এক্সপ্লোর

Panchayat Election : 'ভোটের ফলপ্রকাশের পরেও ১০ দিন রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী' নির্দেশ কলকাতা হাইকোর্টের

Calcutta High Court : হাইকোর্টে কেন্দ্রের আইনজীবী জানালেন, 'স্পর্শকাতর এলাকায় বেশি কেন্দ্রীয় বাহিনী দিতে হলে কিছু বুথে জওয়ান দেওয়া সম্ভব নয়'।

কলকাতা : মারামারি-সংঘর্ষ থেকে রক্তপাত-মৃত্যু। গণতন্ত্রের উৎসবের প্রাক্কালে যেন শবের স্তূপে রাজ্য। পঞ্চায়েত ভোটের (Panchayat Elections 2023) প্রাক্কালে রাজ্যজুড়ে জারি রয়েছে লাগামহীন হিংসা। আর সেই আবহেই কলকাতা হাইকোর্টের নির্দেশ, গ্রাম বাংলার ফল ঘোষণার পরেও আরও দশ দিন রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী (Central Force)। নির্বাচনের প্রাক্কালে হিংসার ছবি ও বঙ্গে ভোট পরবর্তী হিংসার আগের সব ঘটনাক্রমের কথা মাথায় রেখেই আদালতের এমন নির্দেশ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। 

শুভেন্দু অধিকারীর মামলায় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির নির্দেশ, 'ভোটের ফলপ্রকাশের পরেও ১০ দিন রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী। রাজ্যে আগেও ভোট পরবর্তী সন্ত্রাসের উদাহরণ আছে। ফলে সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা প্রয়োজন। কোনও অভিযোগ যেন না আসে, তার জন্য সবরকম চেষ্টা করতে হবে কমিশনকে। আদালত আশা করে ভোট শান্তিপূর্ণ হবে, মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবে।
কোথায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, সিদ্ধান্ত নেবেন বিএসএফের আইজি। রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য পুলিশের কর্তারা বিএসএফের আইজি-কে সাহায্য করবে'।

কেন্দ্রীয় বাহিনীর আসা নিয়ে জট কাটলেও সম্পূর্ণ বাহিনী পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে এসে পৌঁছনোর সম্ভবনা ক্ষীণ বলেই আদালতে জানিয়েছেন কেন্দ্রের আইনজীবী। 'বারবার অনুরোধের পর ৮ জুলাই রাত ৯টায় জেলাভিত্তিক বাহিনী মোতায়েনের পরিকল্পনা জানানো হয়েছে, তবে তার আগে ৮০ শতাংশ বাহিনী পৌঁছে যাবে, আদালতকে আশ্বাস কেন্দ্রের। যদিও হাইকোর্টের প্রতি বুথে বাহিনীর পরামর্শে হাইকোর্টে কেন্দ্রের আইনজীবী জানালেন, 'স্পর্শকাতর এলাকায় বেশি কেন্দ্রীয় বাহিনী দিতে হলে কিছু বুথে জওয়ান দেওয়া সম্ভব নয়'।

যার পরই শুভেন্দু অধিকারীর আইনজীবীর সওয়াল, ২০১৩-র মডেলে ভোট হলে এত সমস্যা হত না। যার পাশাপাশি ভোটের ফল ঘোষণার পর অন্তত ২ সপ্তাহ কেন্দ্রীয় বাহিনী রাখার আবেদন। যে কার্যত মেনে নিয়ে প্রধান বিচারপতি বক্তব্য, 'ফল ঘোষণার পর বিজয়ীরা মিছিল করবেন, সেই সময় গন্ডগোলের আশঙ্কা আছে।' যারপরই ফল ঘোষণার পরে আরও দশ দিন বাহিনীকে রাজ্যে রাখার নির্দেশ দেন তিনি।

এদিকে, মালদা, মুর্শিদাবাদে বেশিরভাগ পর্যবেক্ষকের ফোন বন্ধ রয়েছে বলেই আদালতে অভিযোগ অধীর চৌধুরীর। যদিও রাজ্য নির্বাচন কমিশনের (State Election Commission) পাল্টা দাবি, প্রতি জেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে।

আরও পড়ুন- স্বাস্থ্যসাথী কার্ডের জন্য কীভাবে আবেদন করবেন? জরুরি তথ্যগুলো জেনে রাখুন

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget