এক্সপ্লোর

Panchayat Election : চূড়ান্ত অব্যবস্থা, লজিস্টিকের অভাব, কেন্দ্রীয় বাহিনী নিয়ে কমিশনকে দায়ী করে কড়া চিঠি বিএসএফের আইজির

Central Force : লজিস্টিক সংক্রান্ত যাবতীয় ব্যবস্থাপনায় ছিল চূড়ান্ত অব্যবস্থা। অনেক জায়গায় বাহিনী ঠিক কোথায়, তার খোঁজও তাঁরা পাননি বলেই গুরুতর অভিযোগ করা হয়েছে চিঠিতে।

কলকাতা : গ্রাম বাংলা দখলের লড়াইয়ে রক্তস্নাত হয়েছে বাংলা। দিকে দিকে দেখা গিয়েছে বেলাগাম হিংসা। পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections 2023) দিনেই চলে গিয়েছে এক ডজন প্রাণ। সবমিলিয়ে এবারের ভোটপর্বে ৩২ জনের মৃত্যু হয়েছে। ভোটের দিন যত এগিয়েছে, ততই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে অশান্তির খবর। আর তার সঙ্গেই অভিযোগ উঠেছে দেখা মেলেনি কেন্দ্রীয় বাহিনীর। অনেক জায়গাতেই দৃষ্কৃতী তাণ্ডবের অনেক পরে সেখানে পৌঁছেছে রাজ্য পুলিশ। আর এখানেই প্রশ্ন উঠছে, কেন্দ্রীয় বাহিনী গেল কোথায় ? আর সেই প্রশ্নেই এবার রাজ্য নির্বাচন কমিশনকে (State Election Commission) নিশানা করলেন বিএসএফের আইজি।

কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে কমিশনের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী নিয়ে সম্বন্বয়ের কাজ সামালাচ্ছেন বিএসএফের আইজি। তিনিই কেন্দ্রীয় বাহিনীকে ঠিকমতো ব্যবহার না করা নিয়ে কমিশনকে কড়া আক্রমণ করেছেন। রাজ্য নির্বাচন কমিশনের চূড়ান্ত অব্যবস্থার দিকে প্রশ্ন তুলে কড়া চিঠিও দিয়েছেন তিনি। যেখানে উল্লেখ করা হয়েছে, কেন্দ্রীয় বাহিনীকে বুথে নিয়ে যাওয়ার জন্য কার্যত কোনও ব্যবস্থাই সেভাবে করা হয়নি। লজিস্টিক সংক্রান্ত যাবতীয় ব্যবস্থাপনায় ছিল চূড়ান্ত অব্যবস্থা। অনেক জায়গায় বাহিনী ঠিক কোথায়, তার খোঁজও তাঁরা পাননি বলেই গুরুতর অভিযোগ করা হয়েছে চিঠিতে।

রাজ্যে গ্রাম বাংলা দখলের লড়াইয়ে হিংসার আশঙ্কা করে শুরু থেকেই কেন্দ্রীয় বাহিনী মোতায়নের দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছিল বিরোধী দলগুলিকে। রাজ্য পুলিশে আস্থা রাখার কথা বললেও স্পর্শকাতর বুথ ও এলাকা সময়মমতো চিহ্নিত করতে না পারা থেকে মনোনয়ন পর্বের শুরু থেকেই রাজ্যজুড়ে সন্ত্রাসের আবহ, সবথেকেই রাজ্য নির্বাচন কমিশন ও কমিশনারকে একাধিকবার তিরষ্কার করে কেন্দ্রীয় বাহিনী আনানোর নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।

প্রথমে ২২ জেলার জন্য ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চায় রাজ্য নির্বাচন কমিশন। যারপর আদালতের সমালোচনার পর আরও ৮০০ কোম্পানি চাওয়া হয়। যদিও বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী স্বল্প সময়ে এসে পৌঁছনো নিয়ে শুরু হয় টালমাটাল পরিস্থিতি। শেষমেশ ব্যবস্থাপনার কাজ শেষ হয়। একাধিক জায়গা থেকে এয়ারলিফ্ট করে রাজ্যে নিয়ে আসা হয় কেন্দ্রীয় বাহিনীকে। কিন্তু ভোটের হিংসার মাঝে তাঁদের দেখা মেলেনি। রাজ্য নির্বাচন কমিশনের কথায়, চারভাগের একভাগ, অর্থাৎ প্রায় ১৫ হাজার বুথে মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনী। আর যারপরই গোটা ঘটনা নিয়ে কমিশনের অব্যবস্থাকে নিশানা করে কড়া চিঠি দিয়েছেন বিএসএফের আইজি।

আরও পড়ুন- লাশের সারি বাংলায় ! ৬০ নয় মাত্র ১৫ হাজার বুথে হাজির ছিল কেন্দ্রীয় বাহিনী, জানালেন রাজীব সিনহা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget