এক্সপ্লোর

Panchayat Election Result : আক্রান্ত বিধায়ক, প্রার্থী থেকে এজেন্ট, মারামারি-বোমাবাজি, ভোট গণনাতেও হিংসার বেলাগাম রেশ

Vote Counting Violence : কোথাও আক্রান্ত হলেন বিজেপি বিধায়ক ! কোথাও তৃণমূল বিধায়ককে মারধরের অভিযোগ।

কলকাতা : গ্রাম বাংলার দখল ঘিরে রক্তস্নাত হয়েছে রাজ্য। পঞ্চায়েত ভোটপর্বের (Panchayat Election 2023) মাঝে ইতিমধ্যে ঝরে গিয়েছে ৪০ টি প্রাণ। মৃত্যুর পাশাপাশি মারধর-হিংসা-বোমাবাজি থেকে শাসানি, বেলাগাম সন্ত্রাসের সাক্ষী থেকেছে পশ্চিমবঙ্গ। যে রেশ বজায় রইল ভোটগণনার দিনেও। রাজ্যের বিভিন্ন জায়গায় তৈরি হল অশান্ত পরিবেশ। ব্যারাকপুরে গণনাকেন্দ্র থেকে বিজেপি প্রার্থীকে দেওয়া হল গলা ধাক্কা। শালতোড়ায় আক্রান্ত হলেন বিজেপি বিধায়ক! কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তৃণমূল বিধায়ককে মারধরের অভিযোগ ওঠে তেহট্টে। রানিহাটিতে বাঁধল ধুন্ধুমার। সাঁকরাইলে গণনাকেন্দ্রের গেট ভাঙলেন বিরোধীরা। আবার অশোকনগরে গণনাকেন্দ্রের মধ্যেই আইএসএফের প্রার্থী ও এজেন্টকে বেধড়ক মার। একঝলকে রইল হিংসার ঘটনাক্রম।

উত্তর ২৪ পরগনা - অশোকনগরে গণনাকেন্দ্রের মধ্যেই আইএসএফের প্রার্থী ও এজেন্টকে বেধড়ক মার। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সামনেই আইএসএফের প্রার্থী ও এজেন্টকে মার। শাসকদল তৃণমূলের (TMC) বিরুদ্ধে মারধরের অভিযোগ। নীরব দর্শকের ভূমিকায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী (Central Force)।

পশ্চিম বর্ধমান - কাঁকসার গণনা কেন্দ্রের সামনে  তুমুল উত্তেজনা। সিপিএমের (CPM) এজেন্টদের তাড়া তৃণমূল কংগ্রেস কর্মীদের। পাল্টা তির ধনুক নিয়ে তৃণমূল কংগ্রেসের উপর চড়াও সিপিএম। ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা । 

পূর্ব বর্ধমান- বর্ধমানের খণ্ডঘোষে গণনাকেন্দ্রে সিপিএম এজেন্টদের মারধরের অভিযোগে অবরোধ। ঘটনাস্থলে গেলে পুলিশকে তাড়া সিপিএমের।ভাতারে গণনাকেন্দ্রের বাইরে সিপিএমের বিক্ষোভ। লাঠি উঁচিয়ে তাড়া পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর। 

বাঁকুড়া - বাঁকুড়ার শালতোড়ায় আক্রান্ত বিজেপি বিধায়ক, গাড়ি ভাঙচুর ! বিজেপি ক্যাম্পের পাশে বিধায়কের গাড়িতে হয় হামলা, পাথর বৃষ্টিও।

নদিয়া- গণনাকে ঘিরে রণক্ষেত্র নদিয়ার তেহট্ট। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তৃণমূল বিধায়ককে মারধরের অভিযোগ। ভিড় হঠাতে কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ। বেশ কয়েকজন আহত। পাল্টা কেন্দ্রীয় বাহিনীর উপর হামলার হুমকি বিধায়কের। 

হাওড়া- বালিতে গণনাকেন্দ্রে নতুন করে উত্তেজনা ছড়ায়। মাথা ফাটে তৃণমূল এজেন্টের। ড্রেন থেকে উদ্ধার করে আনা ব্যালট কেড়ে নিতে গেলে বেধড়ক মার। সিপিএমের বিরুদ্ধে মারধরের অভিযোগ। এদিকে, হাওড়ার ডোমজুড়ের বালি দুর্গাপুর পল্লীমঙ্গল বিদ্যামন্দির গণনা কেন্দ্রের সামনে দফায় দফায় গন্ডগোল। গণনা কেন্দ্রের সামনে নর্দমা থেকে উদ্ধার সিপিএম প্রার্থীর নামে ছাপ মারা প্রচুর ব্যালট। নষ্ট করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদ করায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সামনেই সিপিএম এবং বিজেপি কাউন্টিং এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। বাধা দিতে গিয়ে জখম হন সিপিএম, বিজেপি ও নির্দল প্রার্থীর এজেন্টরা। পুলিশের সঙ্গেও তাঁদের ধাক্কাধাক্কি হয়। গণনা কেন্দ্রের সামনে উত্তেজনা রয়েছে। 

দক্ষিণ ২৪ পরগনা - ফকির চাঁদ কলেজে গণনা ঘিরে উত্তেজনা। গণনাকেন্দ্রের ২ কিলোমিটার দূরে রাস্তা আটকে বোমাবাজি। বিরোধী এজেন্টদের ঢুকতে বাধা। প্রতিবাদে ১১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করায় SFI রাজ্য সভাপতি প্রতীকউর রহমান ও সিপিএম এরিয়া কমিটির সম্পাদক দেবাশিষ ঘোষকে আটক করল পুুলিশ। এর প্রতিবাদে পাল্টা ডায়মন্ডহারবার স্টেশন মোড়ে পথ অবরোধ করেন সিপিএম কর্মী, সমর্থকরা। 

আরও পড়ুন- 'বাংলায় নির্বাচনে রক্তের হোলি খেলা বন্ধ হোক', হুমায়ুন, চিরঞ্জিতের পর এবার সরব মদন মিত্র

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget