এক্সপ্লোর

Panchayat Election Result : উত্তরে গেরুয়া ফিকে ? নড়বড়ে হল বিজেপির দুর্জয় ঘাঁটি ! মাটি ফিরে পেল ঘাসফুল

North Bengal Result : কয়েকটি জায়গায় ভাল ফল করলেও, গত লোকসভা ও বিধানসভার ভোটের ফলের নিরিখে কিন্তু পঞ্চায়েতে উত্তরবঙ্গে আশানুরুপ ফল করতে ব্য়র্থ হল বিজেপি।

শুভেন্দু ভট্টাচার্য, রাজা চট্টোপাধ্যায় ও করুণাময় সিংহ, কোচবিহার ও মালদা : উত্তরবঙ্গের মাটি দুর্জয় ঘাঁটি। কখনও বামেদের। কখনও তৃণমূলের। কিন্তু ২০১৯-এর লোকসভা ভোটের পরে ধীরে ধীরে শক্তি বাড়াতে শুরু করে বিজেপি (BJP)। তবে এবারের পঞ্চায়েত ভোটে (Panchayat Election 2023) নিজেদের এই শক্ত ঘাঁটিতে এখনও অবধি বড়সড় জয়ের মুখ দেখল না গেরুয়া শিবির। কয়েকটি জায়গায় ভাল ফল করলেও, গত লোকসভা ও বিধানসভার ভোটের ফলের নিরিখে কিন্তু পঞ্চায়েতে উত্তরবঙ্গে (North Bengal) আশানুরুপ ফল করতে ব্য়র্থ হল তারা। 

২০১৯-এর লোকসভা ভোটের নিরিখে উত্তরবঙ্গের ৮টি লোকসভা (Loksabha Election) আসনের মধ্যে ৭ টিই বিজেপির দখলে যায়। মালদা দক্ষিণ কেন্দ্রে শুধু জয়ী হয় কংগ্রেস। ২০২১-এর বিধানসভা ভোটে উত্তরবঙ্গে জমি কিছুটা ফেরায় তৃণমূল। তবে কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়িতে ব্যাপক ফল করে বিজেপি। উল্টোদিকে, উত্তর দিনাজপুর ও মালদায় তুলনামূলকভাবে ভাল ফল করে তৃণমূল। কিন্তু, পঞ্চায়েত ভোটে এবার গেরুয়া শিবির পুরনো সাফল্য় ধরে রাখতে ব্য়র্থ হল। 

কিন্তু, পঞ্চায়েত ভোটে এবার গেরুয়া শিবির পুরনো সাফল্য় ধরে রাখতে ব্য়র্থ হল। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, কোচবিহারে ১২৮টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৯৯টিতেই জয়ী হয়েছে তৃণমূল। সেখানে বিজেপির দখলে গেছে ২৪টি। ৫টি গ্রাম পঞ্চায়েত ত্রিশঙ্কু। আলিপুরদুয়ারে মোট ৬৪টি গ্রাম পঞ্চায়েত। এর মধ্যে তৃণমূল দখল করেছে ৫৫টি পঞ্চায়েতে। বিজেপি সেখানে মাত্র ৩টি গ্রাম পঞ্চায়েতে জিতেছে। ৬টি গ্রাম পঞ্চায়েত ত্রিশঙ্কু।

জলপাইগুড়িতে মোট ৮০টি গ্রাম পঞ্চায়েত। বেশিরভাগ জায়গাতেই গেরুয়া ব্রিগেডকে টেক্কা দিয়েছে শাসকদল। মালদায় ১৪৬টি গ্রাম পঞ্চায়েতের আসন। আশানুরূপ ফল হয়নি বিজেপির। অধিকাংশ পঞ্চায়েতেই লড়াই হয়েছে তৃণমূলের সঙ্গে বাম-কংগ্রেসের! উত্তর দিনাজপুরে মোট ৯৮টি গ্রাম পঞ্চায়েত। অধিকাংশ আসনই গেছে তৃণমূলের দখলে। বিজেপির রাজ্য সভাপতির নিজের জেলা দক্ষিণ দিনাজপুরেও তুলনামূলকভাবে খারাপ ফল হয়েছে গেরুয়া ব্রিগেডের।                  

উত্তরবঙ্গে মূল লড়াই তৃণমূল ও বিজেপির মধ্য়ে। তবে মালদায় তুলনামূলকভাবে কংগ্রেস এবং বামেরা তৃণমূলকে টক্কর দেওয়ার চেষ্টা করেছে।

আরও পড়ুন- হার এড়াতে ব্যালট খেয়ে নিলেন তৃণমূল প্রার্থী ! সিপিএমের অভিযোগে শোরগোল হাবড়ায়

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget