে ব্যাপক বোমাবাজি করে দুষ্কৃতীরা। ভেঙে যায় জানালার কাচ। উদ্ধার করা হয় একটি বোমাও। সিপিএমের অভিযোগ, মনোনয়ন তুলতে তাদের প্রার্থীদের চাপ দেওয়া হচ্ছিল। বাধা দেওয়ায় হামলা চালায় তৃণমূল। সিটুর রাজ্য কমিটির সদস্য তিলক ঘোষ বলেন,'প্রার্থীদের ভয় দেখাচ্ছে। রাতে বোমাবাজি করে তৃণমূল।'

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ? 

আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?

পূর্ব বর্ধমানের কাটোয়ার গিধগ্রাম গ্রাম পঞ্চায়েতে এবার সিপিএম প্রার্থী হয়েছেন সাইফুল শেখ। অভিযোগ, মনোনয়ন তুলতে চাপ দিতে তাঁর বাড়িতে চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। সিপিএম প্রার্থীকে না পেয়ে তাঁর দাদাকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয়। এর পরের ঘটনা আরও ভয়াবহ! অভিযোগ, রক্তাক্ত অবস্থায় পুলিশ ফাঁড়িতে ছুটে গেলেও কোনও সাহায্য মেলেনি। এই অবস্থায় আতঙ্কে গ্রাম ছাড়েন গিধগ্রাম পঞ্চায়েতের ৫ জন সিপিএম প্রার্থী। তাঁদের ঠাঁই হয় কাটোয়ার সিপিএম পার্টি অফিসে। তাঁদের সঙ্গে ছিলেন কংগ্রেসের দুই প্রার্থীও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget