এক্সপ্লোর

Panchayat Election : হাইকোর্টের প্রশ্নের মুখে পুলিশ-রাজ্য, গন্ডগোলে কত গ্রেফতার, হলফনামা তলব

Calcutta High Court : বিচারপতি রাজাশেখর মান্থার প্রশ্ন 'জায়গায় জায়গায় বোমাবাজি ও গুলির অভিযোগ, কী করছিল পুলিশ?'

কলকাতা : ভোটের আগেই জেলায় জেলায় সন্ত্রাস। কলকাতা হাইকোর্টেও (High Court) ধাক্কা রাজ্য সরকারের। পাশাপাশি হাইকোর্টের প্রশ্নের মুখে পড়ল পুলিশ (Police)। 'ভাঙড়, কাশীপুর, হাড়োয়া, বসিরহাট নিয়ে কোর্টের নির্দেশের পরও মনোনয়নের ব্যবস্থা করতে ব্যর্থ পুলিশ', পর্যবেক্ষণ বিচারপতি রাজাশেখর মান্থার । পাশাপাশি বিচারপতি রাজাশেখর মান্থার প্রশ্ন 'জায়গায় জায়গায় বোমাবাজি ও গুলির অভিযোগ, কী করছিল পুলিশ?'

গন্ডগোলের আগে ও পরে কতজন গ্রেফতার ? রাজ্যকে প্রশ্ন বিচারপতি রাজাশেখর মান্থার (Justice Rajasekhar Mantha)। ১০ দিনের মধ্যে রাজ্যের  হলফনামা তলব করেছে আদালত। 'ক্যানিং, মিনাখা, ভাঙড়, ন্যাজাট, জীবনতলায় মনোনয়নের জন্য কত পুলিশ মোতায়েন হয়েছিল?' প্রশ্ন করেন বিচারপতি। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার বিডিও অফিসের সিসিটিভি ফুটেজ (CCTV Camera Footage) চাইল আদালত। ১৪ থেকে ১৬ জুনের সিসিটিভি ফুটেজ চাইল আদালত। 

মঙ্গলবারই সুপ্রিম কোর্টে পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী নির্দেশ প্রসঙ্গে ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের নির্দেশই বজায় রেখে সারা রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়েই গোটা রাজ্যে পঞ্চায়েত নির্বাচন করানোর নির্দেশই বহাল রেখেছে দেশের সর্বোচ্চ আদালত। 

সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েও নতুন কৌশল রাজ্য নির্বাচন কমিশনের! প্রতি জেলায় মাত্র ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর চাইল কমিশন! সর্বত্র কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করার নির্দেশ আদালতের। অথচ প্রতি জেলায় মাত্র ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর সিদ্ধান্ত কমিশনের! রাজ্য পুলিশের পাশাপাশি রাজ্যের বিশেষ বাহিনী ব্যবহার করা হবে ভোটে। ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের সংখ্যা ৮০-১০০ । ২২ জেলায় মাত্র ২২০০ জওয়ান দিয়ে কীভাবে হবে বুথ রক্ষা ? তাহলে কি শান্তিপূর্ণভাবে ভোট চায় না রাজ্য নির্বাচন কমিশন ? কেন্দ্রীয় বাহিনীর নামে প্রহসন? প্রশ্ন তুলছে বিভিন্ন মহল। ২০১৩-তে প্রতি জেলায় যা বাহিনী, ২০২৩-এ গোটা রাজ্যে প্রায় একই বাহিনী! প্রসঙ্গত, ২০১৩-র পঞ্চায়েত নির্বাচনে প্রতি জেলায় মোতায়েন করা হয়েছিল ৩০ থেকে ৩৫ কোম্পানি বাহিনী। আর ২০২৩-র পঞ্চায়েত নির্বাচনের জন্য গোটা রাজ্যের জন্য ২২ কোম্পানি বাহিনী চেয়ে কেন্দ্রকে চিঠি কমিশনের।

এদিকে, দুপুর ৩ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার: তৃণমূল- ১ হাজার ১০৭, বিজেপি: ১ হাজার ৫০৩। পাশাপাশি দুপুর ৩ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার: সিপিএম- ১ হাজার ৬, কংগ্রেস- ৩৮৩, নির্দল ৬৭০।

আরও পড়ুন- মনোনয়ন তুলতে বাইক বাহিনীর দাপাদাপি ! তাড়া করলেন সুকান্ত

সেরা শিরোনাম

Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Embed widget