এক্সপ্লোর

Panchayat Election : তৃণমূল কর্মীদের ওপর বোমাবাজি ! অস্ত্রের কোপ, মুর্শিদাবাদে আহত প্রার্থী, অভিযোগ সিপিএমের দিকে

Murshidabad News : মনোনয়ন পর্বের শুরুর দিনেই মুর্শিদাবাদের খড়গ্রামে প্রাণ হারাতে হয়েছিল এক কংগ্রেস কর্মীকে। তারপর থেকে সন্ত্রাসের ধারা অব্যাহত রয়েছে।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ : গ্রাম বাংলার ভোটের আগে রক্তপাত-হিংসা-সন্ত্রাসের বেলাগাম ছবি। পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections 2023) মনোনয়ন পর্বের শুরু থেকে যে রক্তস্রোত বইছে বঙ্গে, তার ধারায় যেন অব্যাহতি নেই। ভোটের ঠিক আগে ফের একবার হিংসার ঘটনাক্রমে শিরোনাম মুর্শিদাবাদ (Murshidabad)। ডোমকলে ওপর তৃণমূল কংগ্রেসের কর্মীদের লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল। শাসকদলের অভিযোগ, বোমাবাজির পাশাপাশি ধারাল অস্ত্র নিয়ে আক্রমণ করা হয়েছে তাঁদের ওপর। যার জেরে আহত হয়েছেন তৃণমূলের প্রার্থীও। এক্ষেত্রে অভিযোগ সিপিএম আশ্রিত দৃষ্কৃতীদের বিরুদ্ধে।

মনোনয়ন পর্বের শুরুর দিনেই মুর্শিদাবাদের খড়গ্রামে প্রাণ হারাতে হয়েছিল এক কংগ্রেস কর্মীকে। তারপর থেকে সন্ত্রাসের ধারা অব্যাহত রয়েছে। মুর্শিদাবাদের ডোমকলের (Domkal) গড়াইমারি পঞ্চায়েতের শ্রীকৃষ্ণপুর এলাকায় ভোটের প্রচার সেরে ফেরার পথে তৃণমূল কর্মীদের আক্রান্ত হওয়ার অভিযোগ উঠেছে। শাসকদলের অভিযোগ, আহত হয়েছেন ওই প্রার্থী সইফুল ইসলাম বিশ্বাস (৪৮)। ভোটের প্রচার সেরে ফেরার পথে তৃণমূল প্রার্থী ও কর্মীদের ওপর সিপিএম আশ্রিত দৃষ্কৃতীরা রাতের অন্ধকারে হামলা চালায় বলেই অভিযোগ। বোমাবাজির পাশাপাশি ধারাল অস্ত্র দিয়েও আক্রমণ শানানো হয় বলেই অভিযোগ করেছেন শাসকদলের কর্মী-সমর্থকরা। যে ঘটনার পরপরই আহত তৃণমূল প্রার্থীকে রক্তাক্ত অবস্থায় ভর্তি করানো হয়েছে ডোমকল সুপার ষ্পেশালিটি হাসপাতালে (Domkal Super Speciality Hospital)। এলাকায় গিয়ে পৌঁছেছে পুলিশ। রয়েছে যথেষ্ট উত্তেজনা।

উল্টোদিকে, মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বাড়িতে ঢুকে সিপিএম প্রার্থীর উপর হামলা, এলোপাথাড়ি কোপের অভিযোগ ওঠে। বাধা দিতে গিয়ে জখম হন প্রার্থীর ছেলে ও জামাই। খুনের চেষ্টার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। আতঙ্কে ঘরবন্দি পরিবার। এলাকায় টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। ঘটনায় আটক করা হয়েছে এক তৃণমূলকর্মীকে। এদিকে, পঞ্চায়েত ভোটের আবহে ফের বোমা বিস্ফোরণে মৃত্যুর অভিযোগ ! ঘটনাস্থল মুর্শিদাবাদের বেলডাঙা। তৃণমূল এই ঘটনার জন্য দায়ী করেছে কংগ্রেসকে। পাল্টা শাসকদলের ঘাড়ে দায় চাপিয়েছে কংগ্রেস।                                                            

আরও পড়ুন- 'ভোটের ফলপ্রকাশের পরেও ১০ দিন রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী' নির্দেশ কলকাতা হাইকোর্টের

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget