এক্সপ্লোর

Panchayat Elections 2023: ‘ইসলামপুরের নির্বাচনে হস্তক্ষেপ করবেন না,’ প্রার্থী নিয়ে দ্বন্দ্ব প্রকাশ্যে, সরাসরি মমতাকে হুঁশিয়ারি আব্দুল করিমের

Abdul Karim Chowdhury: রবিবার হুঁশিয়ারির সুর শোনা গেল আব্দুল করিমের গলায়।

ইসলামপুর: পঞ্চায়েতের নির্ঘণ্ট (Panchayat Elections 2023)  ঘোষণা হওয়ার আগেই অসন্তোষ প্রকাশ করেছিলেন প্রকাশ্যে। সেবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে মুখ খুলেছিলেন (Abhishek Banerjee)। এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে বার্তা ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী (Abdul Karim Chowdhury)।  ইসলামপুরের নির্বাচনে মমতা যাতে হস্তক্ষেপ না করেন, কার্যতই হুঁশিয়ারি দিলেন। 

আসন্ন পঞ্চায়েত নির্বাচনে গোঁজ প্রার্থী নিয়ে দ্বন্দ্ব দেখা দিয়েছে তৃণমূলের অন্দরে। শনিবার কালীঘাটের বৈঠকেও সেই প্রসঙ্গ উঠে আসে। দলের টিকিট না পেয়ে নির্দল হিসেবে যাঁরা মনোনয়ন জমা দিয়েছেন, নাম প্রত্যাহার করে না নিলে কড়া পদক্ষেপ করা হবে, দলে কখনও আর ফেরত নেওয়া হবে না বলে কড়া বার্তা দেন মমতা। 

তার পরই রবিবার হুঁশিয়ারির সুর শোনা গেল আব্দুল করিমের গলায়। এদিন তিনি বলেন, "বিধায়কের কথা রাখলেন না মমতা।  আমাদের তৃণমূলের যাঁরা নির্দল হয়ে দাঁড়াচ্ছেন, আমি ওঁদের সমর্থনে প্রচারে যাব। যেটা আমি নিজের জন্য করতে পারতাম না, ওঁদের জন্য করব। মমতাদি আপনাকে অনুরোধ, ইসলামপুরের পঞ্চায়েত নির্বাচনে কোনওরকম হস্তক্ষেপ করবেন না। আমার সমান অধিকার আছে, যেটা আপনার আছে।"

আরও পড়ুন: Panchayat Elections 2023: সাদা থান পাঠানোর হুমকি, বিরোধীদের মনোনয়ন প্রত্যাহারে চাপ! জেলায় জেলায় অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

প্রার্থিচয়ন নিয়ে আগেও নিজের অবস্থান জানিয়েছিলেন আব্দুল করিম। জানিয়েছিলেন, তিনি প্রার্থিতলিক তৈরি করে পাঠাবেন। তার গোটাটাই অনুমোদন করতে হবে। তা যদি না হয়, তাঁর পাঠানো তালিকায় নাম থাকবে যাঁদের, সকলে নির্দল হিসেবে দাঁড়াবেন। যদিও তার পরেও গতকাল কালীঘাট থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, দলের সিদ্ধান্তই চূড়ান্ত। গোঁজ প্রার্থীরা নাম না তুললে আর কখনও দলে ফিরতে পারবেন না তাঁরা। 

সেই আবহেই আজ ফের মুখ খোলেন আব্দুল করিম। তবে তাঁর এই মন্তব্য়ের পাল্টা বিবৃতি দিয়েছেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। কুণালের বক্তব্য, "উনি অনেক অভিজ্ঞ নেতা। বিধায়ক। তিনি অবাঞ্চিত মন্তব্য করেছেন। দল যাঁদের প্রতীক দিয়েছে, তাঁরাই তৃণমূলের প্রার্থী। তার বাইরে যাঁরা দাঁড়িয়েছেন, মনোনয়ন প্রত্যাহার করে নিন। আগামী দিনে সসম্মানে দলে জায়গা পাবেন। তার বাইরে যদি বিরোধিতা করেন কেউ, তা দলবিরোধী চরণ বলেই গন্য হবে।"

আব্দুল করিমের উদ্দেশে কুণাল বলেন, "একেবারে তৃণমূলস্তর থেকে আসা প্রার্থীদের দলের প্রতীক দেওয়া হয়েছে। আব্দুল করিম চৌধুরীকে অনুরোধ করব, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে যাঁরা প্রতীক পেয়েছেন, এমন কোনও মন্তব্য করবেন না। আপনি অনেক অভিজ্ঞ নেতা। সম্মান করি। যাঁরা দলের বাইরে গিয়ে মনোনয়ন জমা দিয়েছেন, প্রত্যাহার করিয়ে নিন। "

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

RG Kar Case: অভয়া কাণ্ডের ২ বছর পার, বিচার অধরাই, দাবি জুনিয়র চিকিৎসকদের সংগঠনের
BJP Poster: দিকে দিকে তোলাবাজি, এবার দলের অন্দরে ক্ষোভ
Sumit Roy: পরপর দুদিন, গতকালের পর আজ ফের ভবানী ভবনে হাজিরা সুমিত রায়ের
Mamata Banerjee: মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে মমতা
Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget