এক্সপ্লোর

Panchayat Poll 2023: এজেন্টকে তাড়া করার অভিযোগ TMC-র বিরুদ্ধে, পাল্টা তির ধনুক নিয়ে চড়াও CPM

Panchayat Election 2023: পঞ্চায়েত ভোটের গণনা শুরু হতেই অশান্তি। দিকে দিকে আক্রান্ত সিপিএম। আক্রমণের মুখে পাল্টা প্রতিরোধ করতে দেখা গেল বামেদের।

কলকাতা: ভোট গণনা শুরু আগে থেকেই অশান্তি রাজ্যের বিভিন্ন প্রান্তে। কাঁকসার গণনা কেন্দ্রের সামনে তুমুল উত্তেজনা। বর্ধমানের খণ্ডঘোষে গণনাকেন্দ্রে সিপিএম এজেন্টদের মারধরের অভিযোগ ওঠে। একইভাবে উত্তেজনা ছড়ায় ভাতারেও। 

অশান্তি রাজ্যের বিভিন্ন প্রান্তে: এদিন কাঁকসায় গণনা কেন্দ্রের সামনে উত্তেজনা ছড়ায়। সিপিএমের এজেন্টদের তাড়া করার অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর। পাল্টা তির ধনুক নিয়ে তৃণমূল কংগ্রেসের উপর চড়াও হয় সিপিএম। ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বর্ধমানের খণ্ডঘোষে গণনাকেন্দ্রে সিপিএম এজেন্টদের মারধরের অভিযোগ ওঠে। পাল্টা পথ অবরোধ করে বামেরা। ঘটনাস্থলে গেলে পুলিশকে তাড়া করে সিপিএম। ভাতারে গণনাকেন্দ্রের বাইরে সিপিএমের বিক্ষোভ। লাঠি উঁচিয়ে তাড়া পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর। 

পঞ্চায়েত ভোটের (Panchayat Poll 2023) গণনা শুরু হতেই অশান্তি শুরু হয়। গণনাকেন্দ্রের বাইরে উত্তেজনা ছড়ায়। ডায়মন্ড হারবারে ফকিরচাঁদ কলেজে বোমাবাজির অভিযোগ ওঠে। বিরোধী এজেন্টদের গণনাকেন্দ্রে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। মনোনয়নপর্ব থেকে ভোটের ফলপ্রকাশের আগের রাত পর্যন্ত, রাজ্যে ভোট হিংসার বলি হয়েছেন ৪০ জন। আর, ভোটেই মৃত্যু হয়েছে ১৯ জনের। ভোটের দিন কোথাও উদ্যত আগ্নেয়াস্ত্র হাতে দুষ্কৃতীদের দাপাদাপি করতে দেখা গেছে। কোথাও মুহুর্মুহু বোমাবাজি হয়েছে। রক্ত ঝরেছে। মৃত্যু হয়েছে। সেই ট্রেন্ড বজায় রেখেই ভোট গণনার দিন সকাল থেকেই দিকে দিকে ফের অশান্তির ছবি। কোথাও বিরোধী কাউন্টিং এজেন্টকে মারধর, কোথাও আবার প্রার্থীকেই অপহরণের অভিযোগ।

শুধু ভাতার, কাঁকসা বা খণ্ডকোষই নয়, রাজ্যের একাধিক জায়গায় আক্রমণের মুখে পড়ে সিপিএম। কাটোয়া ১ নম্বর ব্লকের গণনাকেন্দ্রে সিপিএম ও বিজেপির এজেন্টদের ঢুকতে বাধা সিপিএমের কর্মী সমর্থকদের মারধর, একজন সিপিএম সমর্থক হাসপাতালে ভর্তি গণনাকেন্দ্রে যাওয়ার সময় হামলা ও গাড়ি ভাঙচুরমারধরের অভিযোগ করে গণনাকেন্দ্র থেকে বাড়ির পথে বিরোধী এজেন্টরা প্রতিবাদে থানার সামনে বিরোধীদের অবস্থান-বিক্ষোভ।বাগনান ১ নম্বর ব্লকের গণনাকেন্দ্র বাগনান আদর্শ হাইস্কুলে বিরোধী দলের কাউন্টিং এজেন্টদের ঢুকতে বাধা। বাগনান থানা ঘেরাও, রাস্তা অবরোধ সিপিএম ও  বিজেপির। অন্যদিকে, ভোট গণনা শুরুর আগে উত্তর ২৪ পরগনার আমডাঙায় ২ সিপিএম প্রার্থীকে অপহরণের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। পরে পুলিশ চণ্ডীগড় ও বোদাই গ্রাম পঞ্চায়েতে ওই দুই প্রার্থীকে উদ্ধার করে। গণনা কেন্দ্রের সামনে থেকে দুই সিপিএম প্রার্থীকে তুলে নিয়ে গিয়ে একটি গ্রামে আটকে রাখা হয় বলে অভিযোগ। এদের মধ্যে একজন প্রার্থী ভয়ে গণনা কেন্দ্রে যেতে নারাজ। বসে আছেন পার্টি অফিসে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: Hair Thinning: হেয়ার থিনিং কী? কেন এই সমস্যা দেখা দেয়?

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget