এক্সপ্লোর

Panchayat Poll 2023: মেলেনি দেখা BJP-র বুথ সভাপতির, বাড়িতে চড়াও হয়ে 'মাকে মারধর'

Attacked on BJP Leader Mother: বনগাঁয় বিজেপির বুথ সভাপতির বাড়িতে চড়াও হয়ে তাঁর মাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

উত্তর ২৪ পরগনা:  বনগাঁয় বিজেপির বুথ সভাপতির বাড়িতে চড়াও হয়ে তাঁর মাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। অভিযোগ, কালুপুর গ্রাম পঞ্চায়েতে বিজেপি হারায়, ভোটের ফল বেরোনোর পরের দিন, ১২ জুলাই বুথ সভাপতির বাড়িতে গিয়ে তাঁকে না পেয়ে তাঁর মাকে মারধর করে তৃণমূল কর্মীরা।

গতকাল বুথ সভাপতির বাড়িতে যান বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। তৃণমূলকে নিশানা করেন বিজেপি বিধায়ক (BJP Leader)। তৃণমূল জেলা নেতৃত্বের দাবি, ভোটে হারায় মিথ্যা অভিযোগ করছে গেরুয়া শিবির।  প্রসঙ্গত, একুশের বিধানসভা ভোটের আগেও একাধিকবার খুনে করে মৃতদেহ ঝুলিয়ে আত্মহত্যার মতো ভয়াবহ দাবি জানানো হয়েছিল। তবে যে ভাবে হিংসার বহর বেড়ে চলেছে, তাতে রীতিমতো আতঙ্ক বাড়ছে। বাংলার এই ভোট সন্ত্রাসের ঘটনায় তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীর (Chiranjeet Chakraborty) বিস্ফোরক মন্তব্য , 'কিছু নিষ্ফল আক্রোশ আছে আর যার কারণেই আমাদের দলের এত কর্মীর মৃত্যু হচ্ছে। বাঙালি হিসেবে আমি লজ্জিত।'

সম্প্রতি তৃণমূল বিধায়ক ও প্রাক্তন IPS অফিসার হুমায়ুন কবীর (Humayun Kabir) মুখ খুলেছিলেন। তিনি বলেছিলেন, 'খুব শকিং অবস্থা, ট্রমাটাইজড বলতে পারেন। সাংঘাতিক। আমরা আর কোনওদিন কি বাঙালি হিসেবে বেরোতে পারবনা এর থেকে?'  তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় (Sougata Roy) আবার সামনে এনেছেন কেন্দ্রীয় বাহিনীর (Central Force) প্রসঙ্গ। তিনি বলেছেন, 'কেন্দ্রীয় বাহিনী কিছুটা নিউট্রাল। আর লোকে তাদের ভয় পায় ! বিধানসভা এবং লোকসভা ভোটে কেন্দ্রীয় বাহিনী থাকে ! আরও শান্তিপূর্ণ হয়।'

আরও পড়ুন, 'TMC এভাবে সন্ত্রাস চালালে রাজ্যসভায় ভোট দিতে যাব না', হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের

এমনকি, এদিনও একটি মর্মান্তিক ঘটনা প্রকাশ্যে আসে রাজ্যের অপর একটি জেলায়।পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023) শেষ হতে না হতেই মালদায় বিজেপি কর্মীর রহস্যমৃত্যু ঘটনা প্রকাশ্যে এসেছে (BJP Worker Deathy Mystery)। বামনগোলায় বিজেপি কর্মী বুড়ন মুর্মুর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মৃত বিজেপি কর্মীর শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। অপরদিকে, 'পুত্রবধূ তৃণমূলের টিকিটে দাঁড়িয়ে হেরে যাওয়ার পর থেকেই বুড়নকে হুমকি', তৃণমূলের মদতে বাবাকে খুন করেছে ছেলে, অভিযোগ বিজেপি সাংসদ খগেন মুর্মুর। খোঁজ মিলছে না মৃত বিজেপি কর্মীর ছেলেরও।বিজেপি সাংসদের অভিযোগ নস্যাৎ করে দিয়েছে তৃণমূল। এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget