এক্সপ্লোর

Panchayat Election Result: রাজ্যে এসে মমতার নিশানায় BJP-র ফ্যাক্ট ফাইন্ডিং টিম

Mamata Attacks BJP: রাজ্যে পঞ্চায়েত ভোট ঘিরে বেড়েই চলেছে নিহত-র সংখ্যা। বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসে তুলেছে প্রশ্ন, কী বলছেন মমতা ?

কলকাতা: রাজ্যে পঞ্চায়েত ভোট ঘিরে ক্রমবর্ধমান হিংসার সঙ্গেই বেড়েছে নিহত-র সংখ্যা। আর এমন পরিস্থিতিতে রাজ্য়ে এসেছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। প্রশ্নও তোলা হয়েছে টিমের প্রতিনিধিদের তরফে। যদিও এদিন গোধূলিবেলায় গেরুয়া শিবিরকে তুলোধনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বলেছেন, 'বাংলার বদনাম করে বেড়াচ্ছে, আবার ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাচ্ছে!' তুলেছেন প্রশ্নও তৃণমূল সুপ্রিমো (TMC)।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'কেন্দ্রীয় বাহিনী ছিল, তাও কেন ভাঙড়ে কেন গন্ডগোল হল? বাইরে থেকে গুন্ডারা স্কুলে বোমা জমা করে রেখেছিল, পুলিশও আক্রান্ত। আমরা অনেক সহ্য করেছি, আমাদের এলাকাতেও পুনর্নির্বাচন করেছি। বাংলার বদনাম করে বেড়াচ্ছে, আবার ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাচ্ছে!' এখানেই শেষ নয়, মমতার সংযোজন,  'কথায় কথায় ফ্যাক্ট ফাইন্ডিং টিম, এজেন্সি, এভাবে দেশ চালানো যায় না। দেশ চালাতে হলে ধৈর্য ধরতে হয়।'

এদিকে, বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং (BJP's Fact Finding Team) টিমের সদস্য রবিশঙ্কর প্রসাদ ইতিমধ্য়েই প্রশ্ন তুলেছেন, '৩৫৫-এর দাবি যুক্তি সঙ্গত, গণতন্ত্র বিপন্ন হলে দেখার দায়িত্ব কেন্দ্রের। গণনাতেও খুন, জয়ী প্রার্থীরা তৃণমূলে যোগ না দিলে সার্টিফিকেট দেওয়া হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি গণতন্ত্রকে লজ্জিত করেছেন। ভোট ঘিরে এত সংঘর্ষ, এত মৃত্যু, বোমা, গুলি, এটাই কি কাম্য?'

যদিও এই প্রশ্নে আমল না দিলেও মুখ্যমন্ত্রী এদিন স্পষ্ট করেন, 'আমরা কী অপরাধ করেছি? বিরোধী থাকার সময় শুধু মার খেয়েছি। বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই বিদ্বেষমূলক মনোভাব। আমি অপরাধ করলে শাস্তি দিন, মেনে নেব, কিন্তু এত মিথ্যে! সমালোচনা-কুৎসা করে শক্তি বাড়িয়েছে বিরোধীরা, এজন্য ধন্যবাদ। আমি সারাজীবন শান্তি নিয়ে কলম ধরেছি। পঞ্চায়েতের ফল বেরিয়েছে, অপরাধ করলে মেনে নেব।' তবে এতো গেল বঙ্গ রাজনীতি। রাজ্যে যখন হিংসার আবহ, ঠিক তখনই বিজেপির 'ফ্যাক্ট ফাইন্ডিং' টিমের পাল্টা মণিপুরে তৃণমূলের 'ফ্যাক্ট ফাইন্ডিং' টিম। মণিপুরে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিমে আছেন ডেরেক, কল্যাণ, কাকলি, দোলা সেন।

আরও পড়ুন, 'বাংলায় যা ঘটল, আগামী ১ মাস কালা দিবস পালন করা উচিত', শুভেন্দুর নিশানায় মমতা

প্রসঙ্গত, এর আগেও একাধিকবার রাজ্যে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে আসতে দেখা যায়। এর আগে হাঁসখালি ধর্ষণকাণ্ড, বগটুই হিংসাকাণ্ড -সহ একাধিক ঘটনায় বিজেপির 'ফ্যাক্ট ফাইন্ডিং' কমিটিকে আসতে দেখা যায় রাজ্যে। যদিও বিজেপি শাসিত রাজ্যগুলিতে কোনও বড় কোনও ঘটনা ঘটলেও অভিযান চালাতে দেরি করেনি তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। বাইশ সালে যোগী রাজ্য উত্তরপ্রদেশ-এর প্রয়াগরাজে ভয়াবহ হত্যাকাণ্ড ঘটেছিল। একই পরিবারের দুই বছরের শিশু সহ ৫ জনের গলা কেটে খুন করা হয়েছিল। ধর্ষণে বাধা দেওয়া হয়েছিল বলেই খুন করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। ওই ঘটনার পর সেবার যোগী রাজ্যে গিয়েছিল তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। আর এবারও সেই পথেই এগোল রাজ্যের শাসকদল।

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার
Gyanesh Kumar: SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget