এক্সপ্লোর

Panchayat Elections 2023: ভোটের মুখে আরও এক TMC নেতাকে NIA তলব

NIA summons TMC Leader: একেবারে দোরগড়ায় পঞ্চায়েত ভোট, আর এবার ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে আরেক তৃণমূল নেতাকে নোটিস।

কলকাতা: ভোটের মুখে আরও এক তৃণমূল নেতাকে (TMC Leader) এনআইএ তলব (NIA)। ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে আরেক তৃণমূল নেতাকে নোটিস। আগামীকাল এনআইএ দফতরে হাজিরার জন্য অপরেশ সাঁতরাকে নোটিস।

NIA-র নজরে একের পর এক তৃণমূল নেতা

প্রসঙ্গত, হাতে গুণে আর মাত্র কয়েক প্রহর। তারপরেই রাজ্যের জেলায় জেলায় পঞ্চায়েত ভোট। আর তার আগেই ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে পড়ছেন একের পর এক তৃণমূল নেতা। আজ ৫ জুলাই। আর আজই জেলা পরিষদের তৃণমূল প্রার্থী মানব বড়ুয়াকে তলব করেছিল এনআইএ। এদিকে ঠিক ৪৮ ঘণ্টা আগেই হাজির নির্দেশ ছিল তৃণমূলের পঞ্চায়েত সদস্য বলাইচরণ মাইতিকে। আর ঠিক ৭২ ঘণ্টা আগে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তৃণমূল পঞ্চায়েত সদস্য চন্দন বরকে।

ঠিক কী হয়েছিল ?

ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে বাড়ি বাজি তৈরির সময়ই বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। এমনটাই অভিযোগ জানিয়ে সেসময় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন নিহত তৃণমূল নেতার স্ত্রী। তিনি দাবি জানিয়েছিলেন, দীর্ঘদিন ধরেই তাঁদের বাড়িতে এই বাজি তৈরির কাজ হত, কিন্তু কোনও কর্ণপাত করেননি তার স্বামী।

উঠে এসেছে এই প্রশ্নগুলি 

পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে তৃণমূল নেতা সহ তিনজনের। কিন্তু যেখানে বিস্ফোরণ ঘটেছিল, তার থেকে অনেকদূরে নিহতদের দেহ উদ্ধার হয়েছিল। বিস্ফোরণস্থল থেকে বেশ কিছুটা দূরে, তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্না, তৃণমূল কর্মী লালু মান্না এবং বিশ্বজিৎ গায়েনের দেহ উদ্ধার করে ছিল সেদিন পুলিশ। কিন্তু কী করে মৃতদেহ পৌঁছল ওখানে ? তাহলে কী মৃতদেহ লোপাটের চেষ্টা চলছিল ? আর এখানেই উঠেছে প্রশ্ন। যে রহস্যভেদ করতেই  ময়দানে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। 

আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ? 

বোমা বাধতে গিয়ে দুর্ঘটনার শিকার আজও

 তবে শুধু ভূপতিনগর নয়, মুর্শিদাবাদের বুকে এদিন ফের আরও একটি মর্মান্তিক ঘটনা প্রকাশ্যে এসেছে। সেখানে বাজি তৈরির কারখানা না হলেও, বোমা বাধতে গিয়ে জখম হয়েছেন দুই জন। প্রসঙ্গত, গত কয়েক মাসের মধ্যে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তা সে বোমাবাজি হোক, কিংবা বাজি কারখানার ইস্যু হোক, বারবার মর্মান্তিক ঘটনা ঘটেছে রাজ্যের বুকে। কে পাবেন এর পরের ডাক ? ভোটের একেবারে দোরগড়ায় একের পর এক তলবে,  ক্রমশ চাপ বাড়ছে রাজনৈতিক দলগুলির অন্দরে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget