এক্সপ্লোর

Panchayat Election 2023: পোস্টাল ব্যালটের ভোটে ছাপ্পা, BJP কর্মীদের বেধড়ক মারধরের অভিযোগ, রণক্ষেত্র বাঁকুড়া

বিজেপি বিধায়কের আত্মীয়র ওপর হামলা, তৃণমূল বিজেপি সংঘর্ষ, ভোটকর্মীদের ব্যালটে ছাপ্পা, একের পর এক অভিযোগ ঘিরে দফায় দফায় উত্তেজনা ছড়াল বাঁকুড়ায়।

প্রসূন চক্রবর্তী ও পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: পোস্টাল ব্যালটের (Postal Ballot) ভোটে ছাপ্পার অভিযোগ ঘিরে ধুন্ধুমার বাধল বাঁকুড়ার মেজিয়ায়। বিজেপি (BJP) কর্মীদের বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অন্যদিকে, সোমবার রাতে বিজেপি বিধায়কের পরিবারের ওপর হামলার অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। যদিও দুটি অভিযোগই উড়িয়ে দিয়েছে তৃণমূল।

বিজেপি বিধায়কের আত্মীয়র ওপর হামলা, তৃণমূল বিজেপি সংঘর্ষ, ভোটকর্মীদের ব্যালটে ছাপ্পা, একের পর এক অভিযোগ ঘিরে দফায় দফায় উত্তেজনা ছড়াল বাঁকুড়ায়। গঙ্গাজলঘাটি: আক্রান্ত বিজেপি বিধায়কের আত্মীয়। সোমবার থেকে ব্লক অফিসগুলোতে পোস্টাল ব্যালটে সরকারি কর্মীদের ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটকর্মীদের ব্যালটে ছাপ্পা দেওয়ার অভিযোগ ঘিরে মঙ্গলবার তুমুল উত্তেজনা ছড়াল মেজিয়ায়। বিজেপির অভিযোগ, প্রায় দেড়শো তৃণমূল কর্মী সমর্থক জমায়েত করেছিল মেজিয়া ব্লক অফিসে। তাঁদের বাধা দিতে গেলে পুলিশের সামনেই দলীয় কর্মীদের ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ তুলেছে বিজেপি।

পুলিশের সঙ্গে বচসায় জ়ড়িয়ে পড়েন বিজেপি (bjp) বিধায়ক চন্দনা বাউড়ি। অন্যদিকে, সোমবার সন্ধে থেকেই উত্তেজনা ছড়ায় বিধায়ক চন্দনা বাউরির গ্রাম কেলাইয়ে। অভিযোগ, কুড়ুল, লাঠি নিয়ে বিজেপি কর্মীদের ওপর এলোপাথাড়ি হামলা চালায় তৃণমূল। গুরুতর জখম হন দুই কিশোর-কিশোরী- সহ বিধায়কের ৪ আত্মীয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিধায়কের গ্রামে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।                           

তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর: ভোট ঘোষণার পর, ২৪ দিনে মৃত্যু হয়েছে ১৫ জনের। এই অবস্থায়, যখন রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা, তখন ডিজি বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে। ছোট ছোট ঘটনা। এ নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর। জলপাইগুড়ি থেকে হাওড়া, পূর্ব মেদিনীপুর থেকে বীরভূম। ভোটের ২ দিন আগে দিকে দিকে আক্রান্ত বিরোধীরা। জলপাইগুড়িতে বিজেপি প্রার্থীর ওপর হামলা। হাওড়ায় বিজেপি প্রার্থীর বাড়িতে আগুন। বীরভূমে সিপিএম প্রার্থীর খড়ের গাদায় অগ্নিসংযোগ! প্রত্য়েকটা ঘটনাতেই অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও মানতে নারাজ শাসকদল।                                                             

আরও পড়ুন: Panchayat Election 2023: বিরোধীদের বাড়িতে প্রচারে গিয়ে দলের হয়ে ক্ষমা চাইলেন TMC প্রার্থী

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget