এক্সপ্লোর

Panchayat Elections 2023: আগামীকাল প্রায় ৭০০ বুথে পুনর্নির্বাচন, আপনার বুথে হবে কি ফের ভোট ?

By Election: রাত পেরোলেই রাজ্যে পুনর্নির্বাচন, আগামীকাল পুনর্নির্বাচন হতে চলেছে কোথায় কোথায় ?

কলকাতা: রাত পেরোলেই রাজ্যে পুনর্নির্বাচন। রাজ্য নির্বাচন কমিশনের (WB Election Commission) দেওয়া তথ্য অনুযায়ী, আগামীকাল পঞ্চায়েতের ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন (By Election 2023)। সবচেয়ে বেশি সংখ্যায় পুনর্নির্বাচন হতে চলেছে মুর্শিদাবাদে।

কমিশনের সূত্রে খবর, মুর্শিদাবাদের ১৭৫টি বুথে আগামীকাল পুনর্নির্বাচন। সন্ত্রাস বিধ্বস্ত নবগ্রাম, সামশেরগঞ্জ, ডোমকল, লালগোলা, হরিহরপাড়া-সহ মুর্শিদাবাদের ১০টি এলাকায় পুনর্নির্বাচন। মালদার ১০৯টি বুথ, নদিয়ার ৮৯টি বুথে হবে পুনর্নির্বাচন। কোচবিহারে ৫৩টি বুথ, দিনহাটার ২ টি ব্লকের ১৯টি বুথ, তুফানগঞ্জের ৫টি বুথে পুনর্নির্বাচন। হলদিবাড়ি, সিতাই, মাথাভাঙা, কোচবিহার দুটি ব্লকের বহু বুথে পুনর্নির্বাচন। উত্তর দিনাজপুরে ৪২টি বুথে হবে পুনর্নির্বাচন। উত্তর ২৪ পরগনার ৪৬টি বুথ, দক্ষিণ ২৪ পরগনার ৩৬টি বুথে হবে পুনর্নির্বাচন। 

বাসন্তীর ফুলমালঞ্চ প্রাথমিক স্কুলের ২টি বুথেই হবে পুননির্বাচন। নেত্রা-সহ ডায়মন্ড হারবারের ১০টি বুথে হবে পুনর্নির্বাচন। পূর্ব মেদিনীপুরে ৩১টি বুথ, হুগলিতে ২৯টি বুথে আগামীকাল পুনর্নির্বাচন। দক্ষিণ দিনাজপুরে ১৮, বীরভূম, জলপাইগুড়িতে ১৪টি করে বুথে পুনর্নির্বাচন হবে। ময়ূরেশ্বর, দুবরাজপুর-সহ বীরভূমের ১৪টি বুথে আগামীকাল পুনর্নির্বাচন। পশ্চিম মেদিনীপুরে ১০টি বুথ, বাঁকুড়ায় ৮টি বুথ, পুরুলিয়ায় ৪টি বুথে কাল পুনর্নির্বাচন। হাওড়ায় ৮টি বুথ, পশ্চিম বর্ধমানে ৬টি বুথ, পূর্ব বর্ধমানে ৩টি বুথে হবে পুনর্নির্বাচন। আগামীকাল সকাল ৭টা থেকে শুরু হবে পুনর্নির্বাচন। প্রতি বুথে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনীর ৪জন করে জওয়ান। গতকাল ভোটদানের হার প্রায় ৮১ শতাংশ।

প্রসঙ্গত, কোথাও দেদার ছাপ্পা, কোথাও ব্যালট বাক্সে ঢেলে দেওয়া হয়েছে জল, কোথাও আবার ব্যালট বাক্স ভাসতে দেখা গেছে পুকুরে। ব্য়ালট জ্বালিয়ে দেওয়ার ছবিও সামনে এসেছে। এক এক জায়গায় ব্যালট বাক্স নিয়ে ছুটে বেরিয়ে যেতে দেখা গিয়েছে। বুথের মধ্যেই বোমাবাজির ঘটনা সামনে এসেছে। ভোট দিতে এসে ভোটারের মৃত্যুর খবরও সামনে এসেছে। এর জেরে শনিবার অনেক বুথেই হয়নি ভোটগ্রহণ। এরপরই ওই সমস্ত বুথে পুনর্নির্বাচনের দাবি তুলেছিল বিরোধীরা। এই প্রেক্ষাপটেই সোমবার ফের ভোটগ্রহণ হবে কিছু বুথে। রাজ্য নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, বেশ কিছু আসনে ফের ভোট নেওয়া হবে।

আরও পড়ুন, 'বাঙালি হিসেবে লজ্জিত', ভোটে সন্ত্রাস নিয়ে বিস্ফোরক TMC বিধায়ক হুমায়ুন কবীর 

যে বুথে পুনর্নির্বাচন হবে, সেখানে হাফ সেকশন কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ চারজন জওয়ান থাকবেন। রাজ্য নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, শনিবার রাজ্যজুড়ে মোট ভোট পড়েছে ৮০ দশমিক সাত এক শতাংশ (৮০.৭১%) সবচেয়ে বেশি ভোট পড়েছে, শুভেন্দু অধিকারীর জেলা ৮৪ দশমিক সাত নয় শতাংশ (৮৪.৭৯%)। সবচেয়ে কম ভোট পড়েছে দার্জিলিঙে, ৬৫ দশমিক আট ছয় শতাংশ (৬৫.৮৬%)।

 তথ্য সূত্র: রাজ্য নির্বাচন কমিশন 

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget